চিনি থেকে সিগারেট! অবাক করবে চিনা বরদের এই আশ্চর্য বরপণ

China's Controversial Wedding Tradition: সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বরের গাড়ি আটকে আশ্চর্য দাবি জানাতে দেখা গিয়েছে গ্রামবাসীকে।

Sohini Das
২ মিনিট
চিনি থেকে সিগারেট! অবাক করবে চিনা বরদের এই আশ্চর্য বরপণ

মেয়ের বিয়ে দিতে বরপক্ষকে মোটা অঙ্কের পণ দেওয়ার নজির এ দেশে কম নেই। এমনকী পণ দিতে না পারায় বউকে মারধর, এমনকী বধূহত্য়ার ঘটনাও বিরল নয়। বিয়ের অনুষ্ঠানের এ দেশে রয়েছে নানা আচার-অনুষ্ঠান। আইবুড়োভাত থেকে গায়ে হলুদ, নানা উৎসব-উদযাপনে মোড়া এ দেশের বিয়ে। শুধু এ দেশেই নয়, বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন দেশেই রয়েছে বিভিন্ন রকম নিয়মকানুন। কোথাও বিয়ের আগে কাচের বাসন ভাঙার রেওয়াজ, কোথাও আবার কোথাও আবার বিয়ের আগে মাজতে হয় বাসন। তবে চিনের একটি প্রদেশের বিয়ের নিয়ম নাকি আশ্চর্য। সেখানে কনেকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে হলে দিতে হয় আজব দাম।

অনেক সময়ই নতুন বরের কাছ থেকে নানা ধরনের আবদার করে থাকে তাঁর শ্যালিকারা। কখনও দোর ধরে টাকা চাওয়া হয়, তো কখনও শয্যা তুলে। তবে তিনের জিয়াংসু প্রদেশের তাইঝৌয়ের একটি গ্রামে কনে নেওয়ার জন্য বরকে দিতে হয় বিশেষ ট্যাক্স। না, শ্যালিকা বা কনেক বান্ধবীরা নয়, চিনের এই গ্রামে বরবাবাজিকে ছেঁকে ধরেন গোটা গ্রামের লোক। আর সেই গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগই নাকি বয়স্ক মানুষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিয়েতে খরচ ৫০০ কোটি! ভারতের সবচেয়ে দামি বিয়ের উপহার শুনলে চোখ উঠবে কপালে!

Expensive Indian Weddings: ২০১৬ সালে, কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্ধন রেড্ডির মেয়ের বিয়েতে ৫০০ কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছিল।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বরের গাড়ি আটকে আশ্চর্য দাবি জানাতে দেখা গিয়েছে গ্রামবাসীকে। কনে ঘরে নিয়ে যেতে গেলে গ্রামবাসীদের হাতে দিতে হবে লাল খামে ভর্তি টাকা। না, টাকা দিলেই হবে না। তার সঙ্গে দিতে হবে চিনি বা সিগারেট। আর এই সব তত্ত্ব পেয়ে গ্রামবাসীরা সন্তুষ্ট হন, তবেই কনের কাছে যাওয়ার সুযোগ পাবে বর। যতক্ষণ না গ্রামবাসীরা খুশি হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ছাড় নেই বরবাবাজির। এমনকী বিয়ে বানচাল পর্যন্ত হয়ে যেতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খাদে ঝুলছে দোকান, চিনের নতুন আশ্চর্যে হাঁ বিশ্ব

Store In The Sky: সমতল থেকে প্রায় ৩৯৩ ফুট উপরে দোকানটির অবস্থান। দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়টি আঁকড়ে কোনও মতে টিকে রয়েছে সেটি। একটু এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারে বিপদ।

স্থানীয় ম্যান্ডেরিন ভাষায় এই প্রথার নাম ল্যান মেন। যার বাংলা করলে দাঁড়ায় দরজা আটকে দাঁড়ানো। ভারতীয় বিয়েতেও কিন্তু এই দরজা ধরার চল রয়েছে। বিয়ে মানে তো কেবল মাত্র দু'টি মানুষের মিলন নয়, গোটা পরিবার, এবং গোটা সমাজের একত্রিত হওয়া। সেই ব্যাপারটার কথা মনে রেখেই চিনে এই প্রথা।

তবে যা খুশি দিলেই যে বরপক্ষ ছাড় পাবে তা কিন্তু নয়। ন্যূনতম অর্থের পরিমাণ বাঁধা রয়েছে এই রীতিতে। উপস্থিত গ্রামবাসীদের সংখ্যার উপরে নির্ভর করবে টাকার অঙ্ক। অনেক বেশি লোক থাকলে প্রতিটি প্যাকেটে একটি করে ইউয়ান থাকবে। এক ইউয়ান মানে ১৪টি মার্কিন সেন্ট। আর কম লোক থাকলে প্রতিটি লাল প্যাকেটে থাকতে হবে ১০ ইউয়ান করে। এমনটাই দস্তুর।

সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হতেই চোখ কপালে তুলেছেন অনেকে। অনেকের মতে এ তো পুরোদস্তুর ডাকাতি। অনেকে আবার বলেছেন, এমন রেওয়াজ হলে তো নতুন প্রজন্মের ছেলেপুলেরা বিয়ে করতে ভয় পাবে। অবশ্য কেউ কেউ এমন আশ্চর্য রীতিকে সমর্থনও করেছেন। এ দেশে যে পণপথা ভয়াল এবং ভয়ঙ্কর, চিনের গ্রামে তার উল্টোপিঠ দেখতে পেয়ে খুশিই হয়েছেন তাঁরা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।