কেন অষ্টম আশ্চর্যের স্বীকৃতি দেওয়া হয় একে? যে রহস্য বয়ে বেড়াচ্ছে স্বয়ং রাবণের রাজপ্রাসাদ

Mysterious Ravana’s Palace : আজও রহস্য রয়ে গিয়েছে ১৫০০ বছরের পুরনো রাবণের রাজপ্রাসাদ নিয়ে, কীভাবে তৈরি হয় সে প্রাসাদ?

Kankana Mukherjee
৩ মিনিট
কেন অষ্টম আশ্চর্যের স্বীকৃতি দেওয়া হয় একে? যে রহস্য বয়ে বেড়াচ্ছে স্বয়ং রাবণের রাজপ্রাসাদ

পুরাণের সঙ্গে বাস্তবের যোগাযোগ ঠিক কতটা সেই বিচার যথাযথ উত্তর দিতে পারে না ঠিকই, তবে ফেলে আসা পুরাণ কথন যা বছরের পর বছর ধরে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে তাকে অস্বীকার করাও যায় না। আর তা যদি হয় মহাকাব্যের সত্যি, তবে তাকে বিচার করার দায় নেওয়া মুশকিল। ‘রামায়ণ’, এর সত্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে তাতে বিশ্বাসযোগ্যতা ফিকে হয়না এক রত্তিও। রাম এবং রাবণ সহ অসংখ্য চরিত্র, যুদ্ধ সবকিছুই যেন বারবার ফিরে ফিরে আসে বাস্তবের প্রসঙ্গে। ভারত শ্রীলংকার মাঝের সেতুর সঙ্গে রামের জড়িয়ে থাকা তাই যেমন অস্বীকার করা যায় না, তেমনই রাবণের রাজপ্রাসাদ নিয়ে যে অতীত রয়েছে তাকেও উড়িয়ে দেওয়া মুশকিল।

“যেই যায় লঙ্কায়, সেই হয় রাবণ!”, এই প্রবাদ বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে রাবণের সাম্রাজ্যপাটের বিস্তৃতি। ভারত ছড়িয়ে তার জন্য পাড়ি দিতে হবে ভিনদেশে। শ্রীলঙ্কায় রয়েছে পাহাড় ঘেরা এই অবাক করা রাজপ্রাসাদের অস্তিত্ব। ইতিহাস বলছে, পৃথিবীর প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে সেরা নিদর্শন হল এই রাজপ্রাসাদটি। আজও যার স্থাপত্য নিমেষে চমকে দিতে পারে আপনাকেও। শ্রীলংকার পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রাজপ্রাসাদটি হলো ‘সিগিরিয়া’। মনে করা হয়, এই ‘সিগিরিয়া’ই রামায়ণে বর্ণিত রাজা রাবণের রাজপ্রাসাদ। বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কৃত্তিবাসী নয়, গো-বলয়ের পেশিবহুল রামই এখন বাংলার ইভিএম মেশিন?

Ramnavami BJP Trends Jay Sree Ram West Bengal : কালী-দুর্গা-শিবের আরাধনা করা বাঙালি কি হঠাৎ করেই রাম ভক্ত হয়ে উঠল, নাকি কার্যত জোর করেই তাকে ভক্ত বানানো হলো?

সপ্তম আশ্চর্যের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে বলেই একে অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেন বিশেষজ্ঞরা। কিন্তু কি এমন আশ্চর্য জিনিস আছে এই রাজপ্রাসাদে যা বিশ্বের আরো সুন্দর সুন্দর রাজপ্রাসাদকে নিমেষে কয়েক গোল দিতে পারে? কেনোই বা এতো কিছু থাকতে একই অষ্টম আশ্চর্যের স্বীকৃতি দেওয়ার কথা বলেন প্রত্নতাত্বিকরা? তাছাড়া ‘সিগিরিয়া’ নামের আসল কারণটাই বা কী?

শ্রীলঙ্কায় অবস্থিত এই রাজপ্রাসাদ আসলে একটি ‘একশিলা’ অর্থাৎ মনোলিথিক পাথর খণ্ড। যেটি উচ্চতায় প্রায় ৬৬০ ফুট। আরও অবাক করা বিষয়টি হল, এই পাথরের মাথার উপরিভাগ এমনই সমতল যে মনে হবে ছুরি দিয়ে কেটে কেউ সমান করে দিয়েছে। এছাড়াও এর গায়ে খোদাই করা অসাধারণ সব পুরাকীর্তির বর্ণনাও অবাক করে দেয়। অসামান্য এই স্থাপত্যই আরও বেশি করে পৃথক করে দিয়েছে রাবণের এই রাজপ্রাসাদটিকে। পাহাড়ের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশ্চর্যজনক ইটের তৈরি ঘরবাড়ির নমুনা। সাধারণ মানুষ তো বটেই এমনকী খোদ প্রত্নতত্ত্ববিদদেরও চমকে দেয় এই অস্তিত্ব। আজও বিস্ময়ের উদ্রেগ করে। উত্তর মেলে না কীভাবে কীভাবে প্রাচীন মানুষ পাথুরে পাহাড়ের এতটা উপরে ইট তুলে ঘরবাড়ি বানালেন সাধারণ মানুষ, সেই প্রশ্নের।

প্রত্নতত্ত্ববিদদের ব্যাখ্যা থেকে জানা যায়, আনুমানিক ১৫০০ বছর আগে তৈরি করা হয়েছিল এই বিশাল রাজপ্রাসাদটি। পাহাড় ঘেরা এই প্রাসাদের আশপাশের চেহারা দেখলে আঁচ করা যায়, সত্যিই যেন কোনও সাম্রাজ্যের বিস্তার ছিল এখানে। আশেপাশে ইটের তৈরি বাড়ীঘরের পাশাপাশি রয়েছে একটি বিশাল পুকুরও। পাহাড়ের চূড়ায় পুকুর! বিশ্বের অন্যতম আশ্চর্য্য হিসেবে চিহ্নিত বকরার জন্য এটাই বা কম কি! ৯০ফুট দৈর্ঘ্য এবং ৬৮ফুট প্রস্থ বিশিষ্ট এই পুকুরটির গভীরতা প্রায় ৭ফুট। এই পুকুরটিও তৈরি করা হয়েছিল পুরো পাথর কেটে। জানা যায়, প্রায় ৩,৫০০টন গ্রানাইট পাথর কেটে, তাকে সরিয়ে তৈরি করা হয় এই পুকুরের গর্ভ। প্রসঙ্গত, গ্রানাইট বিশ্বের সবচেয়ে কঠিন শক্ত পাথর। ফলে কীভাবে সেই পাথর কেটে এতবছর আগে এমন আশ্চর্য নিদর্শন তৈরি করা হয়েছিল তার উত্তর এখনও ধোঁয়াশা। সঠিক ব্যাখ্যা মেলে না বলেই হয়তো আরও বেশি করে বিশ্বাস দৃঢ় হয়, যে এটিই মহাকাব্যের সেই রাজপ্রাসাদ সিগিরিয়া।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।