মেয়েকে কুস্তির মঞ্চে পাঠাবে না আর কোনও পরিবার: বিজেন্দ্র সিং

Wrestling Body Row: যেখানে সাক্ষীর মতো পদকজয়ী কুস্তিগিরেরা সুবিচার পান না, তাহলে সাধারণ লোকের সুবিচার পাওয়ার গ্যারান্টিটা কোথায়! প্রশ্ন বিজেন্দ্রর।

Sohini Das
৩ মিনিট
মেয়েকে কুস্তির মঞ্চে পাঠাবে না আর কোনও পরিবার: বিজেন্দ্র সিং

রেস্টলিং ফেডারেশন অব ইন্ডিয়া (WFI)-র সভাপতি নির্বাচিত হয়েছেন যৌনহেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তার পরেই কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেছেন পদকজয়ী সাক্ষী মালিক। দীর্ঘদিন ধরেই যৌনহেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়ে এসেছেন সাক্ষীরা। এই লড়াই তাঁদের দীর্ঘদিনের। এবার সেই লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়ালেন অলিম্পিকে স্বর্ণজয়ী বিজেন্দ্র সিং।

বেশ কয়েক মাস ধরেই ফেডারেশনের ভোট নিয়ে টালবাহানা চলছিল। শেষমেশ বৃহস্পতিবার সেই ভোটগ্রহণ পর্ব মেটে। ভোটগণনার পরে হাতে আসে ফলাফল। যেখানে ৪৭টির মধ্যে ৪০টি ভোট পেয়ে ফেডারেশনের সভাপতি নির্বাচিত হব ব্রিজভূষণের ব্যবসায়িক পার্টনার ও দীর্ঘদিনের সহচর সঞ্জয় সিং। ফেডারেশনের মাথায় থাকাকালীন মহিলা কুস্তিগিরদের নানা ভাবে শারীরিক হেনস্থা করার অভিযোগ রয়েছে বাহুবলী নেতা ব্রিজভূষণের বিরুদ্ধে।

বারবার অভিযোগ তোলা সত্ত্বেও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। বাধ্য় হয়ে আন্দোলনের পথে নামেন সাক্ষী, বিনেশ ফোগটের মতো তারকা কুস্তিগিরেরা। যন্তর মন্তরের সামনে শুরু হয় বিনিদ্র রাত জাগা। এদিকে নতুন সংসদভবন উদ্বোধনের আলোয় সরিয়ে দেওয়া হয় রাস্তা থেকে আন্দোলনকারীদের। ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বটে, তবে তাতে সুবিচার হয়নি।

কারণ বিজেপির আশীর্বাদধন্য নেতা ব্রিজভূষণ গুটি সাজিয়ে রেখেছিলেন আগে থেকেই। ৬ বারের সাংসদ ব্রিজভূষণের গায়ে আবার রয়েছ চড়া হিন্দুত্ববাদীর লেবেলও। ফলে তিনি যে শাসক দলের একটু বেশিই কাছের লোক হবেন, তাতে আর আশ্চর্য কি! ফলে নিয়ম রক্ষার্থে ফেডারেশনের ভোট তো হল। আর সেই ফেডারেশন ক্ষমতায় এলেন ব্রিজভূষণ-ঘনিষ্ঠ

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুস্তি থেকে হঠাৎই সরে দাঁড়ালেন সাক্ষী মালিক! নেপথ্যে কি ব্রিজভূষণের কলকাঠি?

Brij Bhushan's aide Sanjay Singh becomes new WFI president: ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌনহেনস্থার অভিযোগ ওঠার পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল পদ থেকে। ঠিক হয়, ভোটের মাধ্যমে নয়া প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে।

তবে শেষপর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। ভোটে জিতে ফেডারেশনের মাথায় বসেছেন, ব্রিজভূষণেরই ডানহাত সঞ্জয় সিং। ফলে ফেডারেশনের রাশ যে পরোক্ষ ভাবে ব্রিজভূষণের হাতেই থেকে যাবে, তাতে আর আশ্চর্য কী! সুরক্ষার নিরিখে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মুম্বই শহরগুলির জায়গা বেশ ভয়ের জায়গায়। বিশেষত নারী ও শিশুসুরক্ষার ক্ষেত্রে। হবে না-ই বা কেন! কুস্তির মতো বাহুবলী খেলার প্রতিনিধিদের যদি কুস্তি ফেডারেশনে এসে যৌনহেনস্থার মুখে পড়তে হয়, তাহলে গোটা দেশের নারীসুরক্ষা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, তা বুঝতে বিশেষ অসুবিধা হয় না।

পদকজয়ী কুস্তিগির বিজেন্দ্র সাক্ষীর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন,তিনি বুঝতে পেরেছেন সাক্ষীর যন্ত্রণাটা। ভারতের একমাত্র মহিলা কুস্তিগির সাক্ষী, যার ঝুলিতে রয়েছে এতগুলো পদক। সেই সাক্ষী এতদিন ধরে সুবিচার চেয়ে লড়েছেন, যা আজও তিনি পেলেন না। সেই যন্ত্রণায় প্রিয় কুস্তির ময়জান ছাড়লেন তিনি। বিজেন্দ্রর প্রশ্ন, এই ঘটনায় বিশ্বের সামনে ভারতের সম্মান কি আদৌ বাড়ল? ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র। পরে কংগ্রেসেও যোগ দেন এই পদকজয়ী কুস্তিগির।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুস্তিতে হারাতে পারলেই বিয়ের প্রতিশ্রুতি, কখনও হারেননি চেঙ্গিস খানের নাতনি

Khutlun, wrestling princess of Mongolia: খুতুলুন ঠিক করেন, বিয়েতে আগ্রহীরা খালি হাতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারবেন না মোটেই। তার জন্য রাখতে হবে বাজি।

বিজেন্দ্র জানিয়েছেন, ফেডারেশনের এই ঘটনায় গোটা ক্রীড়াজগৎ হতাশাগ্রস্ত। হরিয়ানার মতো জেলায় ক্রমশ কমছে কন্যাসন্তান জন্মের হার। সেখানে মেয়ে প্রায় নেই বললেই চলে। মনে করা হয়, এর জন্য দায়ী, দিনের পর দিন ধরে চলতে থাকা এই অসাম্য। ছেলে ও মেয়েকে আজও বেশিরভাগ জায়গাতেই এক নজরে দেখা হয় না। আর সেই সব জায়গার মধ্যে ঢুকে পড়ল এবার কুস্তি ফেডারেশনও। এর পরে কোনও বাবা-মা বা পরিবার তাঁদের কন্যাসন্তানকে কুস্তির দুনিয়ায় আসতে দেবেন কি! স্টেডিয়ামে যেতে দেবেন? সংশয় ধরে পড়েছে বিজেন্দ্রর গলা থেকে।

তাঁর বক্তব্য, যেখানে সাক্ষীর মতো পদকজয়ী কুস্তিগিরেরা সুবিচার পান না, তাহলে সাধারণ লোকের সুবিচার পাওয়ার গ্যারান্টিটা কোথায়! বিজেন্দ্র জানান, এই উত্তর দিতে এগিয়ে আসা উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সকলের। এই ঘটনা গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে বিরাট বড় প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে বলে মনে করছেন বিজেন্দ্র।

সঞ্জয় সিংয়ের বিপরীতে ফেডারেশনের সভাপতি পদে লড়েছিলেন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী অনিতা শেওরান। আন্দোলনকারী কুস্তিগিরদের মধ্যে ছিলেন তিনিও। তবে দুঃখের বিষয়, তিনি এই নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র ৭টি। স্বাভাবিক ভাবেই হেরে যাওয়াই ছিল ভবিতব্য। স্বর্ণপদকজয়ী কুস্তিগিরের থেকে ব্রিজভূষণঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের পক্ষেই গিয়েছে সংখ্যাগরিষ্ঠতা। আর এর থেকেই বোঝা যায় দুর্নীতির শিকড় পৌঁছেছে কত গভীর পর্যন্ত।

ভোটের এই ফলাফল ঘিরে তীব্র হতাশা প্রকাশ করেছেন বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো বিখ্যাত কুস্তিগিরেরা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার অর্থ কিচ্ছু পাল্টালো না ফেডারেশনে। আবার সেখানে মহিলা কুস্তিগিরদের দিনের পর দিন হেনস্থার শিকার হতে হবে। শুধু ফেডারেশন নিয়েই নয়, গোটা দেশের বিচারব্যবস্থার উপরেই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। জানিয়েছে, ভবিষ্যতের কুস্তির দুনিয়া কার্যত অন্ধকার। এর পর কোথায় যাবো, যাওয়া উচিত- দিশা নেই আমাদের কাছে। এ দেশে সুবিচার কীভাবে পেতে হয়, সেই রাস্তা তাঁদের জানা নেই বলেই ক্ষোভপ্রকাশ করেছেন স্বর্ণজয়ী এই কুস্তিগির।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?