স্রেফ 'জয়েন্ট'-এর জন্যই সবাই উড়ে আসবে এখানে! কেন এই দেশে ভোটের বড় ইস্যু গাঁজা?

Cannabis Top Election Issue in This Nation : কোনও একটি দেশের নির্বাচনের অন্যতম বড় ইস্যু হিসেবে উঠে এসেছে গাঁজা, এটা কখনও শুনেছেন?

inscript
২ মিনিট
স্রেফ 'জয়েন্ট'-এর জন্যই সবাই উড়ে আসবে এখানে! কেন এই দেশে ভোটের বড় ইস্যু গাঁজা?

‘এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রুগী, তিন টানেতে রাজা উজির’-এর পর কী হয়, সেটা নিশ্চয়ই ‘অভিজ্ঞ’দের আর বলতে হবে না। বাংলার রাজনীতিতেও বিখ্যাত হয়ে আছে অনুব্রত মণ্ডলের সেই ডায়লগ, “দেখতে হবে কোনও নেশা করে কিনা, কোনও পাতা ফাতা খায় কিনা!” এই ‘পাতা’ কখনও ছিলিমে ঘোরে, কখনও কাগজের ‘জয়েন্ট’ হয়ে হাতে হাতে। যতই ব্যান করা হোক না কেন, গাঁজার নেশা যে এখনও লুকিয়ে চুরিয়ে অনেকেই করেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশ্বের অনেক জায়গাতেই মারিজুয়ানা বা গাঁজা সেবন করা নিষেধ। পুলিশ প্রশাসনের নজরে পড়লেই সোজা শাস্তির ব্যবস্থা। আবার কিছু কিছু জায়গায় গাঁজাকে বিশেষভাবে চাষ করা হয়। সেখান থেকে নাকি ওষুধও তৈরি করা হয়! বিশ্বে এমন কিছু কোম্পানিও রয়েছে, যারা রীতিমতো মোটা মাইনে দিয়ে গাঁজার টেস্টার নিয়োগ করেন। সামান্য একটা পাতার যে এত মহিমা, কে আর জানত!

কিন্তু গাঁজার গল্প এখানেই শেষ নয়। ওপরের উদাহরণগুলি তো কমবেশি অনেকেই শুনেছেন। কিন্তু কোনও একটি দেশের নির্বাচনের অন্যতম বড় ইস্যু হিসেবে উঠে এসেছে গাঁজা, এটা কখনও শুনেছেন? ঠিক এমনটাই হয়েছে থাইল্যান্ডে। এই বছরেরই মে মাসে সেখানে নির্বাচন। ইতিমধ্যেই রাজনীতিবিদরা নিজেদের প্রস্তুতি শুরু করেছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান এসব ইস্যু তো রয়েইছে। সেইসঙ্গে সামনে এসেছে গাঁজার ইস্যুও! আর তা নিয়েই রীতিমতো শোরগোল পড়েছে সেখানে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভরপুর গাঁজা খেলেই পকেটে ঢুকবে প্রায় ৮৮ লাখ টাকা! কোথায় রয়েছে এমন 'স্বপ্নের' চাকরি?

Marijuana Cannabis Tester Job : সুপ্ত বাসনা আটকে থাকে মনে। কেমন হয়, যদি গাঁজার নেশাই আপনাকে লাখ টাকার চাকরি উপহার দেয়?

গাঁজার সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক রোদ আর মেঘের খেলার মতো। কখনও ভালো, আবার কখনও বেজায় মন্দ। এমনিতে গাঁজা নিয়ে খুব একটা নিষেধাজ্ঞা সেখানে নেই। যাতে সেই নিষেধাজ্ঞার বাঁধন আরও কড়া হয়, তারই চেষ্টায় আছে সরকার। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই থাইল্যান্ডের সংসদের শেষ অধিবেশন ছিল। সেখানে গাঁজার ব্যবহার নিয়ে একটি বিল আনা হয়। যদিও সেটা পাস করা যায়নি এখনও পর্যন্ত। কেন? কারণ, সামনেই বড় নির্বাচন। আর দেশের একটা বড় অংশের মানুষ চায়, গাঁজা সেবনের ওপর যেন কোনওরকম কড়া নিষেধাজ্ঞা না আসে। বড়সড় ডামাডোলের ভয়েই নির্বাচনের আগে সেই বিল পাস করা হয়নি।

এ নিয়ে সবচেয়ে বড় প্রতিবাদ হয়েছে ফুকেটে। থাইল্যান্ডের এই দ্বীপটি এমনিতেই পর্যটকদের কাছে আকর্ষণীয়। সম্প্রতি সেখানেই গাঁজার সমর্থনে ‘ফুকেট ক্যানাবিস অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনও তৈরি হয়েছে। তাদের বক্তব্য হল, গাঁজার ওপর কোনওভাবে কড়া নিষেধাজ্ঞা আনা যাবে না। এ নিয়ে একটি বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করেছিল তারা। কী প্রতিযোগিতা? জয়েন্ট বানানোর প্রতিযোগিতা! যিনি যত তাড়াতাড়ি, একেবারে নিখুঁতভাবে গাঁজার জয়েন্ট বানাতে পারবেন, তিনিই পেয়ে যাবেন পুরস্কার। এই প্রতিযোগিতায় মাত্র ৪৩ সেকেন্ডে সেই কাজটি সুন্দরভাবে শেষ করে প্রথম হয়েছেন আতিভাত জানমুয়াংথাই। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা পুরস্কারও পেয়েছেন।

তবে এই প্রতিযোগিতা আয়োজনের পেছনে ফুকেটের এই অ্যাসোসিয়েশনের একটি কারণও রয়েছে। এখানকার কর্তাদের বক্তব্য, গাঁজা নিয়ে আরও নরম হোক প্রশাসন। তাহলে দেশ বিদেশ থেকে পর্যটকরা স্রেফ জয়েন্ট আর গাঁজার জন্যই থাইল্যান্ডে ভিড় জমাবেন। এর ফলে ট্যুরিজম খাতে আয়ও বাড়বে। ফলে দেশের জিডিপিও বাড়বে। এখন এই কথা কতটা শোনা হবে, সেটাই দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।