শুধু রাম মন্দিরেই ক্ষান্ত নয়! যে ১৩ টি নতুন মন্দিরের দিকে এগোচ্ছে বিজেপি

Ayodhya Ram Mandir : সীতা রসোই, অর্থাৎ সীতার রান্নাঘর হিসাবে বিবেচিত যে স্থানটি সেখানে দেবী অন্নপূর্ণার একটি মন্দির থাকবে

inscript
২ মিনিট
শুধু রাম মন্দিরেই ক্ষান্ত নয়! যে ১৩ টি নতুন মন্দিরের দিকে এগোচ্ছে বিজেপি

ভারতবর্ষ কি তবে মন্দির প্রধান দেশ? ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঘটনা বুঝিয়ে দিয়েছে মন্দির, হিন্দুত্ব, সনাতন শব্দগুলিই এখন ভারতের অস্তিত্বসূচক। অযোধ্যাকে বিশ্বের আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা চলছে। একটা রাম মন্দির গড়েই কাজ শেষ হয়নি তাই। অন্তত ১৩টি নতুন মন্দির তৈরি করা হবে অযোধ্যার এই চত্বরে। যার মধ্যে ছয়টি মন্দিরের ভিতরে এবং সাতটি বিশাল মন্দির এই চত্বরের বাইরে থাকবে।

এই পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গুরুদেব গিরিজি জানাচ্ছেন, অগ্রাধিকার হচ্ছে মূল মন্দিরটি সম্পূর্ণ করা। তবে তার পাশাপাশিই বাকি সমস্ত মন্দির প্রকল্পের কাজ চলছে। প্রধান মন্দির, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরের কেবল প্রথম তলাটিই তৈরি হয়েছে। দ্বিতীয় তলায় কাজ চলছে। এই তলার কাজ হয়ে গেলেই শিখর অর্থাৎ কেন্দ্রীয় গম্বুজের কাজ শেষ করা হবে৷

তারপরে রাম পরিবারের পাঁচটি মূল মন্দিরের কাজ চলবে। যেহেতু রামকে বিষ্ণুর অবতার হিসাবে মানা করা হয়, তাই সেখানে গণেশ, শিব, সূর্য এবং জগদম্বার মন্দিরও থাকতে হবে। এই মন্দিরগুলি মূল মন্দিরের চার কোণায় অবস্থিত হবে। রামের সবচেয়ে বড় ভক্ত হনুমানের জন্যও একটি আলাদা মন্দির থাকবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক তপস্বীর কৃচ্ছসাধন কাহিনি

Narendra Modi at Ram Mandir : কনকনে শীতে প্রধানমন্ত্রী অযোধ্যার সরযূ নদীর তীরে ধ্যান করেছেন। এত কৃচ্ছসাধন কীসের জন্য? রাম না ভোট?

এই মন্দিরগুলির কাজ ইতিমধ্যেই চলছে। সেখানে মূর্তিগুলি স্থাপন করা হয়েছে কিন্তু মূর্তি পালিশের কাজ বাকি আছে, বাকি আছে ফিনিশিং টাচও।

সীতা রসোই, অর্থাৎ সীতার রান্নাঘর হিসাবে বিবেচিত যে স্থানটি সেখানে দেবী অন্নপূর্ণার একটি মন্দির থাকবে। মন্দির চত্বরের বাইরে বিশাল এলাকা জুড়ে থাকবে সাতটি মন্দির। এই মন্দিরগুলি কাদের? এই মন্দিরগুলি উৎসর্গ করা হবে তাদের "যারা রামের জীবনে অংশ ছিলেন," বলছেন স্বামী গুরুদেব গিরিজি। এই মন্দিরগুলি হবে ঋষি বাল্মীকি, বশিষ্ট, বিশ্বামিত্র, দেবী শবরী এবং জটায়ুর, যারা রামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

রাম মন্দির একটি সূচনা মাত্র, অযোধ্যাও তাই। একটি মন্দির ঘিরে এই উন্মাদনা দেশে আরও বহু হিন্দুধর্মীয় উদযাপনের পথ প্রশস্ত করেছে। লক্ষ লক্ষ হিন্দু ভোট টানার সহজ খেলাটি বিজেপি খেলে ফেলেছে। এবার মন্দির রাষ্ট্রের দিকে বিজেপি কীভাবে এগোয়, সেটিই দেখবে ভারতবর্ষ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।