কবে থেকে এল এই প্রথা? ‘বাজেট’ শব্দের আসল অর্থ জানলে চমকে যাবেন আপনিও

Budget 2023 : ‘বাজেট’ শব্দের উৎপত্তি থেকে প্রচলন, লুকিয়ে রয়েছে চমকপ্রদ সব তথ্য

inscript
২ মিনিট
কবে থেকে এল এই প্রথা? ‘বাজেট’ শব্দের আসল অর্থ জানলে চমকে যাবেন আপনিও

ক্যালেন্ডার বলছে আজকের তারিখটা ১ ফেব্রুয়ারি। অর্থাৎ ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দিন। বাজেট পেশের দিন। সকাল থেকেই সংবাদ মাধ্যমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-এর সূত্র ধরে। কোন কোন খাতে কত ব্যয়ের ভাবনা সরকারের, কোথায় কত শতাংশ বাড়ানো হল সুদের হার, কোন জিনিসের দাম ঊর্ধ্বমুখী, আর কোনটারই বা দাম পড়ল, এই সব তথ্যের জট পাকিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে দেখা গিয়েছে এই সমস্ত ঘটনাটি আগেরবারের মতো এবারেও ঘটেছে ট্যাবলেটে। অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়ার সার্থক ফলশ্রুতি।

ঔপনিবেশিক ভারত থেকে স্বাধীন ভারত হয়ে আজকের এই যে ডিজিটাল দুনিয়া, এই এতদিনের পথ চলায় পরিবর্তন এসেছে অনেক। ভারতীয় বাজেটেও সেই বদলের ধারা চুঁইয়ে পড়েছে। এই বাজেট পেশের পরম্পরা চালু হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকেই। সে সময় ব্রিফকেস বন্দী বাজেটের নথি নিয়ে পার্লামেন্টে প্রবেশ করতেন ব্রিটিশ সরকার। ১৮৬০ সালের ৭ এপ্রিল ঔপনিবেশিক ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী জেমস উইলসন। তাঁর হাতে ছিল একটি গ্ল্যাডস্টোন বক্স। সাহেবরা দেশ ছেড়ে চলে গেলেও এদেশে সাহেবদের লেজ ধরে থাকার অভ্যাস চিরন্তন। তার ব্যতিক্রম নয় বাজেট পেশের নিয়মও। ইংরেজদের হাত ধরে ব্রিফকেস সঙ্গে করে বাজেট পেশের রীতি ঢুকে পড়ে ভারতীয় অর্থনীতিতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘ব্রিফকেস’ অথবা ‘বহিখাতা’ পেরিয়ে অতঃপর ট্যাবলেট, যেভাবে ‘ডিজিটাল’ হয়ে উঠল ভারতীয় বাজেট

Budget 2023 : ডিজিটাল দুনিয়ার তালে তাল মিলিয়ে ভারতীয় বাজেটেও এখন ইলেকট্রনিক্সই দস্তুর। ভারতীয় বাজেটের সব নথি এখন থাকছে একটি ট্যাবলেটে

যদিও কালের নিয়মে হারিয়ে গিয়েছে ব্রিফকেস ব্যবহারের প্রথা। ২০১৯ সালে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রথমবার দায়িত্ব পেয়ে ব্রিফকেসের বদলে লাল রঙের বহিখাতার প্রচলন করেন। তার বছর দুই পরে ডিজিটাল দুনিয়ার সঙ্গে সাযুজ্য রাখতে সেই জায়গায় আসে ট্যাবলেট। ব্রিফকেসের তো না হয় ছুটি হল এভাবে, কিন্তু 'বাজেট' শব্দের সঙ্গে ব্রিফকেসের সমস্ত যোগাযোগ কি এতেই মিটল আদতে?

ফরাসি শব্দ বুগেট থেকে এসেছে 'বাজেট' শব্দটি। শুনলে অবাক হবেন সেই শব্দের অর্থও ছিল চামড়ার ব্রিফকেস। যদিও প্রথম থেকে এই কারণেই বাজেট প্রকাশে ব্রিফকেস ব্যবহার করা হতো কিনা, সেই বিষয়ে কোনও প্রামাণ্য নথি মেলে না। তবে এই ব্রিফকেস ব্যবহার শুরু হয় ১৮ শতকে। ব্রিটেনের বাজেট প্রধান চ্যান্সেলর অফ দ্য এক্সচেকারকে তার বার্ষিক বিবৃতি উপস্থাপন করার সময় 'বাজেট খুলতে' বলা হয়েছিল। ঠিক যেভাবে আমরা 'ব্রিফকেস' শব্দটির প্রয়োগে 'খোলা' শব্দটি ব্যবহার ব্যবহার করি, সেরকম। তৎকালীন অর্থমন্ত্রী জেমস উইলসনের গ্ল্যাডস্টোন বক্স ব্যবহার দিয়ে ব্রিফকেস ব্যবহার শুরু। বাজেটের দিন সংসদের বাইরে দাঁড়িয়ে ভারতের অর্থমন্ত্রীদের ব্যাগ বা ব্রিফকেস হাতে ছবি তোলার রেওয়াজও দেখা যেত বিভিন্ন সময়ে। যদিও নির্মলা সীতারমণ ক্ষমতায় আসার পর সেই সব পুরনো ছকের ইতি ঘটেছে, তবে ‘বাজেট’ শব্দের সঙ্গে ‘ব্রিফকেস’ শব্দের যে ব্যুৎপত্তিগত যোগাযোগ তা কি নস্যাৎ করতে পারবে ডিজিটাল দুনিয়া!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?