চামড়া কুঁচকে গেলেও পচে না! মমতাকে হাসিনার দেওয়া হাঁড়িভাঙা আমের ইতিহাস অবাক করবে

Bangladesh Haribhanga Mango: ২০২১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ২,৬০০ কেজি আম উপহার পাঠান।

inscript
৩ মিনিট
চামড়া কুঁচকে গেলেও পচে না! মমতাকে হাসিনার দেওয়া হাঁড়িভাঙা আমের ইতিহাস অবাক করবে

এক দেশ অন্য দেশকে কী দেয়? সীমান্তে প্রহরা, নদীর জলের ভাগ বাঁটোয়ারা, আকাশসীমায় সতর্কতা, পর্যটন অথবা গুলিগোলা। তবে মাঝেসাঝে উপহারও আসে। পড়শি দেশ হলে, সৌহার্দ্য রক্ষায় ফল আসে। যেমন তেমন নয়, ফলের রাজা আসে সীমান্ত পেরিয়ে। একদেশের সঙ্গে অন্যদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক আদানপ্রদান হবে এমনটাই স্বাভাবিক। আর যে দেশের সংস্কৃতির অন্যতম অঙ্গই খাওয়াদাওয়া সেখানে খাদ্য ও পানীয়ই যে যোগ্যতম উপহার বলাই বাহুল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি ৬০০ কেজি আম উপহার পাঠিয়েছেন। উপহার হিসেবে আম পাঠানোর ঘটনা তো এই প্রথম নয়। গত বছরও হাসিনা আম পাঠান, হাসিনা প্রায় প্রতিবারই আম পাঠান। কখনও মোদিকে, কখনও মমতাকে। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর অসমের মুখ্যমন্ত্রীদের আম উপহার দেন শেখ হাসিনা। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সব মুখ্যমন্ত্রীর কাছেই আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আঁচ আর গ্রীষ্মকালীন তাপ- দুই দিকেই ফুটছে পশ্চিমবাংলা। এরই মাঝে এসেছে পড়শি দেশের মিঠে আম উপহার!

আসলে আম ঐতিহাসিকভাবেই এই দেশ ও অঞ্চলগুলির মধ্যে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সম্পর্ককে মিষ্টিমুখ করার পথ দেখিয়েছে। রাজনৈতিক নেতারা হামেশাই আমকে উপহার হিসেবে ব্যবহার করেছেন কূটনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক হৃদ্যতা বাড়াতে। জওহরলাল নেহেরুও মাও সে তুংকে আম উপহার দিয়েছিলেন। সেই পথ ধরেই শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর শেখ হাসিনার সুসম্পর্ক রাজনীতির ময়দানে সকলেরই জানা। আম কেন, এই মাসখানেক পরে ইলিশের উপহারও আসবে। ইদ আর পুজোর সময় শাড়িও পাঠান মমতা।

পঞ্চায়েত নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক হাওয়া গরম এই রাজ্যে। রাজনৈতিক বিতর্কের মুখ মিষ্টি করাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিমসাগর আম উপহার দিয়েছেন তাঁর রাজনৈতিক সখা এবং বিরোধীদের। আম বিনিময়ের এই ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নতুন নয়। গত এক দশক ধরে এই ধরনের উপহার তিনি পাঠিয়েই থাকেন। গতবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির কাছে আম উপহার পাঠিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দুর্গাপুজোর সময় মিষ্টি ও পাজামা পাঞ্জাবী উপহার দিয়েছেন মমতা।

দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে উৎকৃষ্ট জাতের আম বড় বড় পাত্রে প্যাক করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপহার হিসাবে পাঠান। ফজলি, হিমসাগর, ল্যাংড়ারা বাক্সে বাক্সে ভর্তি হয়ে পৌঁছে গিয়েছে 'ভিভিআইপি'-দের কাছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমও হতে পারে প্রাণঘাতী! সর্বোচ্চ আম খাওয়ার যে পরিমাণ বেঁধে দিলেন চিকিৎসকরা

Mango Health Hazards: যেহেতু আম ফ্রুক্টোজ সমৃদ্ধ, তাই এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

২০২১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ২,৬০০ কেজি আম উপহার পাঠান। বাংলাদেশি ট্রাক ভরে ভরে সীমান্ত ডিঙিয়ে এসেছিল ২৬০ বাক্স ভর্তি বিখ্যাত 'হাঁড়িভাঙা' আম। খেলা হিসেবে হাঁড়িভাঙা জনপ্রিয় তো বটেই। কিন্তু আমের এমন নাম কেন? আমের বিচিত্রতর নামের নেপথ্যে এক একখানা পিলেচমকানিয়া ইতিহাস রয়েছে। ভারতে, বিশেষ করে পশ্চিমবাংলায় যেমন হিমসাগর, ল্যাংড়া বা ফজলির রমরমা, বাংলাদেশে তেমন ফলের বাজার আলো করে থাকে হাঁড়িভাঙা। বিশ্ববিখ্যাত এই হাঁড়িভাঙা আমের জন্ম রংপুর জেলায়। সেই জেলার মিঠাপুকুর উপজেলায় হাঁড়িভাঙার ব্যাপক উৎপাদন।

আমটির নাম অবশ্য শুরুতেই হাঁড়িভাঙা ছিল না। প্রথম প্রথম মানুষ এই আম চিনত মালদিয়া নামে।শোনা যায়, নফল উদ্দিন পাইকার নামের এক ব্যক্তি নাকি মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে এই আমের গাছে জল দিতেন। একদিন রাতে কেউ ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলে। ওই গাছটিতে বিপুল পরিমাণ আম ধরত, স্বাদেও ব্যাপক সুস্বাদু। ওই আম বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে নফল উদ্দিন দেখেন লোকজন ওই আম সম্পর্কে জানতে চাইছেন, কিনছেন। নফল উদ্দিন বোঝেন যে গাছের হাঁড়িটি ভেঙেছে সেই গাছেরই আম এটি। সেই থেকে হাঁড়িভাঙা আম নামেই পরিচিতি পায় এই আম। মাত্র একটি গাছ থেকে শয়ে শয়ে কলমের চারা তৈরি করা হয়। রংপুরের সেই মূল গাছটি এখন বৃদ্ধ, বয়স ৬০ পেরিয়েছে বহুকাল হলো।

হাঁড়িভাঙা আম স্বাদে গন্ধে অতুলনীয়। চারা রোপনের পরের বছরেই মুকুল ধরে যায়, ফলে ব্যবসায়ীদের কাছেও এই আম চাষ লাভজনক। আকারের তুলনায় হাঁড়িভাঙা আম ওজনে বেশি, গড়ে ৩টি আমে ১ কেজি হয়। কোনও কোনও ক্ষেত্রে এক একটি আমের ওজন ৫০০/৭০০ গ্রামও হয়ে থাকে। এই আমে জেনেটিক পরিবর্তন করার কারণে আমের চামড়া কুঁচকে গেলেও আম পচে না।

রংপুরে এই আম প্রতি হেক্টর জমিতে পাওয়া যায় ১৬ মেট্রিক টনের মতো। ব্যাপকভাবে যার অধিকাংশই রপ্তানি হয়ে যায় অন্য দেশে। হাঁড়িভাঙা আম রপ্তানি হয় ভারত, ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানেও যায় বাংলাদেশের হাঁড়িভাঙা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?