সিপিএমের নতুন মুখরা বামের ভোট রামে যাওয়া ঠেকাতে পারবে এবার?

CPIM Vote Turn over 2024 : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি তরুণ ব্রিগেডকে নিয়ে বামেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন মহম্মদ সেলিম?

inscript
৪ মিনিট
সিপিএমের নতুন মুখরা বামের ভোট রামে যাওয়া ঠেকাতে পারবে এবার?

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনের মধ্যে বামেরা পেয়েছিল ৩২ টি আসন। মোট ভোট সংখ্যা ১ কোটি ৪২ লক্ষ ১৬ হাজার ৩২৭। মোট ভোটের ২৬.৬% পায় বামফ্রন্ট। রাজ্যের মধ্যে বর্ধমান ও মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছিল বামেরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ছিল বামেদের জন্য এক ঐতিহাসিক নির্বাচন। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ ঘোষণা করে যে তারা সংযুক্ত মোর্চা নামে একটি জোট গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। চূড়ান্ত আসন-সমঝোতায় ঠিক হয়, বামফ্রন্ট ১৬৫টি আসনে, কংগ্রেস ৯২টি আসনে এবং আইএসএফ ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিধানসভা নির্বাচনে। বামফ্রন্ট প্রার্থীদের মধ্যে বিপুল সংখ্যায় নতুন মুখের ভিড় দেখতে পাওয়া যায় সেবার। ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই থেকে বেশ কয়েকজন নতুন মুখকে গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে লড়ানোর সিদ্ধান্ত নেয় বামফ্রন্ট। বিমান বসু ঘোষণা করেন, হাই-প্রোফাইল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হবেন ডিওয়াইএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সিঙ্গুর আসন থেকে নির্বাচনে লড়েন এসএফআইয়ের তৎকালীন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য।

অথচ, ২০২১ হয়ে দাঁড়ায় বামেদের ভরাডুবির বছর। ৩২ থেকে একেবারে শূন্য! একটিও আসন জিততে পারে না বামেরা, একমাত্র সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট জেতে একটি আসন। সেবার তৃণমূল পেয়েছিল ২১৫ টি আসন, বিজেপি ৭৭ টি। বিজেপিকে ঠেকাতেই আইএসএফের সঙ্গে জোট করেছিল বাম ও কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেক্যুলার প্রমাণ করতে গিয়ে আইএসএফকে সঙ্গে নেওয়াই ছিল বামেদের দুর্গতির কারণ। এই সিদ্ধান্তের ফলেই বামেদের নিজস্ব ভোটের একটা বড় অংশ চলে যায় বিজেপিতে। দেখা যায়, ২০১৬ সালে সংযুক্ত মোর্চা অর্থাৎ বামফ্রন্ট ও কংগ্রেস যে যে আসনগুলিতে জিতেছিল, সেগুলিতে ২০২১ সালে বিজেপি জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের আসন ধরে রাখতে পেরেছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গায়ে দাগ লাগেনি এতটুকুও, ভাঙা সরকারি বাড়িই আশ্রয় বামফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী পার্থ দে-র

Life of Partha Dey Education Minister Left Front : আজও শ্রদ্ধায় মাথা নুইয়ে যায়, পার্থ দে তাঁদের মধ্যে একজন। যার ব্যক্তিগত জীবনের গায়ে একবিন্দু আঁচড়ও লাগেনি।

এই ২০১৬ আর ২০২১ এর মাঝে ঘটে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচন। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২২ টি জিতেছিল তৃণমূল। ১৮ টি আসন জেতে বিজেপি। যাকে বলে 'কাঁটো কা টক্কর'! কংগ্রেস পায় মাত্র ২ টি আসন আর বামেদের বরাদ্দ ছিল শূন্য! সিপিআইএম মোট ভোটের মাত্র ৬.৩% পেয়েছিল। এখানে মনে রাখা দরকার, বাংলায় সেবার বিজেপি যে ১৮ টি সিট পেয়েছিল তার মধ্যে ১৩ টি আসনে গড়ে দেড় লক্ষ করে ভোট আছে বামেদের। তিন বছর আগের বিধানসভা ভোটে বামফ্রন্ট পেয়েছিল প্রায় ২৬% ভোট। বিজেপির ভোট তখন ছিল ১০.১৬%। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বামেদের যে ১৫% ভোট ক্ষয় হয়েছে, তার সবটাই ঘরে তুলেছিল বিজেপি! বিধানসভার পরে গত পঞ্চায়েত নির্বাচনেও বাম ভোট কমে এসেছিল প্রায় ১৬%-এ। শুধু বাংলায় নয়, ত্রিপুরাতেও প্রাসঙ্গিকতা হারাতে থাকে বামেরা। একমাত্র কেরল ব্যাতিক্রম!

লোকসভা নির্বাচনে কীভাবে বামপন্থীদের সমর্থনে যাওয়া ভোট বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করল সেই সেই প্রশ্ন ওঠেই! রাজ্যে তৃণমূলের 'অত্যাচার' থেকে মুক্তির যে ধুয়ো তুলেছিল বিজেপি, সেই এজেন্ডা খানিক কাজ করে যায়। কংগ্রেসের সঙ্গে জোট শেষ মুহূর্তে ভেস্তে যাওয়াও বড় ফ্যাক্টর ছিল। আর গোটা রাজ্যবাসীর মনেই বামেদের নিষ্ক্রিয়তা এক বড় প্রভাব ফেলেছিল। সাংগঠনিক শক্তি হিসেবে বাংলাকে ভরসা দিতে পারেননি বামেরা। গ্রহণযোগ্য কোনও বিকল্প না থাকায় সংখ্যালঘুদের ভোটের বড় অংশ বাম ছেড়ে তৃণমূলের দিকে চলে যায়। অবস্থা এমনই ছিল যে যাদবপুরে বিকাশ ভট্টাচার্য ছাড়া আর প্রায় কোনও বাম প্রার্থীই জামানত রক্ষা করার জায়গাতেও যেতে পারেননি!

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪-এও কি বামের ভোট রামেই যাবে : বরুণ বন্দ্যোপাধ্যায়

2024 Lok Sabha Left Front Vote : বিজেপি ১৮ টি আসন পাবে না। এই মুহূর্তে ভোট হলে বিজেপি খুব বেশি হলে ১০ থেকে ১১ টি আসন পাবে।

২০১৯ সালের নির্বাচনে বামের ভোট রামে গিয়ে তৃণমূলের ভোট কমানোর খেলা হয়। এবার যদি বামের ভোট রামে না গিয়ে বামেই থাকে, তাহলে? তাহলে বিজেপির সমূহ বিপদ। নিজেদের ভোট নিজেদেরই পকেটে ধরে রাখা এবার বামেদের ক্ষমতায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বামেরা সেই লক্ষ্যে দলগত পরিবর্তনও করেছে প্রচুর।

বুড়োদের দল বলে কটাক্ষ শুনে আসা বামফ্রন্টে এখন নতুন মুখের ভিড়। ২০২০ অর্থাৎ কোভিড পর্বে সারা বাংলা জুড়ে রেড ভলান্টিয়ার্স যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল তাতে অনেকেই আশা করেছিলেন ছন্দে ফিরছে বামেরা। ২০২১-এর লোকসভা ভোটে অবশ্য সিপিএমকে দরকারে পেলেও সরকারে চায়নি মানুষ। কিন্তু রেড ভলান্টিয়ার্স হোক বা স্থানে স্থানে কমিউনিটি কিচেন, ভাতের লড়াইকে প্রাসঙ্গিক করে তুলেছিল বামেরাই। কোভিড পরবর্তী সময়ে যতবার পথে নামার আন্দোলন হয়েছে, তাতে নেতৃত্ব দিয়েছেন তরুণ নেতারাই। বামফ্রন্টের সামনের সারিতে উঠে এসেছেন, মীনাক্ষি মুখোপাধ্যায়, প্রতীকূর রহমান, সৃজন ভট্টাচার্য্য, দীপ্সিতা ধর, কলতান ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস, পৃথা তা-এর মতো তরুণ তুর্কিরা।

২০২১ সালের ভরাডুবির পরেই দলীয় নেতৃত্বের মুখ নিয়ে চিন্তাভাবনা শুরু করে বামেরা। ২০২২ সালে সিপিএম-এর নতুন রাজ্য সম্পাদক ঘোষণা করা হয় মহম্মদ সেলিমকে। রাজ্য কমিটি থেকে একে একে সরে দাঁড়ান সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, রবীন দেব, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়ও। তাঁদের জায়গায় নতুন রাজ্য কমিটিতে আসেন শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, মধুজা সেন রায়, গার্গী চট্টোপাধ্যায়, অনাদি সাউ, দেবলীনা হেমব্রম, কনীনিকা ঘোষের মতো নেতৃত্ব। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি তরুণ ব্রিগেডকে নিয়ে বামেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন মহম্মদ সেলিম? ইন্ডিয়া জোটের শরিক হিসেবে কংগ্রেসের সঙ্গে রইলেও রাজ্যের তৃণমূলের সঙ্গে তো সমঝোতা সম্ভব নয়। কিন্তু কংগ্রেস আইএসএফের সঙ্গে জোট হলে বড় অংশের ভোট এবার বিজেপির হাতছাড়া হয়ে বামেদের শিবিরে ঢুকতেও পারে। আর জোট না হলে মরণপণ লড়াই করতে কি পারবে সিপিএম? মাস খানেকের মধ্যেই উত্তর দেবেন নাগরিকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?