প্রথম ম্যাচে হেরেও বিশ্বজয়! কেন রূপকথাকেও হার মানাবে মেসিদের এই যাত্রা?

World Cup Champion Argentina 2022: ইনফান্তিনোর হাত থেকে বিশ্বকাপ নিয়ে বিশ্বাস করতে পারছিলেন না মেসি। আস্তে আস্তে ট্রফি হাতে নিয়ে এগিয়ে যান দলের দিকে এবং তারপর...

Arunava Nag Roy
৩ মিনিট
প্রথম ম্যাচে হেরেও বিশ্বজয়! কেন রূপকথাকেও হার মানাবে মেসিদের এই যাত্রা?

"মেসি ক্লাবের যতটা, দেশের ততটা নয়", "মেসির ইন্টারন্যাশনাল ট্রফি নেই", "মেসি কোনওদিনও মারাদোনা হতে পারবে না"- এই ধরনের যাবতীয় বিতর্ক থেমে গিয়েছে রবিবারের রাতে। চিরদিনের জন্য থেমে গিয়েছে। বিশ্বকাপ ঘরে তুলেছেন মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা। তখন হেরেছিল ‘মেসির আর্জেন্টিনা’। আর রবিবার জিতল আর্জেন্টিনা, জিতল মেসি, ডি'মারিয়া, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজের আর্জেন্টিনা। জিতল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

২০১৪ সালে হিগুয়েনের গোল মিসের পর মারিও গোর্তজের গোলে স্বপ্নভঙ্গ। ২০১৮ বিশ্বকাপে দশাসই পারফরমেন্স। শেষ ষোলো থেকে বিদায়ের পর মেসির সেই শূন্যদৃষ্টি আজ অতীত। সমস্ত তাচ্ছিল্য, অপমান, শোকের এবার সমাপ্তি। ৭ বারের ব্যালন ডি’অর জিতেও যেন সবটা জিতে ওঠা যাচ্ছিল না মেসির। কিন্তু রবিবাসরীয় মহারণে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের পর আর কোনও অপ্রাপ্তি রইল না লিওনেল মেসির। মারাদোনার সেই দৈবত্বকেও স্পর্শ করে ফেললেন তিনি। দিনের শেষে তিনিই হয়ে উঠলেন গ্রেটেস্ট অফ অল টাইম, ‘গোট’। এবার থেকে তাঁর নাম উচ্চারিত হবে পেলে-মারাদোনাদের সঙ্গে। ৩৬ বছর পর মেসির হাত ধরেই শাপমুক্তি হল আর্জেন্টিনার।

তবে এই ঐতিহাসিক, মহাকাব্যিক পরিসমাপ্তিকে যোগ্য সঙ্গত দিয়েছে একটি মহাকাব্যিক ম্যাচও। ইনফান্তিনো বলেছিলেন, এটি একটি দারুণ বিশ্বকাপ হবে। সমগ্র বিশ্বকাপ জুড়ে উঠে আসছিল বিভিন্ন অভিযোগ। রেফারিংয়ের মান খারাপ, স্টেডিয়াম বাজে- সব অভিযোগ দূরে সরিয়ে কাতার উপহার দিল বিশ্বকাপ ইতিহাসের সর্বশেষ্ঠ ফাইনাল। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনা। ম্যাচের প্রথম থেকেই একটা বিষয় স্পষ্ট, আর্জেন্টিনা জিততে চায় লিওনেল মেসির জন্য। মেসি বলে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। কিন্তু প্রতিপক্ষ যে ফ্রান্স! ফ্রান্সের আক্রমণ ভাগ অলিভার জিরু, কিলিয়ন এমবাপে, গ্রিজম্যান সম্বলিত এক অশ্বমেধের ঘোড়া। ফাইনালের আগে অনেকেরই চিন্তা ছিল এই আক্রমণকে আটকাবে কী করে আর্জেন্টিনা! এর আগে নেদারল্যান্ডস ম্যাচে কিছুটা হলেও খেই হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনার ডিফেন্স। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যদিও তাদের ছন্দ ছিল ভালোই। কিন্তু আর্জেন্টাইন ডিফেন্সের সবচেয়ে সেরা খেলাটা বেরিয়ে এল ফাইনালে। প্রথমার্ধে ফ্রান্সকে চলতেই দিল না নীল-সাদা বিগ্রেড। কী জিরু, কী এমবাপে- সকলে আটকে গেলেন আর্জেন্টিনার অব্যর্থ ডিফেন্সের সামনে। এনজো ফারনান্ডেজ, রদ্রিগো ডি'পলরা মাঝমাঠ থেকেই রুখে দিলেন ফ্রেঞ্চ আর্মিকে। ২৩ মিনিটের মাথায় ডি'মারিয়াকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে দলকে এগিয়ে দেন মেসি। ৩৬ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়ান ডি'মারিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেনাপতি মেসি, সঙ্গে বিশ্বস্ত মার্তিনেজ, যে মন্ত্রে ফাইনালে স্বপ্নপূরণ আর্জেন্টিনার

Fifa World Cup 2022 : এই দল জিতে নিল বিশ্বফুটবলের সেরা সেরা খেতাব। যে অসাধ্য সাধনের ফলে ওঁরাই যেন কাঁদিয়ে দিলেন বিশ্বের আপামর নীলসাদা ভক্তদের।

সকলেই ভাবছিলেন মেসি আর আলভারেজের কথা। আউট অব সিলেবাস এলেন ডি'মারিয়া। দ্বিতীয়ার্ধেও চলল নীল সাদা ঝড়। ম্যাচে প্রথম ৭০ মিনিট দাপট দেখাল আর্জেন্টিনা। তবে ফ্রান্সকে পুনঃরুজ্জীবিত করলেন কিলিয়ন এমবাপে। ম্যাচের বয়স তখন ৮০ মিনিট। পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেন এমবাপে। মাত্র এক মিনিট পর কোমানের পাস থেকেও আরও একটি গোল পিএসজি স্ট্রাইকারের। আর তাতেই সমতায় ফেরে ফ্রান্স। আসলে ডি মারিয়াকে তুলে নেওয়ায় খানিকটা দুর্বল হয়ে পড়ে আর্জেন্টিনার ডিফেন্স ও সাপ্লাই লাইন। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন এমবাপে। আর ইনজুরি টাইমে মেসির নিশ্চিত গোল আটকে দিয়ে খেলা এক্সট্রা টাইমে নিয়ে গেলেন হুগো লরিস। তিনি তেকাঠির নিচে দাঁড়িয়ে ফ্রেঞ্চ দূর্গ না সামলালে ৯০ মিনিটেই বিশ্বজয় করতেই পারতেন মেসিরা।

এক্সট্রা টাইমে ১০৮ মিনিটের মাথায় ফের গোল করে দলকে এগিয়ে দেন লিও মেসি। সকলে যখন হাল ছেড়ে দিয়েছেন, তখনও একা দমে লড়ে গেলেন এমবাপে। তখনও গতবারের চ্যাম্পিয়নদের স্বপ্নভঙ্গ হতে দেননি এমবাপে। ১১৮ মিনিটের ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে ফের লড়াইয়ে ফিরিয়ে আনেন এমবাপে। আর সেই সঙ্গে কনিষ্ঠতম তারকা হিসেবে ফাইনালে হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি। একই সঙ্গে এমবাপে প্রমাণ করে দিলেন মেসি-রোনাল্ডো পরবর্তী সময়ে কেন তিনিই সর্বশ্রেষ্ঠ ফুটবলার। এরপর খেলা গড়াল পেনাল্টি শুট আউটে।

এখানে গর্জে উঠলেন এমিলিয়ানো মার্টিনেজ। মাথা ঠান্ডা রেখে অসামান্য গোলকিপিং করলেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তাঁর এই অসামান্য দক্ষতা আর্জেন্টিনাকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল এবং রবিবার বিশ্বকাপ জেতাল। স্বভাবতই টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস পেলেন তিনি। এই খেলায় প্রথমে দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দুই গোল শোধ করে ফ্রান্স। একটা টাইমে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা এবং ১০ মিনিটের মাথায় গোল শোধ করে ফ্রান্স। অবশেষে পেনাল্টি শুট-আউট জিতে বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। এই যদি ফুটবল বিশ্বে ঈশ্বরের তৈরি চিত্রনাট্য হয়, তবে এর চেয়ে সুন্দর চিত্রনাট্য আর হতে পারে না।

ম্যাচের শেষে গোটা টিমের চোখে জল। কেউ বিশ্বাস করতে পারছেন না তারা বিশ্বকাপ জিতেছেন। গত বিশ্বকাপেও দর্শক আসনে বসেছিলেন আর্জেন্টিনার অতীন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। আজ তিনিই বিশ্বজয়ের নায়ক। টুর্নামেন্টে গোল্ডেন বুট পেয়েও বিন্দুমাত্র হাসি দেখা গেল না কিলিয়ন এমবাপের মুখে। টানা দু’বার বিশ্বজয়ের সুযোগ এত কাছে এসেও হাতছাড়া হলো তাঁর। তবে মেসির আবেগ ছিল চোখে পড়ার মতো। গোল্ডেন বল পাওয়ার পর যখন বিশ্বকাপকে চুমু খেলেন উদ্বেলিত হয়ে উঠেছিল গোটা স্টেডিয়াম। ইনফান্তিনোর হাত থেকে বিশ্বকাপ নিয়ে বিশ্বাস করতে পারছিলেন না মেসি। আস্তে আস্তে ট্রফি হাতে নিয়ে এগিয়ে যান দলের দিকে এবং তারপর...

লিখেছেন
Arunava Nag Roy
Arunava Nag Roy
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।