ইউরোপকে বিদায়! কেন সৌদিতে মজেছেন রোনাল্ডো-রা?

ফুটবলকে সামনে রেখে সৌদি রাজতন্ত্র এক ঢিলে দু-পাখি মারতে চায়। বিদেশি পুঁজিও আসবে, আবার যুবসম্প্রদায়কে ফুটবলে টেনে আনলে বিক্ষোভের আঁচও কমবে।

Arpan Das
৫ মিনিট
ইউরোপকে বিদায়! কেন সৌদিতে মজেছেন রোনাল্ডো-রা?

শুরু হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দিয়ে। ২০২২-র ডিসেম্বরে ৩৭ বছর বয়সী রোনাল্ডো যখন ভারতীয় মুদ্রায় ১৮৩৮ কোটি টাকার চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে সই করে, তখন সারা বিশ্ব হতবাক হয়ে গেছিল। তখন বোঝা যাইনি রোনাল্ডোর সৌদি-যাত্রা আসলে ট্রেলার ছিল মাত্র। এ বছরের ফুটবল দলবদলের বাজার (ট্রান্সফার উইন্ডো) চালু হতেই পুরো সিনেমা শুরু হল। রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা, চেলসির এনগোলো কন্তে, লিভারপুলের রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ, বায়ার্ন মিউনিখের সাদিও মানে সহ অসংখ্য প্লেয়ার ইউরোপের ফুটবল ছেড়ে পাড়ি জমাতে শুরু করেছে সৌদি আরবের ফুটবল লিগে। যে পরিমাণ টাকায় এঁরা সই করছেন, তাতে এঁদের আগামী তিনপুরুষ নিশ্চিন্তে থাকতে পারবে। যেমন বেঞ্জেমা ও কন্তে দুজনেই পাবেন বার্ষিক প্রায় ১৫০০-১৬০০ কোটি টাকা করে। এমনকি লিওনেল মেসি আর কিলিয়েন এমবাপের জন্যও বিরাট অংকের প্রস্তাব রেখেছিল সৌদির ফুটবল ক্লাবগুলো।

এমনিতেও ফুটবলাররা বয়স হয়ে গেলে ইউরোপ ছেড়ে আমেরিকা, জাপান, কাতারের বিভিন্ন ক্লাবে নাম লেখায়। যাতে শেষ বয়সে তুলনায় দুর্বল লিগে চাপহীন ফুটবল খেলে প্রচুর টাকা উপার্জন করা যায়। জাভি, ইনিয়েস্তা, ওয়েন রুনি, আন্দ্রে পিরলো, ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ডরা অতীতে সেই পথেই হেঁটেছেন। মেসি চলে গেছেন আমেরিকার ইন্টার মায়ামিতে। রবার্তো কার্লোসের মতো ফুটবলারকে ‘ইন্ডিয়ান সুপার লিগ’-এও খেলতে দেখা গেছে। এর ফলে এই দেশের কম জনপ্রিয় লিগগুলো সারা বিশ্বে পরিচিতি পায়, আরও বেশি প্লেয়ারকে আকৃষ্ট করে এবং সে দেশের ফুটবলে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা টাকা বিনিয়োগে আগ্রহী হয়। এটাই সহজ হিসেব; এভাবেই চলে আসছে। কিন্তু সৌদি আরব যে ফুটবলারদের কিনছে, তাঁদের বয়স তিরিশের কাছাকাছি হলেও কারোরই ফুটবল জীবন শেষের পথে নয়। লুকা মদরিচের মতো প্লেয়ার তো ৩৭ বছর বয়সে পুরো ১২০ মিনিট জুড়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। আর সেখানে পতুর্গালের ২৭ বছর বয়সী রুবেন নেভেস বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে সৌদির আল হিলালে সই করছে। সৌদির আগ্রাসী মনোভাব আর কোটি কোটি টাকার বিনিয়োগ দেখে ইউরোপের ফুটবল বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এভাবে চললে তো ইউরোপের ফুটবলের বাজার পড়ে যাবে। ফলে গোটা ইউরোপের মতো ভারতেও এই প্রশ্নটা ঘুরছে যে সৌদি আরবের কর্তৃপক্ষ তাঁদের ‘কৌলিন্যহীন’ ফুটবল লিগের জন্য এতো টাকা বিনিয়োগ করছে কেন? তাহলে কি ইউরোপের ফুটবলের বাজারকে নষ্ট করে সৌদি আরব বিশ্ব ফুটবলে রাজত্ব করতে চাইছে? নাকি এর পিছনে আছে অন্য কোনো বড়ো পরিকল্পনা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
পূর্বপুরুষকে ক্রীতদাস করে রেখেছিল যারা, তাদের হয়েই ফুটবল খেলত কৃষ্ণাঙ্গরা...

Football World Cup 2010: এই বিশ্বকাপ ছিল দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের সবচেয়ে বড় মনীষীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর সুযোগ।

২০২২-এর কাতার বিশ্বকাপের গ্রুপ ম্যাচে সৌদি আরব শক্তিশালী আর্জেন্টিনাকে হারানোর পর তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। পরে জানা যায় যেখানে অন্য দেশগুলি বিশ্বকাপের জন্য মাত্র ২০-২৫ দিনের ক্যাম্প করেছিল, সেখানে সৌদি আরব তিন মাসে আগে নিজেদের লিগ বন্ধ করে দিয়ে প্লেয়ারদের জাতীয় দলে ডেকে নেয়। তারও আগে থেকে ইতালিয়ান বা স্প্যানিশ সুপার কাপের মতো ঐতিহ্যশালী ম্যাচগুলোকে তাঁরা নিজেদের দেশে আয়োজন করা শুরু করেছিল। ২০২১-এ সৌদির সৌদি আরবের রাজতন্ত্র নিয়ন্ত্রিত সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পি.আই.এফ) ইংল্যান্ডের নামকরা ক্লাব নিউকাসল ইউনাইটেডকে কিনে নেয়। কেউ ঘূণাক্ষরেও টের পায়নি ভিতরে ভিতরে কী পরিকল্পনা চলছে। সম্প্রতি ওই একই সংস্থা তাঁদের দেশের চারটে বড়ো ক্লাব আল নাসর, আল হিলাল, আল ইত্তিফাক ও আল আহলিকে কিনে নিয়েছে। বলা হচ্ছে এর ফলে ‘সৌদি প্রো লিগ’-এ (এস.পি.এল) পুঁজির বিনিয়োগ শুরু হল। অঘোষিতভাবে ঠিক হল এই চারটে ক্লাবের প্রত্যেকে ইউরোপ থেকে তিনজন জনপ্রিয় মুখ সই করাবে। আর অন্য ক্লাবগুলোতে ইউরোপের তুলনায় কম জনপ্রিয় প্লেয়ারদের একজন করে সই করাতে সাহায্য করবে সৌদি সরকার। এই পুরো পরিকল্পনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উৎসাহ সম্ভবত সবচেয়ে বেশি।

এবার আসা যাক কারণে। পি.আই.এফ-এর বিরাট পুঁজির প্রবেশ আপাতত চারটে ক্লাবে সীমাবদ্ধ থাকলেও তা অন্য সংস্থাগুলিকে পুঁজি বিনিয়োগে উৎসাহিত করবে। কিন্তু লাভের মুখ দেখার সম্ভাবনা না থাকলে কোনো সংস্থা পুঁজি বিনিয়োগ করবে না। আর সেখানেই রাজকীয় আগমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁকে সন্তুষ্ট রাখতে শুধু প্রভূত অর্থ নয়, তাঁর ব্যক্তিগত জীবনযাপনের জন্য সৌদির কিছু নিয়মও শিখিল করা হয়েছে। সম্প্রতি রোনাল্ডো একটি সাক্ষাৎকারে বলেছেন যে ‘সৌদি প্রো লিগ’ বিশ্বের প্রথম পাঁচটি ফুটবল লিগের সমকক্ষ হওয়ার শক্তি রাখে। বাস্তব ছবি অবশ্যই অন্য কথা বলে। কিন্তু ‘সৌদি প্রো লিগ’ বিশ্ব ক্লাব ফুটবলের র‍্যাঙ্কিং-এ ৬৮ নাম্বারে থাকলেও এর জনপ্রিয়তা অনেক ইউরোপীয় লিগের থেকে বেশি। এবং যাঁর সামান্য কথায় কোকাকোলার শেয়ার পড়ে যেতে পারে, সেই রোনাল্ডোর বক্তব্যের প্রভাব যে ভবিষ্যতে পড়বে না কে বলতে পারে? গত ছ’মাসে সৌদি ফুটবলের বাণিজ্যিক স্বত্ব আকাশ ছুঁতে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশে ‘সৌদি প্রো লিগ’ সম্প্রচারের স্বত্ব বিরাট অঙ্কে বিক্রি হয়েছে। জার্সি বা মার্চেন্ডাইজ বিক্রির সংখ্যাও বাড়ছে। অনুমান করা হচ্ছে ২০৩০-এর মধ্যে ‘সৌদি প্রো লিগ’-এর আয় বাড়বে চারগুণ এবং মোট অর্থমূল্য দাঁড়াবে প্রায় ২.৫ বিলিয়ন ডলার। এই মূল্য ইউরোপের লিগগুলোর কাছে অবশ্য ধোপেও টিকবে না। কিন্তু এই সমস্ত অঙ্ক একটা উত্তরের দিকে টেনে নিয়ে যাবে—তা হল ২০৩০-এর ফুটবল বিশ্বকাপ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুটবলার না হোর্ডিং! জুতোর ফিতে বাঁধার নামে আসলে ব্র্যান্ড দেখাতেই চান খেলোয়াড়রা?

Football Advertisement: টিভিতে ফুটবলারদের খুব কাছ থেকে দেখানো শুরু হওয়ার পর, তাদের মাথা থেকে পা পর্যন্ত সবটাই বিজ্ঞাপনের হোর্ডিংয়ের কাজ করতে লাগল।

ফুটবল বিশ্বকাপ মানেই সম্মান আর কৌলিন্য, পিছু পিছু আসবে পর্যটন, বাণিজ্য, বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ। ফুটবলের উন্মাদনায় দেশের জনপ্রিয়তা বাড়ে; কত কলঙ্ক মুছে যায়। এই যেমন কাতার বিশ্বকাপের আগে ওই দেশের মানবাধিকার নিয়ে কত প্রশ্ন। এখন সেসব গায়েব হয়ে গেছে। কাতারকে লোকে মনে রাখবে বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠ ফাইনালের জন্য। সৌদি আরবও সেই পথেই হাঁটছে, তবে ধীরেসুস্থে। ২০২৬-এর বিশ্বকাপ হবে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে। সৌদি আরব ২০৩০-এর ফুটবল বিশ্বকাপ আয়োজনের অন্যতম দাবিদার হয়ে উঠতে চায়। সৌদি আরব ততদিনে বিশ্ব ফুটবলের বাজারে নিজের নাম প্রতিষ্ঠিত করে নিতে চায়। ইতিমধ্যেই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়ে গেছে। রোনাল্ডো, বেঞ্জেমা, কন্তে এবং ভবিষ্যতে আরো যেসব বিখ্যাত ফুটবলাররা সেখানে নাম লেখাবে, তাঁরা হয়ে উঠবেন সৌদির ফুটবল দূত। ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকেও প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে সৌদি আরবে দেখা যাচ্ছে। প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সৌদি আরব সেই ভুল করতে চায় না। বরং নিজেদের ‘কুলীন’ প্রমাণ করে যোগ্য প্রতিনিধি হয়ে উঠতে চায়।

কিন্তু এই সমস্ত পরিকল্পনা শুধু কি ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? মনে তো হয় না। সৌদি আরবের সম্পদের মূল উৎস খনিজ তেল। তাও একদিন ফুরিয়ে যাবে। পশ্চিমী বিশ্ব এখন বেশি গুরুত্ব দিচ্ছে ‘গ্রিন এনার্জি’-র উপরে। সৌদি আরবও চেষ্টা করছে পর্যটন শিল্প, খেলা বা স্বাস্থ্যের মতো বিষয়গুলি বেসরকারি করে বিদেশি পুঁজিকে ঘরে ডেকে আনতে। সেক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা সৌদি-রাজতন্ত্রের নারীস্বাধীনতা, লিঙ্গস্বাধীনতা বিরোধী একনায়ক ভাবমূর্তি। দেশের মধ্যেও প্রতিবাদ-প্রতিরোধ মাথাচাড়া দিয়ে উঠছে। ফুটবলকে সামনে রেখে সৌদি রাজতন্ত্র এক ঢিলে দু-পাখি মারতে চায়। বিদেশি পুঁজিও আসবে, আবার যুবসম্প্রদায়কে ফুটবলে টেনে আনলে বিক্ষোভের আঁচও কমবে।

তবে এসব নেহাত রাজনীতির কথা। আসল কথাটা হলো ফুটবল কোন জায়গায় পৌঁছোবে? এর আগে চিনে, আমেরিকাতে, এমনকি ভারতেও বিখ্যাত খেলোয়াড়দের নিয়ে এসে ফুটবলকে জনপ্রিয় করার চেষ্টা হয়েছে। চিনে এই পদ্ধতি ব্যর্থ হয়েছে, আমেরিকার কিছু যায়ে-আসেনি, এখন ভারতও নিজের ফুটবলারদের উপরেই বেশি জোর দিচ্ছে। ফলে এই মডেলের সারবত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে ইউরোপও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। পালটা আঘাত তারাও দেবে। সব মিলিয়ে সৌদি আরবের ফুটবল ও ইউরোপীয় ফুটবলের গতিপ্রকৃতি কোন দিকে যায়, তার দিকে সবার তীক্ষ্ণ নজর থাকবে।

লিখেছেন
Arpan Das
Arpan Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।