ঠাকুমা, কাকিমাই বিজনেস পার্টনার! চাকরি ছেড়ে হোম ডেলিভারি করে কোটি টাকা আয়?

Food Delivery Start Up Inspiration: প্রথম দিকে দিনে ১৫ থেকে ২০ বাক্সের মতো অর্ডার আসতো। আর এখন সপ্তাহে ২,০০০ অর্ডার।

inscript
২ মিনিট
ঠাকুমা, কাকিমাই বিজনেস পার্টনার! চাকরি ছেড়ে হোম ডেলিভারি করে কোটি টাকা আয়?

রইল ঝোলা, চলল ভোলা! খানিক এইভাবেই সুখের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন বছর পঁচিশের যুবক। সকালে একেবারে প্রস্তুত হয়ে অফিসে গিয়ে বসে কেবিনে ঢুকে পড়লেন। সরাসরি জানিয়েছিলেন, “কাল থেকে আর কাজে আসছি না”। বছর আটেক আগে, ২০১৫ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুরলি গুন্ডানা ঠিক করে ফেলেছিলেন, এসব চাকরি বাকরি করে পরের বেগার খেটে কিছু হবে না। নিজের ইচ্ছামতোই চলবেন, খাবারের ব্যবসা করবেন। বেশ কিছুকাল ধরেই নিজের কিছু করার চিন্তায় মাথা খারাপ করে ফেলছিলেন মুরলি। শেষ একদিন ধুত্তোর বলে বসের কেবিনে গিয়ে বলেই দিলেন কাল থেকে আর কাজ করবেন না। তারপর কী করবেন তাহলে?

ঠাকুমা আর কাকিমাদের বিজনেস পার্টনার করে নিয়ে শুরু করলেন খাবারের ব্যবসা। দুর্দান্ত রান্না করতে পারতেন ঠাকুমা ইন্দিরাম্মা, দুই কাকিমা ঊষা এবং সন্ধ্যার রন্ধন দক্ষতা এবং পরিচালনার ক্ষমতাও বেশ ভালো! এদের সঙ্গে নিয়েই মাইসুরুর বাসিন্দা মুরলি ব্যবসা খুললেন খাবারের হোম ডেলিভারির। নাম দিলেন ফুড বক্স। একেবারে স্বল্প দামে হাজার হাজার মানুষকে ঘরের রান্নার স্বাদ চেখে দেখার সুযোগ করে দিয়েছে ফুড বক্স!

  • আপনার জন্য আরও কিছু লেখা
এমবিএ করে চায়ের দোকান! এই 'চা-ওয়ালা' এখন দেশের অনুপ্রেরণা

MBA chaiwallah of India : দু'মাসের মধ্যে উঠিয়ে দেওয়া হয় চায়ের দোকান। কিন্তু প্রফুল হার মানেননি।

চাকরি ছেড়েছুড়ে একটি ছোট গ্যারেজ ভাড়া নেন তাঁরা। ভাড়া নেন দু'খানি বড় স্টোভ। মুরলির ঠাকুমা এবং কাকিমারাই মূলত খাবার রান্না করতেন এবং মেনু ঠিক করতেন। আর তাঁর বন্ধু মঞ্জু, বিনয় এবং খুড়তুতো ভাই স্কাঙ্গা রান্না করা খাবার সরবরাহ করতেন। পোলাও, দই ভাত, ক্ষীর এবং ফলের পদই তৈরি করতেন তাঁরা। ৪০ জন বন্ধু এবং পরিচিতদের তালিকা তৈরি করে নেমে পড়েন কাজে।

প্রথমেই আইটি সেক্টরের মুরলির বন্ধু, কলেজের জুনিয়র এবং অন্যান্যদের দরজায় কড়া নাড়েন তাঁরা। সব জায়গায় ঘুরে ঘুরে বলতে থাকেন, এবার থেকে সস্তায় ঘরে তৈরি রান্না পৌঁছে দেবেন তাঁরা, একেবারে বাড়িতেই। তাই বন্ধুরা যদিও তাঁদের বন্ধুদের জানান, তাঁরা যদি তাঁদের আরও পরিচিতদের জানান, মুখে মুখে ছড়িয়ে পড়বে ফুড বক্সের কথা। মাত্র ৭০ টাকায় বাড়ির তৈরি পেট ভরা খাবার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাসিমুখে ভাতের থালা হাতে অফিস পাড়ার নন্দিনী, নিশ্চিন্ত চাকরি ছেড়ে কেন বেছে নিলেন এই পথ

Pice hotel Nandini Ganguly : নিশ্চিন্ত চাকরি ছেড়ে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে পাইস হোটেল চালাচ্ছেন মমতা

আস্তে আস্তে মেনুতে জুড়ে গেল ঘি পালক ডাল খিচুড়ি ও রায়তা, বালেকাই বাজ্জি, কেশর ভাত, পুলিওগার, ক্ষীর এবং ঠাট্টে ইডলির মতো বিভিন্ন ধরনের খাবার। প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার, বিকেলের স্ন্যাক্সও তৈরি করতে শুরু করলেন মুরলি, ইন্দিরাম্মারা।

সাশ্রয়ী মূল্যে সুষম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারই তাঁদের ইউএসপি। মুরলি জানিয়েছেন, ফুড বক্সের নিয়মিত গ্রাহকদের ৩০ শতাংশই চিকিৎসক এবং বেশিরভাগই প্রতিদিন খাবার অর্ডার করেন। তাঁদের অনেক গ্রাহকই দিনে তিনিবেলাই ফুড বক্সের খাবার খান। অন্যান্য দিনের মেনুতে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতী, চাইনিজ নানা খাবার থাকলেও বুধবার এবং শুক্রবার কিন্তু ট্র্যাডিশনাল খাবারই দেওয়া হয়। এখন সব মিলে ২৭ জন কর্মী রয়েছেন ফুড বক্সে।

প্রথম দিকে দিনে ১৫ থেকে ২০ বাক্সের মতো অর্ডার আসতো। আর এখন সপ্তাহে ২,০০০ অর্ডার। মাইসুরু এবং এর আশেপাশে তাদের ৪৫,০০০ গ্রাহক রয়েছে এবং এ পর্যন্ত ৩,০০,০০ খাবার সরবরাহ করেছেন তাঁরা। ২০১৯ সালে, চামুন্ডিপুরমে ফুড বক্সের প্রথম আউটলেট স্থাপন হয়, মাইসুরুর প্রথম অনলাইন ফুড ডেলিভারি সংস্থা হয়ে ওঠে মুরলির ফুড বক্স। শুরুর দিকে কোনও বিনিয়োগ এবং লাভ ছাড়াই কাজ চলে প্রথম ছয় মাস। কিন্তু এখন বছরে আয় প্রায় ১.৫ কোটি টাকা। ২০২০ সালের মার্চ মাসে মুরলির ঠাকুমা মারা যান। কিন্তু নিজের রান্নার স্বাদ তিনি ছড়িয়ে দিয়ে গেছেন শহর জুড়ে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।