থিকথিকে ভিড় থেকে গরুর ভবিষ্যৎবাণী, বাংলাদেশের ফুটবল উন্মাদনায় হতবাক বিশ্ব

FIFA World Cup 2022: ফুটবলের মহারণে মেতেছে গোটা বিশ্ব। সেখানে বাংলাদেশের উদযাপন অন্য মাত্রা যোগ করেছে। বাদ নেই ভারতও...

Aritra Som
৪ মিনিট
থিকথিকে ভিড় থেকে গরুর ভবিষ্যৎবাণী, বাংলাদেশের ফুটবল উন্মাদনায় হতবাক বিশ্ব

রাতের বেলা সামনে বাঁধা ছোট্ট একটা মঞ্চ। জোরালো আলো ঠিকরে পড়ছে চতুর্দিকে। তবে অবাক হওয়ার মতো ব্যাপার ঘটল এরপরেই। মঞ্চের সামনে যেদিকে তাকাবেন, সেদিকেই থিকথিকে ভিড়। মানুষ, কেবলমাত্র শত শত মানুষের মাথার ভিড়ে ঢেকে গিয়েছে প্রাঙ্গণ। ভোটের মরসুমে গভীর রাতে সভা হচ্ছে নাকি? আদতে এই ভিড়ে কোনও রাজনীতির পরিসর নেই। এর একটাই রঙ, হলুদ-সবুজ। গত সোমবার, ২৮ নভেম্বর ছিল বিশ্বকাপ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্যায়ের দ্বিতীয় খেলায় জাকা, শাকিরি, এমবোলোর সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই খেলা দেখতেই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসেছিল জায়ান্ট স্ক্রিন। সেখানেই কাতারে কাতারে ভিড় জমিয়েছিল খেলাপাগল জনতা। এই ম্যাচে ব্রাজিলের জয় সেই উন্মাদনাকে আরও যেন বাড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ব্রাজিল আসরে নামলে আর্জেন্টিনাও কি চুপ করে থাকবে? লাতিন আমেরিকার এই দুই দলের ময়দানি লড়াইয়ে সামিল হয় গোটা বিশ্ব। শুধু ভারত বা পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। ২৭ নভেম্বর, রবিবার ছুটির দিনে ছিল আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ। সৌদি আরবের সঙ্গে হারের ধাক্কা কীভাবে পূরণ করে নীল-সাদা ব্রিগেড, সেটাই ছিল দেখার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জায়ান্ট স্ক্রিন আবারও সজাগ হয়, কেবল রঙটা বদলে যায় নীল-সাদায়। ২ গোলে আর্জেন্টিনা জিতে যাওয়া, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্ডেজের দুরন্ত গোলের ছটায় জেগে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর। সেদিনও ময়দানে ছিল থিকথিকে ভিড়। বাংলাদেশের সেই উন্মাদনার ছবি স্তম্ভিত করেছে গোটা বিশ্বকে। ফিফা স্বয়ং সেই উচ্ছ্বাসে মুগ্ধ। মেসির গোলের পর বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উদযাপনের একটি ভিডিও তারা নিজেদের টুইটারেও পোস্ট করে।

This is the power of football ❤️

fans in Bangladesh celebrating Lionel Messi's goal in the

  • আপনার জন্য আরও কিছু লেখা
সৌদি আরবের ড্রেসিংরুমে ঠিক কী বলেছিলেন কোচ হার্ভে রেনার্ড?

FIFA World Cup 2022: প্রথমার্ধে আর্জেন্টিনার সামনে নিঃস্পৃহ ছিল সৌদি আরব। তারপর ড্রেসিংরুমেই ঘটল সেই আশ্চর্য ঘটনা...

victory over Mexico last night 🙌🇦🇷

— FIFA.com (@FIFAcom)

ভারত ও বাংলাদেশ – প্রতিবেশী এই দুই দেশ বিশ্ব ক্রিকেটের পরিচিত দুই মুখ। টেস্ট থেকে বিশ্বকাপ, সব জায়গায় তাদের দেখা মেলে। কিন্তু ফুটবল বিশ্বকাপ যেন দূর গ্রহের বাসিন্দা। ভারত তবুও ১৯৫০ সালে বিশ্বকাপ ফুটবলে যাওয়ার সুযোগ পেয়েছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগানের সুখ্যাতি গোটা এশিয়া জুড়েই। পেলের কসমসকেও রুখে দিয়েছিল বাংলা। কিন্তু বাংলাদেশের ফুটবল ইতিহাসে সেভাবে কোনও সোনালি রেখা নেই। সম্প্রতি ২০২২ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে বাংলাদেশের মহিলা ফুটবল দল। কিন্তু বিশ্ব ফুটবলের মহারণে দর্শক হিসেবেই অংশ নিতে হয় ভারত ও বাংলাদেশকে। বিশ্বকাপে খেলার স্বপ্ন আজও দেখে চলেছে আট থেকে আশি। কিন্তু তাতে উন্মাদনায় ভাটা পড়েনি এতটুকুও। কলকাতার অলিতে গলিতে তো বটেই, গোটা ভারত জুড়ে একটাই দ্বন্দ্ব – ব্রাজিল না আর্জেন্টিনা? রোনাল্ডো, মেসির পাশে উঠে আসে নেইমারের নামও। কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে গেলে চোখে পড়বে ফুটবল জার্সির আনাগোনা। সোশ্যাল মিডিয়ায় স্পষ্টতই ব্রাজিল বনাম আর্জেন্টিনার যুযুধান। কখনও চলে আসে পর্তুগাল, জার্মানি বা স্পেনের প্রসঙ্গ। ইতিউতি দেখা গিয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পতাকাও। বিশ্বকাপে না থাকলেও, কলকাতা তথা গোটা ভারত প্রবলভাবে রয়েছে কাতারে। রইল আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের সময় ভারতের কেরালার একটি দৃশ্য...

A huge crowd has assembled at Nainamvalappu in Kozhikode, Kerala to watch

  • আপনার জন্য আরও কিছু লেখা
আর্জেন্টিনার খেলা দেখার অপেক্ষায় ছিল ছোট্ট মেয়েটি, দাদা-ই কেটে টুকরো করল তাকে!

Alina Islam Ayat: এই ছোট্ট ফুটবলপ্রেমীর হত্যা মেনে নিতে পারছেন না কেউ। ফোনে ফোনে ঘুরছে নীল-সাদা জার্সি পরা সেই আলিনার ছবি…

আর বাংলাদেশ? কেবল এশিয়া নয়, ইউরোপ, দুই আমেরিকাই অবাক এখানকার ফুটবল উন্মাদনায়। কয়েকটি উদাহরণ দেখা যাক। বিশ্বকাপ এলেই নিত্য নতুন ভবিষ্যৎদ্রষ্টাদের জন্ম হয়। পল দ্য অক্টোপাসের কথা আজও গোটা বিশ্ব মনে রেখেছে। এবার বাংলাদেশেও আবির্ভাব হয়েছে তেমনই ‘একজনের’। মানুষ নন, আস্ত একটি গরু। বাংলাদেশের কুষ্টিয়ায় গরুটি বিশ্বকাপের ভবিষ্যৎ খোলসা করে জানিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা না জার্মানি – কে হাতে তুলবে এবারের সোনালি কাপ এই প্রশ্ন ছিল জনতার মনে। তাই এই তিন দেশের পতাকার রঙে সাজিয়ে তোলা হয়েছিল তিনটি ড্রাম। সেখানে রাখাছিল ঘাস। বলা হয়েছিল, গরুটি যে ড্রাম থেকে ঘাস খাবে, তারা জিতবে। ব্রাজিলের ড্রাম থেকে ঘাস খাওয়ার পর কুষ্টিয়ার ওই অঞ্চলে রীতিমতো উৎসব শুরু হয়ে যায়!

ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের মধ্যে লড়াই তো কিংবদন্তিসম হয়ে গিয়েছে। সেই লড়াইয়ে এবার অন্য জোয়ার তুলেছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় করে ম্যাচ দেখা তো হয়েই গেল। এছাড়াও আছে সুবিশাল পতাকা। বাংলাদেশের নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা ১২০ ফুট দীর্ঘ আর্জেন্টাইন জাতীয় পতাকা ওড়ান। ব্রাজিলের সমর্থকরা এবার চুপ করে থাকবেন কেন? সাত তাড়াতাড়ি তাঁরা একই জায়গায় ২৭০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন। গ্রাম থেকে মফস্বল, শহরের অলি গলি রাজপথে এমন দৃশ্য আকছার দেখা যাচ্ছে। এমনকী দু’পক্ষের মধ্যে চলে মারামারিও। বিশেষজ্ঞরা বলছেন, ফুটবল উন্মাদনা ভারত-বাংলাদেশের রক্তে। তবে ১৯৮৬ সালে মারাদোনার বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল-আর্জেন্টিনার জয়জয়কার আরও প্রকট হয় উপমহাদেশে। সামনে আসে পেলে বনাম মারাদোনার মতো প্রসঙ্গ। বর্তমানে সেই জায়গাটা নিয়েছেন মেসি ও নেইমার। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও সেই জায়গায় ঢুকে পড়েছেন। কিন্তু চায়ের ঠেকে আড্ডার মূল চালিকাসূত্র আজও সেই আদি অকৃত্রিম ব্রাজিল-আর্জেন্টিনা…

এই উন্মাদনাই নজর কেড়েছে গোটা বিশ্বের সংবাদমাধ্যমের। তারা এও জেনে অবাক হয়েছেন, আর্জেন্টিনার পর বাংলাদেশেই সবচেয়ে বেশি নীল-সাদা জার্সির সমর্থকরা রয়েছেন। অন্য একটি দেশ জেতার পর মানুষ হাসছে, কাঁদছে, আনন্দে লাফিয়ে উঠছে- এ যেন বিশ্বাসই করতে পারছে না তারা। কলকাতায় যখন এসেছিলেন, তখন এই উন্মাদনা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন স্বয়ং মারাদোনাও। ফিফা ক্রম তালিকায় ১৯২ (বাংলাদেশ) ও ১০৬ (ভারত) তম স্থানে থাকা দু’টি দেশের উন্মাদনা বারবার মুগ্ধ করেছে লাতিন আমেরিকার মানুষদেরও। তাই তো কলকাতার আর্জেন্টিনা ভক্ত চা-ওয়ালার দোকান উঠে আসে বিশ্বকাপের পর্দায়। বাংলাদেশের মেসি ভক্ত আলিনা ইসলাম আয়াতের হত্যার ঘটনায় শিহরিত হয় পেরু, আর্জেন্টিনাও।

ভারত ও বাংলাদেশ কবে নিজেরাও ফুটবল বিশ্বকাপে জায়গা পাবে, সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই। কেবল দিনের শেষে মাঠ পেরিয়ে কাদামাখা ছেলেটা এখনও স্বপ্ন নিয়ে বাঁচে। বল পায়ে ছুটে চলে গোলের সন্ধানে। তাই তো বিশ্বকাপেরথিক আগে বাংলাদেশের এক পথশিশুর ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ছড়িয়ে পড়ে ব্রাজিলে, আর্জেন্টিনায়। শতচ্ছিন্ন হলুদ রঙের ময়লা জামাটার পিছনে লেখা থাকে স্বপ্নের নাম। ‘মেছি ১০ হিরা’। ফুটবলের স্বপ্নের ভাষা এভাবেই গণ্ডি ছাড়িয়ে যায়, প্রতিবার…

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।