বহিষ্কার হওয়ার পরেও কেন সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র?

Mahua Moitra Bungalow : গত ৮ জানুয়ারি ডিওই কেন মহুয়া তাঁর সরকারি বাংলো খালি করেননি সেই সম্পর্কে তিন দিনের মধ্যে জবাব চেয়ে একটি নোটিশ জারি করেন।

inscript
২ মিনিট
বহিষ্কার হওয়ার পরেও কেন সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র?

২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা থেকে বহিষ্কৃত হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘুষ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে নীতি কমিটির সুপারিশ মেনে ব্যবস্থা নেওয়া হয় তাঁর বিরুদ্ধে। এবার তাঁর সরকারি বাংলো অবিলম্বে খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে মহুয়া মৈত্রকে। এ সংক্রান্ত আদেশ জারি করেছে এস্টেট অধিদপ্তর। তৃণমূল নেত্রী মহুয়া সাংসদ হওয়ার কারণে সরকারে এই বাংলোটি থাকার জন্য নির্দিষ্ট নিয়ম মেনেই পেয়েছিলেন। সাংসদ পদ থেকে বহিষ্কৃত হওয়ার পরে ৭ জানুয়ারির মধ্যে বাড়িটি খালি করতে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।

গত ৮ জানুয়ারি ডিওই কেন মহুয়া তাঁর সরকারি বাংলো খালি করেননি সেই সম্পর্কে তিন দিনের মধ্যে জবাব চেয়ে একটি নোটিশ জারি করেন। ১২ জানুয়ারি মহুয়া মৈত্রর কাছে আরও একটি নোটিশ পাঠানো হয়। ৪ জানুয়ারি দিল্লি হাইকোর্ট তৃণমূল নেত্রীকে জানায়, তাঁর জন্য যে সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল, সেখানেই থাকার অনুমতি দেওয়ার অনুরোধ করে ডিওই-এর কাছে যেতে। এস্টেট অধিদপ্তর চলতি মাসে মহুয়াকে দু'টি উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্পষ্টবাদী, স্বাধীনচেতা বলেই মহুয়া মৈত্রকে বহিষ্কারের ছক সাজাল বিজেপি?

Mahua Moitra Expelled : ভারতীয় রাজনৈতিক জগত এই রকম একজন মহিলাকে বহিষ্কার করল কেন? তাহলে কি ভারতীয় রাজনীতিতে মহুয়ার মতো সোজাসাপ্টা কথা বলা মহিলার স্থান নেই?

বরখাস্ত হয়েও কি সরকারের বাংলোয় থাকা যায়? বিচারপতি সুব্রাহ্মনিয়ন প্রসাদ মহুয়া মৈত্রকে ৭ জানুয়ারির মধ্যে সরকারি বাংলো খালি করার সরকারি নির্দেশ বিষয়ে জানিয়েছেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু টাকা বেশি দিয়ে আরও ছয় মাস পর্যন্ত সরকারি বাংলোতে থাকার অনুমতি দেওয়া হয়।

আদালত মহুয়া মৈত্রকে তাঁর আবেদন প্রত্যাহার করার অনুমতি দিয়ে জানিয়েছে ডিওই নিজে যা উচিত মনে করবেন সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত জানিয়েছে, আইন অনুযায়ী উচ্ছেদের আগে সেই বাংলোর বাসিন্দাকে নোটিশ জারি করতেই হবে এবং সরকারকে আইন অনুসারেই আবেদনকারীকে উচ্ছেদের জন্য পদক্ষেপ করতে হবে।

মহুয়া মৈত্রকে 'অনৈতিক আচরণের' জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার নেওয়ার অভিযোগ এবং পাশাপাশিই সংসদের ওয়েবসাইটের লগইন আইডি ও পাসওয়ার্ড হিরানন্দানির সঙ্গে শেয়ার করার অভিযোগে গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে।

বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যে তিনি লোকসভায় প্রশ্ন করার বদলে ঘুষ নিয়েছিলেন ব্যবসায়ী হিরানন্দানির থেকে। আত্মপক্ষ সমর্থনে মহুয়া বলেছিলেন, তিনি কখনও কোনও ঘুষ নেননি। তবে তিনি লগইন আইডি শেয়ার করেছিলেন। শেয়ার করা যায় না এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য ছিল না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।