নুনের দানাই নাকি আশ্চর্য ক্যামেরা! অসম্ভব কাণ্ডে তাজ্জব গোটা বিশ্ব

World's Smallest Camera: সম্প্রতি নেটবিশ্বে ভাইরাল হয়েছে এমনই আশ্চর্য এক ক্যামেরা, যা নুনের দানার থেকেও ছোট। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটমহলে।

Sohini Das
২ মিনিট
নুনের দানাই নাকি আশ্চর্য ক্যামেরা! অসম্ভব কাণ্ডে তাজ্জব গোটা বিশ্ব

খাবার পাতে কাঁচা নুন তো অনেকেই খান। তবে সেই নুনের দানা হাতে নিয়ে দেখেছেন কখনও। তার আকার মেপে বলতে পারবেন? কিংবা ধরুন সমুদ্রের পাড় থেকে কুড়িয়ে পাওয়া বালির একটি কণা। মেপে বলুন তো তার আকার কীরকম?

সেই নুনের একটি কণা কিংবা ধরুন বালির একটি দানা। খালি চোখে প্রায় দেখা যায় না বললেই চলে। চাইলেই আঙুলের ছোট্ট ডগায় জায়গা পেতে পারে ছোট্ট সেই যন্ত্রাংশ। অথচ সেই যন্ত্রই নাকি তুলে ফেলতে পারে দুর্ধর্ষ সব ছবি। কিন্তু আসলে কী ওই বালির একটি মাত্র কণা? না, যে সে যন্ত্রাংশ নয়, ওই বালি বা নুনের একটি দানার মতো ওই যন্ত্রাংশ আদতে ক্যামেরা। যা দিয়ে শুধুমাত্র ছবিই নয়, তোলা যায় ভিডিও-ও। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এমন আশ্চর্য ঘটনাই ঘটিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি নেটবিশ্বে ভাইরাল হয়েছে এমনই আশ্চর্য এক ক্যামেরা, যা নুনের দানার থেকেও ছোট। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটমহলে। মার্কিন প্রযুক্তি সংস্থা ওমনিভিসন টেকনোলজিস তৈরি করেছে এই আশ্চর্য ডিভাইসটি। ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্রতম এই ক্যামেরার নাম রেখেছেন বিজ্ঞানীরা OV6948। ইতিমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় জায়গা করে নিয়েছে সংস্থাটি আশ্চর্য এই কীর্তির জন্য। নুনের আকারের ক্যামেরা বানানো তো চাড্ডিখানি কথা নয়। ডিভাইসটির দৈর্ঘ্য-প্রস্থ আকারে মাত্র ০.৫৭৫ মিলিমিটার x০.৫৭৫ মিলিমিটারের। আর এই ক্যামেরাটিই পৃথিবীর ক্ষুদ্রতম ইমেজ সেন্সর যা বাণিজ্যিক কাজের জন্য বাজারে পাওয়া যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাইলেই নিজের উচ্চতা কমাতে পারে মানুষ? পিঁপড়ের চেয়েও ক্ষুদ্র হলে কী হবে মানুষের?

Human Height Reduction: লম্বুদার উচ্চতা যদি ১ ইঞ্চি কমে, তাহলে তাঁর দেহের উপরিভাগ মানে ত্বকের ক্ষেত্রফলও সেই অনুপাতে কমবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্ষুদ্র প্রোটিন রোধ করবে করোনা, ভারতীয় বিজ্ঞানীদের আশ্চর্য আবিষ্কার

এই ধরনের মলিকিউল আগে তৈরি হয়নি, যা এই ভাবে নভেল করোনাভাইরাসে আবদ্ধ হয়ে, তাকে নিষ্ক্রিয় করে।

কিন্তু এই ক্ষুদ্রাতিক্ষুদ্র ক্যামেরার কাজটা কী? সত্য়ি কথা বলতে, মেডিক্যাল প্রয়োজনেই এই ডিভাইসটি বানিয়েছিল ওমনিভিসন টেকনোলজিস্ট। অস্ত্রোপচারের ক্ষেত্রে ভীষণ কাজের এবং দরকারি জিনিস হয়ে উঠতে পারে এটি। বহু ক্ষেত্রেই অস্ত্রোপচার বা রোগনির্ধারণের জন্য রোগীর শরীরে ক্যামেরা প্রবেশ করাতে হয় চিকিৎসকেরা। নুনের দানার থেকেও ছোটো এই ক্যামেরা সেই কাজকে অনেকটাই সহজ করে তোলে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের।

এতদিন ধরে এই কাজে যে সব ডিভাইস ব্যবহার হত, তা বহু ক্ষেত্রেই আকারে বড়। ফলে মানুষের শরীরে ওই যন্ত্র ঢোকানো বেশ কষ্টকর হয়ে পড়ে। সেই অসুবিধেটা থেকেই রেহাই দেবে নয়া এই ন্যানো ক্যামেরা। বিশেষত এন্ডোস্কেোপিক অপারেশনের ক্ষেত্রে এই ধরনের ক্যামেরা যুগান্তকারী বদল আনতে পারে বলেই দাবি বিশেষজ্ঞদের।

OV6948 ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আলট্রা চিপ প্রযুক্তি। যা আরও ভালো সেন্সিটিভিটির সঙ্গে এলইডি তাপমাত্রার সাহায্যে কম আলোতেও দুর্ধর্ষ ছবি তুলতে পারে বলেই দাবি নির্মাণকারী সংস্থার। স্বাভাবিক ভাবেই এই ক্যামেরা দেখে বিস্ময় ধরে রাখতে পারেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আর তা যে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে, সেটাও কম বড় ব্যাপার নয়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।