চার চাকা এখন অতীত,আঠারো চাকায় সব রেকর্ড ভাঙবে এই গাড়ি

18 wheeler Car: চার চাকায় আর কতদিনই বা সন্তুষ্ট থাকে মানুষ। এবার তাই চলে এল আঠারো চাকার দুর্দান্ত এটিভি।

Sohini Das
৩ মিনিট
চার চাকা এখন অতীত,আঠারো চাকায় সব রেকর্ড ভাঙবে এই গাড়ি

মানুষ যত এগিয়েছে, বিজ্ঞানের সাহায্য় নিয়ে যত উন্নতি করেছে, তত সে হয়ে উঠেছে অপরাজেয়। চাকা আবিষ্কার বদলে দিয়েছিল সভ্যতার গতিপথ। সেই চাকা সম্ভবত মানুষের হাতে তুলে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। পশুচালিত গাড়ি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই পথ যে কোথায় গিয়ে শেষ হবে, তা বলা কঠিন। প্রায় প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির নতুন নতুন মডেল নিয়ে সামনে আসছে অটোমোবাইল সংস্থাগুলি। এখন তো চালক ছাড়াও চালিয়ে ফেলা যায় আস্ত একটা গাড়ি। প্রযুক্তির এই বিশ্বে সবই সম্ভব।

পরিবহণ বললেই আমাদের মনে পড়ে ট্রেন, বাস, গাড়ির কথা। বাস বা গাড়ির ক্ষেত্রে চাকার সংখ্যা চার, ট্রাকের ক্ষেত্রে কখনও কখনও সেই সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ। আর ট্রেনে তো চাকার সংখ্যা অগুনতি। সাধারণ ভাবে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে চারটি চাকাতেই অভ্যস্ত আমরা। তবে বিজ্ঞাব ও প্রযুক্তি আমাদের সেই ছাড়পত্র দিয়েছে, যা আমাদের সীমার বাইরে ভাবতে শেখায়। আরও একটু বেশি-র মন্ত্রে সভ্যতাকে দীক্ষিত করে তোলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক বছরে দেশ জুড়ে হু হু করে বেড়েছে বিক্রি! হঠাৎ কেন এত রমরমা দু'চাকার গাড়ির?

Electric 2 Wheeler Sale: এই ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত স্টেশনে বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে গিয়ে কি ফের দূষণ বাড়বে না?

চার চাকায় আর কতদিনই বা সন্তুষ্ট থাকে মানুষ। এবার তাই চলে এল আঠারো চাকার দুর্দান্ত একটি এটিভি। অল টেরেইন ভেহিকেল। অনেকে আবার লাইট ইউটিলিটি ভেহিকেল বা এলইউভি-ও বলে থাকেন। না, এখনও পর্যন্ত ভারতীয় রাস্তায় এই গাড়ি ছাড়পত্র না পেলেও, বিদেশের মাটিতে দিব্যি ছোটে এই লাইট ইউটিলিটি ভেহিক্যাল। এতদিন চার চাকাতেই দেখা মিলত এটিভি-র। তবে এবার ছক ভেঙে ১৮টি চাকা নিয়ে সামনে এল নতুন এতটি এটিভি মডেল। যা নিয়ে পড়ে গেছে ব্যাপক হইচই।

প্রস্তুতকারী সংস্থাটি ওই আঠারো চাকার গাড়িটির নাম রেখেছে ইকো এটিভি। হালে অবশ্য সব নামের গোড়ায় 'ইকো' শব্দটি জুড়ে দেওয়ার হিরিক, ইকোহাট, ইকোস্পেস থেকে এবার ইকো এটিভি। প্রস্তুতকারী সংস্থার দাবি, এই মডেলটি বিশেষভাবে পরিবেশবান্ধব। অন্যান্য যে কোনও এটিভি গাড়ির থেকে বেশি ভালো ডায়নমিক পারফর্মেন্স দেবে এই ইকো এটিভি। আঠারো চাকা এটিভি-র প্রথম প্রোটোটাইপ মডেলটি তৈরি হয়েছে গতবছরই। বিভিন্ন ধরনের মাটির উপর চালিয়ে পরীক্ষানিরিক্ষা করা হয়েছে গাড়িটিকে নিয়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র দুজন বসতে পারে চারচাকা গাড়িতে, কতটা আলাদা ন্যানোর থেকেও ছোট টাটার এই নয়া মডেল?

New Two Seater Four Wheeler Car : সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে এই গাড়ি, দেখতে কেমন টাটার নতুন মডেলটি?

এখানেই শেষ নয়। আরও বেশি ভালো সাসপেনশন সিস্টেমের সঙ্গে আসছে নয়া এই গাড়িটি। যা গাড়ির গতিকে করবে আরও নমনীয়। পাশাপাশি গাড়িটিতে থাকছে স্বাধীন ইলেকট্রিক মোটর। প্রায় ৬ মাসের পরীক্ষানিরিক্ষার পর দ্বিতীয় প্রোটোটাইপটিও তৈরি ডিজাইন করে ফেলেছে সংস্থাটি। ইতিমধ্যে জনতার দরবারে এসেও গিয়েছে সেই নকশা। খুব শিগগিরই হাতেও এসে যেতে চলেছে দুর্দান্ত এই আঠারো চাকা বিশিষ্ট গাড়িটি। আশা করা যাচ্ছে চলতি বছরের অক্টোবরের মধ্যেই মানুষের সামনে হাজির করা হতে পারে নতুন এটিভি-টিকে। প্রাথমিক একটি মূল্যও ধার্য করা হয়েছে গাড়িটির জন্য। আনুমানিত ১৩ লক্ষ টাকার কাছাকাছি দামে এটিভি-টি কিনতে পারবেন গাড়িপ্রেমীরা। আরও এক ধাপ এগিয়ে সাধারণ মানুষের জন্যেও টেস্ট ড্রাইভের রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। খুব শিগগিরই আয়োজন করা হবে ওই কর্মসূচির।

কিন্তু শুধুই কি আঠারো চাকা? নাকি তাছাড়াও আরও কিছু গুণাগুণ রয়েছে এই বিশেষ গাড়িটির? সংস্থার ওয়েবসাইটে অবশ্য সেই তালিকাটি দীর্ঘ। যে কোনও ধরনের বাধা সরিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই গাড়িটি ম্যাজিক। দাবি করা হয়েছে, স্পিড না কমিয়েই অনায়াসে যে কোনও ধরনে বাধাবন্ধকতাকে পেরিয়ে যেতে পারবে এই গাড়িটি। মাটির প্রকৃতি, আবহাওয়া, উষ্ণতা এমনকী ঋতু উপর নির্ভর করেও প্রয়োজনীয় পদক্ষেপে সক্ষম গাড়িটি।

আমাদের পক্ষীরাজ না থাক, এটিভি আছে। ফলে একঘেয়ে চার চাকার গাড়ি চালাতে চালাতে যাঁরা রীতিমতো বিরক্ত, তাঁদের জন্যেই এক্কেবারে আলাদা ধরনের একটি দুর্ধর্ষ গাড়ি নিয়ে হাজির হল ফিনল্যান্ডের ওই সংস্থাটি। এবার আর চার চাকা নয়, সাধ্যের মধ্যেই নিজের গাড়িকে করে ফেলুন আপডেট। একবার আঠারো চাকার ওই গাড়িটি চড়েই দেখুন না, নিজেকে রাজাবাদশা ভাবতে ভুল হবে না কিছুমাত্র।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।