বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান? কতটা সম্ভাবনা বাবর আজমদের?

Cricket World Cup 2023 Semifinal :যদি দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে পাকিস্তানের সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

Sourish Das
৪ মিনিট
বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান? কতটা সম্ভাবনা বাবর আজমদের?

জমে উঠেছে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে এক নম্বরে রয়েছে ভারত, দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং তিন নম্বরে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে, ভারত এক নম্বর থেকে নিচে নামছে না। লড়াই চলছে চার নম্বর স্থানটা নিয়ে। জায়গা দখলের জন্য চলছে ত্রিমুখী লড়াই। আফগানিস্তান, পাকিস্তান এবং নিউজিল্যান্ড- এর মধ্যে যে কোনও একটি দল এই চার নম্বর স্থানে জায়গা করে নেবে। অস্ট্রেলিয়ার সঙ্গে বিগত ম্যাচটিতে হেরে যাওয়ার পর আফগানিস্তানের সম্ভাবনা খুবই ক্ষীণ বলা যেতে পারে। তবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সম্ভাবনা এখনও বেশ প্রবল।

প্রথম দু'টি ম্যাচ পরপর জয়ের পর টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালের পথ থেকে প্রায় একপ্রকার দূরে সরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু তারপরে আবারও স্বমহিমায় ফিরে এসেছে বাবর আজমের দল। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডকে হারানোর পর আবারও জেগে উঠেছে পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা। সেমিফাইনালের দৌড়ে পাকিস্তানের এমনভাবে ফিরে আসাতে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। তিনি অবশ্যই চাইছেন যাতে তাঁর শহর কলকাতায় ইডেন গার্ডেন্সের মাঠেই ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হোক ভারত এবং পাকিস্তানের মধ্যে। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, "আমি চাই পাকিস্তান এখানে সেমিফাইনালের জন্য আসুক। কারণ ভারত পাকিস্তানের সেমিফাইনালের থেকে বড় আর কিছু হতে পারে না।"

তবে, সেরা চারে জায়গা করে নেওয়া কিন্তু মোটেই সহজ কাজ হবে না বাবর আজমের জন্য। এখনও পর্যন্ত ৮ পয়েন্টে নিয়ে যথাক্রমে তালিকার ৪, ৫ এবং ৬ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড পাকিস্তান এবং আফগানিস্তান। প্রত্যেকটি দলের হাতে রয়েছে একটি করে ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের হারের পর সেমিফাইনালে ওঠার রাস্তা এখন অনেকটাই সহজ নিউজিল্যান্ডের কাছে। কিন্তু নেট রান রেটের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান। এই কারণে, শুধুমাত্র পরের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিতর্কের বিশ্বকাপ! যে সব কাণ্ড আজও ভোলেনি কেউ

ICC World Cup 2023: কখনও বৃষ্টিতে কমল ওভার, কখনও আবার ম্যাচের ঠিক আগেই দল থেকে বাদ পড়লেন ক্রিকেটার। কোথাও বা কানে ইয়ারপিস নিয়ে বিপাকে অধিনায়ক। বিশ্বকাপ ক্রিকেটের এমনই অজস্র অস্বস্তিকর মুহুর্তের গল্প।

১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতেই হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। অন্যদিকে আবার একইসঙ্গে শ্রীলঙ্কার কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। আফগানিস্তানও যেন পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে, সেই প্রার্থনাও করতে হবে বাবর আজমদের। কিন্তু যদি কোনওভাবে নিউজিল্যান্ড জিতে যায়, কিংবা আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করতে পারে, তবে সমীকরণ কী দাঁড়াবে?

সেক্ষেত্রে হিসেব হয়ে যাবে একেবারে নেট রান রেটের ভিত্তিতে। যদি কিউইরা শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে, তাহলে কিন্তু পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে ইংল্যান্ডকে। সেক্ষেত্রে পরের ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে যাবে পাকিস্তানের কাছে। এই ধরনের ম্যাচে আগে ব্যাটিং করে এক বিরাট লক্ষ্যমাত্রা রাখা ভালো। পরে ব্যাটিং করতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যায় যে কোনও দল। সেক্ষেত্রে রান ধাওয়া করে এরকম জয় কিন্তু পাওয়া যায় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টাইমড আউট হতে পারতেন সৌরভ গাঙ্গুলিও! ১৬ বছর আগে কীভাবে বেঁচে যান তিনি?

Sri Lanka Bangladesh Timed Out Controversy: অ্যাঞ্জেলো ম্যাথিউস নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে এই ধরনের আউটের প্রথম শিকার হতে পারতেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এখানে মোট ৩ থেকে ৪টি সমীকরণ তৈরি করছেন অনেক বিশেষজ্ঞ। মনে করা হচ্ছে, যদি শ্রীলঙ্কা ১ রানে হারে নিউজিল্যান্ডের কাছে, তাহলে পরের রাউন্ডে যেতে হলে অর্থাৎ সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে হলে পাকিস্তানকে কমপক্ষে ১৩০ রানে জিততে হবে। অন্যদিকে আফগানিস্তান যদি এক ম্যাচে জয়লাভ করে, তাহলে তাও যেন খুব একটা বড় ব্যবধান না হয়, সেটাও মাথায় রাখতে হবে বাবর আজমদের। এমনিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে আফগানিস্তান। তাই পরবর্তী ম্যাচ জিততে একেবারে মরিয়া তারা। যদিও আফগানিস্তানের সম্ভাবনা খুবই কম, তবুও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতায় ১১ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে ৯ নভেম্বর যদি শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। পাকিস্তান যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে খুব সহজেই তারা সেমিফাইনালে উঠে যাবে।

এছাড়াও, আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যদি দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে পাকিস্তানের সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যদি কোনওভাবে আফগানিস্তান জিতে যায়, তাহলে সম্পূর্ণ ফয়সালা হবে নেট রান রেটের ভিত্তিতে। সেক্ষেত্রে যদিও সুবিধা পাবে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তান রয়েছে +০.০৩৬ নেট রান রেট নিয়ে। নিউজিল্যান্ড রয়েছে +০.৩৯৮ নেট রান রেট নিয়ে এবং আফগানিস্তান রয়েছে -০.৩৩৮ নেট রান রেট নিয়ে। ফলে যদি নিউজিল্যান্ড হেরে যায় তাহলে সেমিফাইনালের রাস্তা মোটামুটি পরিষ্কার পাকিস্তানের জন্য।

এই ম্যাচগুলিতে বৃষ্টির একটা বিষয় রয়েছে। যদি, পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টি হয় এবং নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তাহলে ব্ল্যাক ক্যাপসরা সেমিফাইনাল খেলবে। অন্যদিকে যদি, নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির কারণে কোনওভাবে নিউজিল্যান্ড হেরে যায় এবং পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তান সেমিফাইনাল খেলবে ভারতের সঙ্গে। মাথায় রাখতে হবে, দু'টি ম্যাচেই নিউজিল্যান্ড এবং পাকিস্তান হারে এবং আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় লাভ করে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। আর তিনটি ম্যাচেই যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান হারলে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড, যেহেতু তাদের নেট রান রেট বেশি।

বাবার আজমদের সবথেকে বড় সুবিধা হল তাদের শেষ ম্যাচ কিন্তু নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের পরে। ৯ নভেম্বর নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা মুখোমুখি হবে। তাই এই লড়াইয়ের ফলাফল অনুযায়ী নিজেদের সেমিফাইনালের পথ সম্পর্কে পরিষ্কার জ্ঞান নিয়ে মাঠে নামতে পারবে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচটি ১১ তারিখে। অর্থাৎ পাকিস্তানের কাছে বেশ অনেকটা সময় রয়েছে।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পয়েন্ট শীর্ষে থেকেই রাউন্ড রবিন লিগ শেষ পথে চলেছে ভারত। এদিক থেকে দেখতে গেলে পাকিস্তান সেমিফাইনালে যদি ওঠে তাহলে চার নম্বর দল হিসেবেই উঠবে। এমন সমীকরণে ভারত পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এমন হয় তাহলে ২০১১ সালের বিশ্বকাপের স্মৃতি আবারও ফিরে আসবে যেখানে শাহিদ আফ্রিদির পাকিস্তানের মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তাও আবার সেই সেমিফাইনালেই।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।