মক্কেলের হয়ে ওকালতি করবে রোবট! প্রথমবার এমন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

World's first Robot Lawyer : প্রযুক্তির এমন অত্যাধুনিক বিস্ফোরণের যুগে যদি কোনও যন্ত্র আপনার উকিল হয়? কিংবা, কোনও রোবট?

inscript
২ মিনিট
মক্কেলের হয়ে ওকালতি করবে রোবট! প্রথমবার এমন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

সরল হোক বা জটিল, মামলা মোকদ্দমা তো মানুষের জীবনে লেগেই আছে। অপরাধের বিচার হোক, বা সম্পত্তির ভাগাভাগি, ডিভোর্স – সবেতেই সেই কোর্টই ভরসা। উকিলদের সঙ্গে যোগাযোগও চলতে থাকে নিরন্তর। এঁরা প্রত্যেকেই জ্বলজ্যান্ত, রক্তমাংসের মানুষ। কিন্তু প্রযুক্তির এমন অত্যাধুনিক বিস্ফোরণের যুগে যদি কোনও যন্ত্র আপনার উকিল হয়? কিংবা, কোনও রোবট?

এক ঝলক শুনলে মনে হবে কল্পবিজ্ঞানের কোনও কাহিনি। কিংবা সিনেমার কোনও ভিএফএক্সের জাদু। কিন্তু এমনটাই ঘটতে চলেছে ২০২৩-এর পৃথিবীতে। বিশ্বে প্রথমবার মানুষের হয়ে আদালতে গিয়ে ওকালতি করবে রোবট! সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই ফেব্রুয়ারি মাসে ‘মক্কেলের’ হয়ে মামলা লড়বে এই এআই রোবট। ইতিহাসে প্রথমবার এমন ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব।

কিন্তু কীভাবে মামলা লড়বে রোবট? আসলে এটি কোনও যন্ত্রমানব নয়; বরং প্রযুক্তির ভাষায় একে বলে ‘বট’ (BOT)। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে এই রোবট। কীভাবে? প্রথমে ব্যবহারকারীর স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম ‘ডু নট পে’ (DoNotPay)। তারপর নিজের প্রয়োজনীয় তথ্য, মামলার বিবরণ ইত্যাদি নথি দিতে হবে। তারপর সবকিছু বিবেচনা করে এই বট নিজের খেল দেখাবে। লিগাল কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথি এনে রাখবে আপনার সামনে।

আর কোর্টে? ‘ডু নট পে’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোনে এই অ্যাপটি খুলে রাখবেন মক্কেল। সঙ্গে থাকবে একটি ইয়ারপিস বা হেডফোন। কোর্টের ভেতর যা সওয়াল জবাব হচ্ছে, সমস্তটাই স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করে নেবে রোবট। তারপর কী করণীয়, সেটা হেডফোনের মাধ্যমে মক্কেলকে বলবে রোবট। সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিতে পারবেন ওই ব্যক্তি। আর পুরো কাজটার জন্য কোনও পারিশ্রমিক নেবে না ওই রোবট! সেজন্যই অ্যাপের নাম ‘ডু নট পে’। অবশ্য কোথায় এই ঐতিহাসিক মামলা হবে, কে হবেন মক্কেল, সেসব এখনও জানায়নি ওই সংস্থা।

২০১৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার জোশুয়া ব্রাউডার এই বিশেষ অ্যাপটি তৈরি করেন। প্রথমে অবশ্য সামান্য চ্যাটবট হিসেবেই এর যাত্রা শুরু হয়েছিল। ফোনের মাধ্যমেই ব্যবহারকারীদের আইনি পরামর্শ দিত এটি। পরে একটু একটু করে এআই প্রযুক্তির মধ্যে ঢোকে এই সংস্থা। প্রতি বছর মাত্র ৩৬ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। ব্যস, আর কিচ্ছু নয়। বাকি কাজটা পুরোটাই একদম বিনামূল্যে। এভাবেই এআই রোবটের মাধ্যমে ওকালতির ভাবনা সামনে আনেন জোশুয়া। এই মুহূর্তে আমেরিকা ও ইংল্যান্ডে এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। এখন অপেক্ষা বিশ্বের প্রথম রোবট উকিলের কোর্টে যাওয়ার।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?