মিয়া খালিফা যা পারেন আমরা তা পারি না

Mia Khalifa Gaza War : শুধু প্লেবয় নয়, কানাডার ব্রডকাস্টার এবং রেডিও সঞ্চালক টড শাপিরোর সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি থেকেও বাদ দেওয়া হয় মিয়াকে।

inscript
৫ মিনিট
মিয়া খালিফা যা পারেন আমরা তা পারি না

একটা বছর শেষ হয়েছে যুদ্ধকে নিয়েই। সেই যুদ্ধকে নিয়েই শুরু হয়েছে নতুন বছরও। গত ৭ অক্টোবরে শুরু হওয়া হামাস এবং ইজরায়েলের যুদ্ধে কোন পক্ষ নেওয়া উচিত এই দ্বন্দ্বে টুকরো টুকরো হতে শুরু করেছিলেন যারা, ফের জোড়াতালি দিয়ে লেগে পড়েছেন রোজের রিলস-অফিসময় জীবনে। হাজারে হাজারে শিশুর লাশ দেখেও যুদ্ধ থামানো উচিত কিনা এই প্রশ্নে একমত হতে পারেনি বিশ্বের সমস্ত দেশ। ইজরায়েল বন্দি বিনিময় করেছে ঠিকই, তবে যুদ্ধ থামায়নি। গাজা গুঁড়িয়ে শেষ, তবু থামেনি যুদ্ধ। যুদ্ধ নিয়ে বিশ্বের নামী দামি তারকারা কী বলছেন, সোশ্যাল মিডিয়া বা গুগল ঘাঁটলেই পাওয়া যাবে। এই তারকাদের মধ্যে সচরাচর যাদের ধরা হয় না তারাও 'তারকা' অথচ একটু গোপনে তাঁদের চলাচল। এই তারকাদের নিয়ে প্রাপ্তবয়স্ক জোকস, রগরগে চাহিদা সবই জায়েজ- কিন্তু রাজনীতি-সমাজনীতি নিয়ে সেই তারকাদের বক্তব্য বড় একটা সমাদৃত নয়, কোথাওই। সমাদৃত হলে আমরা বুঝতে পারতাম, পর্ন তারকা মিয়া খলিফা যা পারেন, আমরা কেন তা পারি না। পর্নোগ্রাফির জগতের বিখ্যাত মুখ মিয়া খলিফা এবং কৌতুক অভিনেতা অ্যামি শুমারের মধ্যেকার তর্কে মিয়া যা বক্তব্য রেখেছিলেন ইজরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তা ভাবার মতো।

গাজা উপত্যকার উপর ইজরায়েলি নিপীড়নের ইতিহাস তো আজকের নয়। কিন্তু গত ৭ অক্টোবর ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাস ইজরায়েলের উপর জঙ্গি হামলা শুরু করলে প্রতিশোধ নিতে যুদ্ধ শুরু করে ইজরায়েল। এখনও অবধি প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু ঘটেছে গাজায়, ৮০০০-এর কাছাকাছি শিশুর মৃতদেহ দেখেছে বিশ্ব।

অ্যামি শুমার একজন ইহুদি। তিনি ইজরায়েলের একজন স্পষ্ট সমর্থক। উল্টোদিকে লেবানিজ-আমেরিকান বংশোদ্ভূত মিয়া খলিফা ফিলিস্তিনিপন্থী। হামাসের প্রতি মিয়া খলিফা সমর্থন জানিয়েছেন। গাজার মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মিয়া ধীরে ধীরে বাদ পড়ে গিয়েছেন নানা পেশাদারি কাজকর্ম থেকেই। সোশ্যাল মিডিয়ায় হামাসকে 'মুক্তিযোদ্ধা' হিসাবে উল্লেখ করেছিলেন মিয়া খলিফা। তারপরই মিয়া খলিফার সঙ্গে পডকাস্টের চুক্তি বাতিল করে দেয় প্লেবয়। অন্যদিকে, অ্যামি শুমার দাবি করেছিলেন, গত ১৭ অক্টোবরে গাজা হাসপাতালে বোমা হামলার জন্য ইজরায়েলকে খামোখা দোষারোপ করছে সংবাদমাধ্যমগুলি। যদিও পরবর্তীকালে দেখা যায় ওই ক্ষেপণাস্ত্রটি গাজা থেকে ইজরায়েলের দিকে ছোড়া হয়েছিল।

Enjoying what would be classified as “nazi-era” music according to the NYPost’s logic on things produced in 1940’s France.

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্নান-খাওয়ার জলটুকুও নেই! দূষিত সমুদ্রের জলেই বাঁচছে গাজার শরণার্থী শিশুরা

Gaza Refugee Families : সমুদ্রের জলও দূষিত। দূষণ এবং সমুদ্রে সাঁতার কাটার কারণে শিশুরা ডায়রিয়া, কাশি ও সর্দিতে আক্রান্ত হচ্ছে।

— Mia K. (@miakhalifa)

গত ১ নভেম্বর, মিয়া খলিফা X-এ একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটি মূলত কৃষ্ণাঙ্গ এবং আদিবাসী ফিলিপিনো অভিনেত্রী এশিয়া জ্যাকসনের। সেই পোস্টে তাঁর এবং শুমারের মধ্যে একটি ইনস্টাগ্রাম চ্যাটের স্ক্রিনশট রয়েছে। সেই চ্যাট পড়ে বোঝা যাচ্ছে যে কোনও একটি কমেন্টের পর শুমার জ্যাকসনের সঙ্গে এই কথাবার্তা বলা শুরু করেন। ওই মন্তব্যে লেখা ছিল,

"It's so crazy to me how Bella & Gigi had to tiptoe around their statements and then Amy Schumer is like 'Gazans are rapists' and will still have a career."

জ্যাকসনের এই কমেন্টের জবাবে, শুমার জিজ্ঞাসা করেছিলেন, "আমার লোকদের গণহত্যার বিষয়ে আমি যা পোস্ট করেছি তাতে কি আপনি বিরক্ত?" জ্যাকসন তার উত্তরে লিখেছিলেন, "ইসলামোফোবিয়া এবং গাজার জনগণ বিষয়ে অগভীর কথাবার্তা বিরক্ত করেছে।" অ্যামি শুমার আরও লেখেন, "সারা বিশ্ব জুড়ে মানুষ ইজরায়েলের লোকদের হত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এখানেই শেষ না, শুমার বলেন জ্যাকসন আসলে ইহুদিদের ইতিহাস এবং লড়াই সম্পর্কে কিছুই জানেন না। জ্যাকসন ইহুদিবিদ্বেষী বলেও মনে করেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই কেফিয়ের একটি সুতোও যেন গাজার না হয়...

America And War-torn Gaza: দেখলাম ক্যাফেতে আরো অনেকের গলায়-মাথায়-পিঠে জড়ানো অমন কেফিয়ে।সেই কেফিয়ে, যা জড়িয়ে কয়েক হাজার গাজার শিশুদের দাফন করা হয়েছে গত কয়েক সপ্তাহে।

That’s the most press you’ll ever get out of me for your shitty little company you quite literally couldn’t pay me to post about it publicly before because I thought it was so bad😂 it’s FREE PALESTINE until Palestine is FREE🇵🇸

— Mia K. (@miakhalifa)

শুমার জ্যাকসনকে জিজ্ঞাসা করেন, তাঁর কোনও ইহুদি বন্ধু আছে কিনা। এই হামলার পরে সেই সাধারণ মানুষদের সন্তানদের জন্য, জীবনের ভয়ের কথাও উল্লেখ করেন শুমার। পাল্টা তর্কে জ্যাকসন আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, "আপনি কীভাবে জানলেন যে আমি ইহুদিদের দ্বন্দ্ব সম্পর্কে কিছুই জানি না? আপনি কীভাবে তা জানেন? আপনি তো জানেনই না আমি কে।" এই সোশ্যাল মিডিয়া তর্ক দিয়েই শুরু হয় দ্বন্দ্ব। দ্রুত তা ভাইরাল হয়ে যায়। মিয়া খলিফা তা ফের পোস্ট করে এই তর্ক এগিয়ে নিয়ে যান। অ্যাঞ্জেলিনা জোলি এবং লেখক ড্যান কোভালিক সহ ফিলিস্তিনি সমর্থরাও নানা পোস্ট করেন এই তর্কের প্রেক্ষিতেই। প্লেবয়ের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পরে মিয়া খলিফা সোশ্যাল মিডিয়ায় আর সেভাবে নিজের কথা লেখেন না। কিন্তু গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থন তাঁর অটুট।

১ নভেম্বর অ্যামি শুমার তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দিতে সুর নরম করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ইহুদি এবং মুসলিম- দুই সম্প্রদায়ের নিরাপত্তা কামনা করেন। ইসলামোফোবিয়া বা গণহত্যাকে সমর্থন করার অভিযোগের বিরুদ্ধে কথা বলেন। মিয়া খলিফা ফিলিস্তিনের পক্ষে লিখেছিলেন, "আপনি যদি ফিলিস্তিনের পরিস্থিতি দেখেও ফিলিস্তিনিদের পক্ষে না থাকেন তবে আপনি বর্ণবৈষম্যের পক্ষে ঝুঁকে আছেন এবং ইতিহাস সময়মতো তা আপনাকে ফিরিয়ে দেবে।"

I just wanna make sure there’s 4k footage of my people breaking down the walls of the open air prison they’ve been forced out of their homes and into so we have good options for the history books that write about how how they freed themselves from apartheid. Please worry about…

— Mia K. (@miakhalifa)

শুধু প্লেবয় নয়, কানাডার ব্রডকাস্টার এবং রেডিও সঞ্চালক টড শাপিরোর সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি থেকেও বাদ দেওয়া হয় মিয়াকে। প্লেবয় সাফ জানিয়ে দেয় মিয়া খলিফার মন্তব্য 'জঘন্য এবং নিন্দনীয়'। টড শাপিরো মিয়া খলিফার সঙ্গে পডকাস্ট চুক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়েও পিছিয়ে আসেন। মিয়া খলিফা তবু সোশ্যাল মিডিয়াতে লিখেই যান, “It's FREE PALESTINE until Palestine is FREE.” মিয়া বলেন, “আমি ফিলিস্তিনকে সমর্থন করাতে ব্যবসার ক্ষতি হয়েছে, কিন্তু আমি ইহুদিদের সঙ্গে কোনও ব্যবসায় ঢুকে পড়েছি কিনা বুঝতে পারছি না।" লেবাননের বাসিন্দা হওয়াতে আইডিএফ অর্থাৎ ইজরায়েল ডিফেন্স ফোর্সের বিপুল বিমান অভিযানের অভিজ্ঞতা রয়েছে মিয়ার। মিয়া খলিফা এই যুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট করেই জানিয়েছেন, "আমি নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা সমস্ত মানুষের পাশে আছি। আমি লেবাননের মেয়ে! আপনারা কি পাগল যে ভাবছেন আমি ঔপনিবেশিকতার পক্ষে সওয়াল করব?"

এর আগেও ইজরায়েলের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিয়া। ২০২১ সালের জুনে মিয়া খলিফা ইজরায়েলকে 'বর্ণবিদ্বেষী রাষ্ট্র' বলার পরে ভাইরাল হয়ে যান। সেবার ইজরায়েল ও হামাসের মধ্যে ১১ দিনের সংঘর্ষে ২৩০ জন ফিলিস্তিনি এবং ১২ ইজরায়েলি নিহত হন। ২০২১ সালের মে মাসে, ইজরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনি নাগরিক এবং ইজরায়েলি সেনার সংঘর্ষের নিন্দা করেছিলেন।

ইনস্টাগ্রামে ওয়ান্ডার ওম্যান তারকা বলেছিলেন, 'ইজরায়েল একটি মুক্ত এবং নিরাপদ জাতি হিসাবে বেঁচে থাকতে চায়, আমাদের প্রতিবেশীদেরও তাই প্রাপ্য।" কয়েকদিন পরে, মিয়া খলিফা ওয়ান্ডার ওম্যান ১৯৮৪-র একটি এইচবিও ম্যাক্স প্রোমো গ্রাফিক পোস্ট করে লেখেন: "আমরা #SnyderCut চেয়েছিলাম, জেনোসাইড বার্বি নয়।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।