বাবাকে বাঁচাতে মাত্র ১৭ বছরেই অঙ্গদান! দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী হিসেবে যে নজির দেবনন্দার

Youngest Organ Donor in India : আর কেউ আসুক বা না আসুক, সে আসবে। বাবাকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করবে সে।

inscript
২ মিনিট
বাবাকে বাঁচাতে মাত্র ১৭ বছরেই অঙ্গদান! দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী হিসেবে যে নজির দেবনন্দার

মাত্র ১৭ বছরের ফুটফুটে এক কিশোরী। স্কুলে যায়, মন দিয়ে পড়াশোনা করে। সেই কিশোরীর দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা ভারত। তাঁর ‘কীর্তি’ দেখে অনেকেই প্রশংসা করছেন, অনেকে দু’হাত তুলে আশীর্বাদ করছেন। বাবা জটিল রোগে অসুস্থ, যে করেই হোক তাঁকে বাঁচাতেই হবে। এই পণ নিয়েই অসাধ্য সাধন করে ফেলল ১৭ বছরের দেবনন্দা। এই বয়সেই বাবাকে বাঁচাতে নিজের অঙ্গদান করল সে। সমস্ত বাধা পেরিয়ে সেই কাজে এখন সফল। তৈরি করল বিশেষ নজিরও। দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী হিসেবে নাম লিখিয়ে ফেলল দেবনন্দা।

ত্রিশূর স্যাকরেড হার্ট কনভেন্টের ছাত্রী দেবনন্দা। তার বাবা প্রতীশ ত্রিশূরেই একটি ক্যাফে চালান। দিব্যি চলছিল সবকিছু। তার মধ্যেই নেমে এল বিপদ। একটু একটু করে অসুস্থ হয়ে পড়লেন প্রতীশ। ডাক্তার বললেন, তাঁর পায়ে জল জমছে। চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ল আরও একটি রোগ। পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল, ৪৮ বছর বয়সি প্রতীশের লিভার খারাপ অবস্থায় আছে। সেখানে দেখা দিয়েছে জটিল একটি রোগ। বেশি দেরি করলে সেখান থেকে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে গোটা শরীরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হার্ট, লিভার, ফুসফুস অথবা কিডনি, মৃত ব্যক্তির অঙ্গেই জীবনমুখী হাজার হাজার রোগী

Organ Transplant : ব্রেন ডেথে মৃত একজন ব্যক্তির হার্ট, লিভার, ফুসফুস, কিডনি অথবা কর্নিয়ায় নতুন জীবন পাচ্ছেন আরও অনেক মানুষ

এক লহমায় জীবনটা এলোমেলো হয়ে গেল। ডাক্তাররা বললেন, যত দ্রুত সম্ভব লিভার প্রতিস্থাপন করতে হবে। না হলে বাঁচানো যাবে না প্রতীশকে। কিন্তু একটার পর একটা দিন কেটে গেল, উপযুক্ত অঙ্গদাতার দেখা পাওয়া গেল না। কেউ সেভাবে এগিয়ে এল না। শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেলল ১৭ বছরের দেবনন্দা। আর কেউ আসুক বা না আসুক, সে আসবে। বাবাকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করবে সে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিক্ষায় এগিয়ে মেয়েরা, তাও কেন এই রাজ্যে কোনও মহিলাই ভোট পান না নির্বাচনে?

Nagaland Assembly Election 2023: এমনকী মহিলা প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রেও খোদ মহিলারাই খুব একটা এগিয়ে আসেননি।

কিন্তু এখানেই দেখা গেল মুশকিল। ১৯৯৪ সালে অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত বিষয়ে একটি আইন পাশ করা হয়েছিল ভারতে। সেই আইন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর না হওয়া অবধি কেউ অঙ্গদান করতে পারবে না। এখানেই আটকে যাচ্ছিল দেবনন্দা। কিন্তু হার মানতে যে সে শেখেনি! সে লড়বে, তার বাবার জন্য প্রাণপণে লড়বে। সোজা কেরল হাইকোর্টে চলে গেল দেবনন্দা। জাস্টিস ভিজি অরুণের সিঙ্গল বেঞ্চের কাছে নিজের আবেদন রাখল। দেখাল, এর আগেও ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি বিশেষ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ককে অনুমোদন দিয়েছিল আদালত। এখানেও তার বাবার জন্য উপযুক্ত অঙ্গদাতা কাউকে পাওয়া যাচ্ছে না। তাই এই ক্ষেত্রে অনুমতি দেওয়া হোক।

দেবনন্দার আবেদন ও যুক্তি শুনে শেষমেশ ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল কেরল হাইকোর্ট। দেবনন্দার এই লড়াই, এই মনের জোরে রীতিমতো প্রভাবিত হয়ে পড়েন বিচারপতি অরুণ। ১৭ বছরের মেয়েটির এই সাহসকে কুর্নিশ জানান তিনি। দেবনন্দাও জিম করে, পর্যাপ্ত খাবার খেয়ে নিজেকে সুস্থ সবল করে তোলে। তারপর ৯ ফেব্রুয়ারি আসে সেই দিন। আলুভার রাজাগিরি হাসপাতালে দেবনন্দার অস্ত্রোপচার করা হয়। দেবনন্দার লিভারের একটি অংশ তার বাবা, প্রতীশের শরীরে বসবে। মেয়ের এমন লড়াই, সাহস দেখে চোখের জল ফেলছেন প্রতীশও। আরও উল্লেখযোগ্য ঘটনা হল, দেবনন্দার অপারেশনের জন্য একটা টাকাও নেয়নি রাজাগিরি হাসপাতাল কর্তৃপক্ষ! দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী বলে কথা! তার লড়াইকে কুর্নিশ না জানালে তো অন্যায় হবে!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।