সন্দেশখালির 'নির্যাতিতা', অনভিজ্ঞ রেখা পাত্রই কেন মোদির বাজি বসিরহাটে?

Rekha Patra BJP Sandeshkhali: ৬ মার্চ বারাসতে নরেন্দ্র মোদির জনসভা ছিল। সেখানে সন্দেশখালির কয়েক জন নির্যাতিতার সঙ্গে দেখা করেন মোদি। ওই মহিলাদের মধ্যেই ছিলেন রেখা।

inscript
২ মিনিট
সন্দেশখালির 'নির্যাতিতা', অনভিজ্ঞ রেখা পাত্রই কেন মোদির বাজি বসিরহাটে?

সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে মহিলাদের হেনস্থা বিষয়ক যত অভিযোগ উঠে এসেছিল, অধিকাংশই ছিল মৌখিক। স্বাভাবিক ভয়েই পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে উঠতে পারেননি মহিলারা। একমাত্র লিখিত অভিযোগ ছিল রেখা পাত্রের। সন্দেশখালির বাসিন্দা, সেই রেখা পাত্র এবার লোকসভা নির্বাচনে বিজেপির মুখ! বসিরহাট কেন্দ্রে রেখাকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। কিন্তু বস্রহাটের মতো আসনে একেবারে আনকোরা প্রার্থী, তাও লোকসভা নির্বাচনে?

সন্দেশখালিতে নারী নিগ্রহের অভিযোগ যখন উঠতে থাকে তখন শাহজাহান, তাঁর শাগরেদ শিবু হাজরা, উত্তম মণ্ডলের বিরুদ্ধে প্রথম সরব হন রেখা পাত্র। রেখা পাত্রর অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরা, উত্তম মণ্ডলদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে গ্রেফতারও হন শিবু। সেই রেখাকে প্রার্থী করেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন রেখার সঙ্গে, বুঝিয়ে দিয়েছেন বসিরহাট আসনের প্রার্থী বাছাইয়ে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুর্শিদাবাদে লাল ঝড় তুলতে পারবেন দলের সেনাপতি সেলিম?

Mohammed Selim Lok Sabha 2024: গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষ আন্দোলনকে প্রসারিত করবার ক্ষেত্রে কোনও রকম সংকীর্ণতাকে সেলিম নিজের মনে ঠাঁই দেননি।

তৃণমূলের নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদের বিরুদ্ধে মহিলাদের লড়াইয়ে নিজের কন্যাসন্তানকে কোলে নিয়ে মিছিলে হাঁটেন রেখা। মুখ ঢেকে নিজের নির্যাতিতা হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সেই রেখাকেই প্রতিবাদের মুখ হিসেবে তুলে আনতে, মহিলাদের ভোট পকেটস্থ করতে প্রার্থী করেছে বিজেপি। প্রধানমন্ত্রী খোদ ফোন করে রেখাকে ‘শক্তিস্বরূপা’ বলে বুঝিয়ে দেন তিনি নিজে রেখাকে বসিরহাটে বাজি ধরেছেন। যদি সন্দেশখালি, পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায় অবশ্য রেখার বিরুদ্ধে পোস্টারও পড়েছে। পোস্টারে লেখা, ‘‘বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না’’, ‘‘সন্দেশখালির আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না।’’ বিজেপি সেসব নেহাতই তৃণমূলের 'চাল' বলে উড়িয়ে দিয়েছে।

কিন্তু রাজনীতির সামান্যতম অভিজ্ঞতাও রেখার নেই। স্থানীয় প্রশাসন কীভাবে কাজ করে সেই ন্যূনতম ধারণা না থাকা রেখা কি সংসদে যাওয়ার মতো যোগ্য? মোদি যখন জানতে চান, সন্দেশখালিতে কী কী ঘটেছিল, রেখা প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘শুধু সন্দেশখালিতেই নয়, গোটা বসিরহাটেই মা-বোনের উপরে নির্যাতন হয়েছে। দোষীদের কঠোর সাজা হওয়া দরকার।’’ রেখা বলছেন, তাঁর স্বামী তামিলনাড়ুতে কাজ করেন। তিনি চান, এমন কিছু হোক যাতে সবাই রাজ্যে থেকেই কাজ করতে পারেন। শুধু সন্দেশখালির 'মা-বোন'-দের উপর অত্যাচার নয়, পুরুষদের উপর আক্রমণ, মারধর আটকাতে 'ভাইদের' পাশে থাকার কথা বলছেন রেখা। কিন্তু বসিরহাটের -মা-বোব-ভাই'-রা রেখার উপর আস্থা রাখবেন কেন?

৬ মার্চ বারাসতে নরেন্দ্র মোদির জনসভা ছিল। সেখানে সন্দেশখালির কয়েকজন নির্যাতিতার সঙ্গে দেখা করেন মোদি। ওই মহিলাদের মধ্যেই ছিলেন রেখা। প্রধানমন্ত্রীকে সন্দেশখালির সমস্ত ঘটনা জানান ওই মহিলারা। তখন থেকেই নাকি বসিরহাট আসনের জন্য রেখা পাত্রর কথা ভেবে রেখেছিল বিজেপি। বিজেপি সন্দেশখালি ইস্যুতে তীব্র ভূমিকা নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য বলছেন, বিজেপি মেরুকরণের রাজনীতি করতে চেয়েছিল সন্দেশখালিতে। মহিলাদের উপর হেনস্থার ঘটনাকে ধর্মের রঙ লাগিয়ে দেখা হচ্ছিল। ঠিক সেই সমীকরণেই গেরুয়াবাহিনী রেখা পাত্রকে প্রার্থী করেছে।

বসিরহাটে কিন্তু বিজেপির সংগঠন মজবুত নয়। তার উপর রেখা পাত্রকে প্রার্থী করে তৃণমূলের জন্য লড়াই অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে বলেই মন্তব্য রাজনৈতিক মহলের। বসিরহাটে আসনে তৃণমূল প্রার্থী করেছে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে। বাম ও কংগ্রেসের সমর্থনে আইএসএফের প্রার্থী হয়েছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। রাজনৈতিক বিশ্লেষকদের অন্য অংশ অবশ্য বলছে, বসিরহাটের সংখ্যালঘু ভোট আইএসএফের পকেটে গেলে আখেরে বিজেপিরই লাভ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?