বঙ্গবন্ধু-জিয়াউর রহমানের রক্তাক্ত লাশ, খুনির বিবরণে লেখা কথা ও RAW কর্তার সতর্কতা

Simanto Chowdhury
৪ মিনিট
বঙ্গবন্ধু-জিয়াউর রহমানের রক্তাক্ত লাশ, খুনির বিবরণে লেখা কথা ও RAW কর্তার সতর্কতা

প্রসেনজিৎ চৌধুরী: আধুনিক ভারত অর্থাৎ স্বাধীনোত্তর ভারতের গুপ্তচর বাহিনি ও গোয়েন্দা বিভাগের পিতা হিসেবেই থাকূেন রমেশ্বরনাথ কাও। 'র' (RAW) প্রধান হিসেবে যে সব ঘটনার কথা তিনি অল্প হলেও প্রকাশ করেছিলেন তার নির্যাস হলো এটুকুই- অযথা আস্ফালন নয়। লোক দেখানো বাগাড়ম্বর তো নয়ই। একজন গুপ্তচরের পেশাগত জীবনে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনাগুলি অবসর জীবনেও তেমন প্রচার করার দরকার নেই। গোপনীয়তার শর্ত মেনে চলাই দস্তুর। এই দস্তুর কি এখন ততটা মেনে চলা হয়? প্রশ্ন থাকবে।

তবে কাও সাহেব একটু হলেও মুখ খুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের বিষয়ে। চাঞ্চল্যকর সেই বিবরণের পর এটাই জানা গিয়েছে, অন্তত দু'বার শেখ মুজিবুর রহমানকে সতর্ক করেছিল ভারত সরকার। তাতে প্রত্যক্ষ অংশ নেন আর এন কাও।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনির অভ্যুত্থানে খুন হন বঙ্গবন্ধু ও তাঁর স্ত্রী সন্তানরা সহ পরিবারের বাকি আত্মীয়রা। ঢাকায় না থাকার কারণে বেঁচে যান মুজিব কন্যা শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।

বিশ্বজোড়া আলোড়ন ফেলে দেওয়া বঙ্গবন্ধু খুনের সংবাদে স্তম্ভিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাৎপর্যপূর্ণ, ইন্দিরাকেও খুন করা হয়। অমৃতসরে অপারেশন ব্লু স্টার চালানোর পরে তাঁকেও সতর্ক করা হয়েছিল। তবে তিনিও সতর্কতা উপেক্ষা করেন।

ইন্দিরার অতি বিশ্বস্ত ছিলেন 'র' (RAW) প্রধান রমেশ্বর নাথ কাও। ইন্দিরা হত্যার পরে ১৯৮৯ সালে ইংরাজি 'Sunday' সাপ্তাহিক 'র' ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনর কিছু অংশে ক্ষোভ জানান আর এন কাও। এই প্রসঙ্গে তিনি লিখেছিলেন বঙ্গবন্ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে তা জানতে পারে ভারতীয় গোয়েন্দা বিভাগ। ইন্দিরা গান্ধীর নির্দেশে অতি গোপনীয়তা রেখে ঢাকায় শেখ মুজিবুর রহমানের কাছে দু'বার সেই সতর্ক বার্তা পাঠানো হয়েছিল।

ভারতীয় গোয়েন্দাদের সেই সতর্কবার্তা উড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের 'জাতির পিতা'। সহাস্য ভরাট কণ্ঠে তিনি বলতেন, বাংলাদেশের বাঙালিরা আমার কিছু করবে না। আবার নিজের চারপাশে ঘুরঘুর করা কয়েকজনকে নিয়ে প্রকাশ্যেই সন্দেহ করতেন।

কাও লিখেছিলেন, মুজিবুর রহমানের কাছে অভ্যুত্থান ষড়যন্ত্রের সতর্কবার্তা পৌঁছে দেওয়ার চমকপ্রদ কথা। তাঁর প্রতিবেদন পড়ে চমকে যায় আন্তর্জাতিক মহল।

১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সপরিবারে বঙ্গবন্ধু হত্যা নিয়ে বহু প্রশ্নের উত্তর মিলেছিলে কাও বর্নিত ঘটনায়। তবে বঙ্গবন্ধুর খুনিরা পরে বিভিন্ন সময়ে নিজেরাই ঘটনার বর্ণনা দিয়েছে। তাদের কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ সরকার। আরও কয়েকজন পলাতক এখনও।

র কর্তা আর এন কাও লিখেছেন কেমন করে বাংলাদেশের সেনাবাহিনির একাংশ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের সলতে পাকিয়েছিল। তবে বঙ্গবন্ধুর খুনের বিবরণটি লিখেছেন পাকিস্তানেরই সাংবাদিক পরে ব্রিটেনের নাগরিকত্ব নেওয়া অ্যান্টনি মাসকারেনহাস। সেও চরম রোমহর্ষক।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনা যে গণহত্যা চালাচ্ছে তার ভয়াবহ বিবরণ প্রকাশ করেছিলেন খোদ পাকিস্তানি সাংবাদিক অ্যান্টনি মাসকারেনহাস। পরে স্বাধীনোত্তর বাংলাদেশে দুটি সামরিক অভ্যুত্থানে দুই রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে খুনের বিবরণ তিনি লিখেছেন 'Bangladesh: A Legacy of Blood' (বাংলাদেশ: রক্তের ঋণ) বইতে। প্রবল সাড়া জাগানো এই বইতে মাসকারেনহাস অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশ সেনাকর্তাদের সাক্ষাৎকার নিয়েছেন। ১৯৭৫ সালে মুজিব খুনের পর ১৯৮১ সালে জিয়াউর রহমানকে গুলি করে খুন করা হয়। তবে জিয়াউর খুনের ঘটনায় জড়িতদের দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে মুজিব খুনের সময় ততকালীন সেনা অফিসার জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে সন্দেহ করেছেন মাসকারেনহাস। খুলিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি লিখেছেন ১৯৭৫ সালের সেই রক্তাক্ত ১৫ আগস্টের কথা। সেই সূত্রে উঠে এসেছে মুজিবুর রহানকে খুনের খবরটি পাওয়ার পর অর্থাৎ ঘটনার দিন জিয়াউর রহমানের আচরণ। বইতে সপরিবারে মুজিব হত্যার পর পরবর্তী রাষ্ট্রপতির কুর্সি দখল, বাংলাদেশ সেনার মধ্যে পারস্পরিক বিদ্রোহ, ঢাকার বঙ্গভবন জুড়ে দুপক্ষের যুযুধান পরিস্থিতি সবমিলে 'বাংলাদেশ: রক্তের ঋণ' বইতে রোমহর্ষক বিবরণ দিয়েছেন অ্যান্টনি মাসকারেনহাস।

র প্রধান আর এন কাও লিখেছিলেন মুজিবুর রহমানকে হত্যার আগে সতর্ক করার বিষয়ে। কেমন ছিল সেই মুহূর্ত ? তাঁর বর্ণনাটি বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে অনুবাদ হয়েছে। কাও লিখেছেন,

প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আমি ১৯৭৪ সালের ডিসেম্বরে ঢাকা যাই। এই সফরকালে শেখ মুজিবুর রহমানের সঙ্গে শেষবার দেখা হওয়ার সময় আমি তাঁকে পায়চারি করতে করতে বঙ্গভবনের বাগানে যেতে অনুরোধ করি। সবার অগোচরে নিয়ে গিয়ে আমি আমার তথ্য তাঁকে জানাই যে তাঁর জীবন হুমকির মধ্যে রয়েছে। তিনি কাঁধ ঝাঁকিয়ে বলেন, ওরা সবাই আমার নিজের ছেলে। আমাকে আঘাত করবে না। আমি তর্কের মধ্যে না গিয়ে বললাম, আমাদের তথ্য নির্ভরযোগ্য এবং এই ষড়যন্ত্রের যেসব তথ্য পেয়েছি, তা বিস্তারিত পাঠাতে পারব।

রমেশ্বরনাথ কাও লিখেছেন, ১৯৭৫ সালের মার্চ মাসে আমি একজন কর্মকর্তাকে ঢাকায় পাঠাই। তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে ষড়যন্ত্রের বিষয়ে যেসব তথ্য ভারতের গোয়েন্দা বিভাগ পেয়েছে তা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে জানান। আমরা জানতে পারি, বাংলাদেশ সেনাবাহিনির দুটি ইউনিট, বিশেষ করে গোলন্দাজ (আর্টিলারি) ও অশ্বারোহী বাহিনি (ক্যাভালরি) তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে শেখ মুজিব আমাদের সব সতর্কতাই উপেক্ষা করেছিলেন।

সৌজন্যে:

  • The conspiracy behind the assassination of Bangabandhu: The Daily Star Bangladesh

  • Sheikh Mujibur Rahman had ignored RAW alert ahead of bloody 1975 coup: Economic Times

  • Bangladesh: A Legacy of Blood, by Anthony Mascarenhas

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?