কেন ২৪ ঘণ্টার মধ্যে বাতিল UGC-NET! যে ভয়াবহ শিক্ষা দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে মোদি ৩.০

UGC NET Cancelled: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলছে, পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই ২০২৪ সালের জুন মাসের UGC-NET পরীক্ষা বাতিল করা হচ্ছে।

inscript
৩ মিনিট
কেন ২৪ ঘণ্টার মধ্যে বাতিল UGC-NET! যে ভয়াবহ শিক্ষা দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে মোদি ৩.০

রাজ্যের শিক্ষাব্যবস্থা, চাকরি সংস্থানের উপর আস্থা উঠে গিয়েছে মানুষের। এবার সামগ্রিক দেশের প্রেক্ষিতেই সাধারণ শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতির উপর আস্থা হারানোর পালা। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পরীক্ষা নেট। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ মেলে। দিন কয়েক আগেই NEET নিয়ে বিতর্ক বেঁধেছে দেশে। এবার UGC-NET পরীক্ষা নিয়েও বড় রকমের ষড়যন্ত্রের গন্ধ! UGC-NET হওয়ার ঠিক এক দিন পরেই আস্ত পরীক্ষাটি বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রক। UGC-NET বছরে দু'বার হয়। জুন এবং ডিসেম্বর মাসে। জাতীয় পরীক্ষা সংস্থা দ্বারা পরিচালিত UGC-NET পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে সহকারি অধ্যাপক পদের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যোগ্যতা নির্ধারণ করে, এবার দেশ জুড়ে ৯ লাখেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রক জানাচ্ছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের NET-এর জুন মাসের পরীক্ষাটি গত মঙ্গলবার সারা দেশে দু'টি শিফটে ওএমআর মোডে অনুষ্ঠিত হয়েছিল। ১৯জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি পরীক্ষা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের (I4C) জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে কিছু তথ্য পেয়েছে৷ সেই তথ্যই নাকি বলছে UGC-NET পরীক্ষাটি স্বচ্ছভাবে হয়নি।

भाजपा सरकार का लीकतंत्र व लचरतंत्र युवाओं के लिए घातक है।

NEET परीक्षा में हुए घपले की खबरों के बाद अब 18 जून को हुई NET की परीक्षा भी गड़बड़ियों की आशंका के चलते रद्द की गई।

क्या अब जवाबदेही तय होगी? क्या शिक्षा मंत्री इस लचरतंत्र की जिम्मेदारी लेंगे?

— Priyanka Gandhi Vadra (@priyankagandhi)

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক্সিট পোল ও শেয়ার বাজার: যে মহা কেলেঙ্কারি ঘটালেন মোদি-শাহ

Exit Poll Share Market Scam: ৩০ লক্ষ কোটি টাকার এই ধস ভারতের শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলছে, পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই ২০২৪ সালের জুন মাসের UGC-NET পরীক্ষা বাতিল করা হচ্ছে। পরীক্ষাটি আবার নতুন করে অনুষ্ঠিত হবে। কবে হবে তা পরে জানানো হবে। নতুন করে পরীক্ষা নিলে কি পরীক্ষার্থীদের নতুন করে ফর্ম পূরণ করতে হবে? এই পরীক্ষাপিছু পরীক্ষার্থীদের যে টাকা খরচ হয়েছে, ফর্ম বাবদ যে টাকা গেছে তা কি ফেরত দেবে মন্ত্রক? কোনও উত্তর নেই। সাইবার ক্রাইম থেকে কী এমন তথ্য পাওয়া গেল যে আস্ত পরীক্ষাটিই বাতিল করে দেওয়া হলো। এত এত পরীক্ষার্থীকে সেই তথ্য জানানো হচ্ছে না কেন? তাহলে কি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে? প্রশ্ন ফাঁস নিয়ে মন্ত্রক মুখে কুলুপ এঁটেছে। কেন্দ্রের শিক্ষা মন্ত্রক শুধু বলেছে, বিষয়টি তদন্তের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, UGC-র চেয়ারম্যান এম জগদেশ কুমার X-এ লেখেন, "আজ, NTA সফলভাবে UGC - NET জুন ২০২৪-এর 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ পুরস্কার এবং সহকারী অধ্যাপক' হিসেবে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী নির্ধারণের পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে।"

তিনি আরও জানিয়েছিলেন, দেশের ৩১৭টি শহরের ১,২০৫টি পরীক্ষা কেন্দ্রে ১১,২১,২২৫ জন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা আয়োজিত হয়। মোট প্রার্থীদের মধ্যে প্রায় ৮১% পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর আগে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী NEET-UG ২০২৪ দিয়েছিল। দেশজুড়ে মেডিকেল কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষাটিও পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। গত ৫ মে এই পরীক্ষা হয়। ফলাফল ঘোষণা করা হয় নির্ধারিত সময়ের ১০ দিন আগে ৪ জুন। কিন্তু বিতর্ক বাঁধে। অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ১,৫০০ জনেরও বেশি পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে বলে। সুপ্রিম কোর্টে মামলা ওঠে।

NEET বিষয়ে, মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেস মার্ক সম্পর্কিত সমস্যাটির নাকি ইতিমধ্যেই সম্পূর্ণ সমাধান করা হয়েছে৷ পটনায় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগের বিষয়ে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা থেকে একটি বিশদ প্রতিবেদন চাওয়া হয়েছে৷ এই রিপোর্ট পাওয়ার পরই সরকার পরবর্তী ব্যবস্থা নেবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘০.০০১% গাফিলতিও ভয়ঙ্কর’! NEET নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে NTA

NEET Row: গত ৫ মে দেশ জুড়ে মেডিক্যাল এনট্র্যান্স অনুষ্ঠিত হয়। যেখানে অন্তত ২৪ লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ হয় গত ৪ জুন। তবে সেই পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।

কিন্তু এত এত পরীক্ষার্থীর ভবিষ্যৎ, দেশের অন্যতম দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এত হেলাফেলা কীভাবে করতে পারে কেন্দ্র? এই পরীক্ষা যদিও আবার হয়ও, তাহলে ডিসেম্বর মাসের পরীক্ষাও যে যথে সময়েই হবে তার নিশ্চয়তা কোথায়? সর্বোপরি, কী এমন ঘটনা ঘটল যাতে পরীক্ষা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করতে হলো স্বচ্ছতার প্রশ্নে? এই তথ্য কেন পরীক্ষার্থীদের জানানো হচ্ছে না? কেন্দ্রে মোদি ৩.০ সরকার আসার ১৫ দিনের মধ্যে পরীক্ষাব্যবস্থার এই হাল নিয়ে কেন চুপ কেন্দ্র? শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবেন না?

.

जी,

आप "परीक्षा पर चर्चा" तो बहुत करते हैं, "NEET परीक्षा पर चर्चा" कब करेंगे?

UGC-NET परीक्षा को रद्द करना लाखों छात्र-छात्राओं के जज़्बे की जीत है।

ये मोदी सरकार के अहंकार की हार है जिसके चलते उन्होंने हमारे युवाओं के भविष्य को रौंदने का कुत्सित प्रयास…

— Mallikarjun Kharge (@kharge)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে একটি পোস্টে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, "আপনি 'পরীক্ষা পে চর্চা' অনেক করেন, কিন্তু 'এনইইটি পে আলোচনা' কবে করবেন? UGC-NET পরীক্ষা বাতিল করা আসলে লক্ষ লক্ষ ছাত্রীর চেতনার জয়, এটা মোদি সরকারের ঔদ্ধত্যের পরাজয় কারণ তারা যুব সমাজের ভবিষ্যৎকে পদদলিত করার ঘৃণ্য চেষ্টা করেছে।"

"কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আগে বলেছিলেন যে NEET-তে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। বিহার, গুজরাত এবং হরিয়ানায় শিক্ষা মাফিয়াদের গ্রেপ্তার করা হলে তবে শিক্ষামন্ত্রী স্বীকার করেন কিছু কেলেঙ্কারি হয়েছে। তাহলে NEET পরীক্ষা বাতিল করা হবে কবে?” প্রশ্ন মল্লিকার্জুনের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।