ঔরঙ্গজেবের প্রিয় পদ, কী ভাবে এত জনপ্রিয় হল তড়কা?

Tadka Daal : মহাভারত থেকে মুঘল হেঁশেল হয়ে অবশেষে আধুনিক ধাবা রেস্তোরাঁ, চমকে দেবে তড়কার ইতিহাস

Kankana Mukherjee
৩ মিনিট
ঔরঙ্গজেবের প্রিয় পদ, কী ভাবে এত জনপ্রিয় হল তড়কা?

ঝুপড়ি দোকান হোক বা বড় কোনও নামজাদা রেস্তোরাঁ, অথবা রাতের খাবারের ঘরোয়া মেনু, সবেতেই দেদার চল তড়কার। রুটির সঙ্গে তড়কার যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। মূলত উত্তর ভারতের খাবার হলেও নিজের স্বাদ যশে ক্রমেই এই পদ ছড়িয়ে পড়েছে ভারতের সর্বত্র। ধরুন কোথাও ঘুরতে গেছেন, খাবারের দোকানে গিয়ে আর কিছু পান আর নাই পান রুটি তড়কা অবশ্যই পাবেন। পাঞ্জাবীদের মধ্যে খাবারের চল সবচেয়ে বেশি। তবে সেক্ষেত্রে বেশিরভাগ জনই নিরামিষ তড়কা পছন্দ করেন। কিন্তু সামগ্রিক ভারতের নিরিখে বিচার করলে বর্তমানে সবথেকে বেশি চল ডিম তড়কার। তবে আধুনিক খাবারের যুগে এতেও খানিক পরিবর্তন এসেছে। চিকেন, মটন অথবা পনির দিয়েও তৈরি হচ্ছে তড়কা।

আজকের দিনে দাঁড়িয়ে কেবল ভারতের অন্যত্র নয়, খোদ বাঙালি বাড়ির হেঁশেলেও জনপ্রিয় খাবার হিসেবে প্রচলিত তড়কা। মূলত দল জাতীয় পদ এটি। জানেন ভারতে ঠিক কবে থেকে শুরু হয়েছিল তড়কা খাওয়ার চল?

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘লুচি’ নামের আসল রহস্য কী? জানেন কীভাবে জন্ম হল এই জনপ্রিয় খাবারের?

Bengali Food Luchi : জলখাবার অথবা পেটচুক্তি আহার, লুচির প্রতি টান আজও অটুট, জানেন কবে কথায় প্রথম হদিশ মেলে এই পদের?

ডাল জাতীয় পদের সঙ্গে ভারতীয়দের যোগ বহুকালের। কেবল রুটি বলে নয় লুচি পরোটা অথবা ভাতের সাথে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের ডাল খাওয়ার রেওয়াজ রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। মুগ, মুসু, ছোলা, মটর, বিউলি প্রভৃতি আলাদা আলাদা ধরনের ডাল পাওয়া যায় এ দেশে। প্রতিটি ডাল রান্না ধরনও হয় আলাদা। ভাতের সাথে সঙ্গত করে মুগ, মসুর, বিউলি ইত্যাদি আবার লুচি, পরোটার সাথে ছোলার ডালের স্বাদ সবথেকে বেশি জমে। তড়কা অবশ্য তৈরি করা হয় অন্য ধরনের একটি ডাল দিয়ে। বাংলায় যাকে বলা হয় মুগকড়াই।আবার বহু জায়গায় তড়কা তৈরিতে মুগ এবং মসুর বা বিউলির একসঙ্গে মিশিয়ে রান্না করা হয়।

সময়টা 303 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন খাবারের তথ্য অনুযায়ী সে যুগে, একটি বিয়ে বাড়িতে প্রথম পরিবেশন করা হয়েছিল এই পদ। যদিও এই প্রাচীন পথটি সঙ্গে ইতিহাস ছাড়াও জড়িয়ে রয়েছে আরো অনেক মজাদার তথ্য, আসুন জেনে নেওয়া যাক সেইসব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সঙ্গে তড়কা অথবা সামান্য আচার, ব্যাস! জানেন কীভাবে ভারতে জনপ্রিয় হয়ে উঠল তন্দুরি রুটি?

Tandoori Roti : কোথা থেকে এল তন্দুরি রুটি? কীভাবেই বা লক্ষ লক্ষ মানুষের রসনা তৃপ্তি ঘটালো এই পদ?

এই পদ রান্নার সময় প্রথমে ডাল সেদ্ধ করে নেওয়া হয়, পরে হলুদ, নুন-সহ নানান মশলা যোগ করা হয়। কেউ কেউ আবার রান্নার সময় টমেটো, কুঁচি করে কাটা আদা, পিঁয়াজ এবং রসুনও যোগ করেন। সেদ্ধ ডালের সঙ্গে নানা মশলা দিয়ে টেম্পারিং করা হয়। উত্তর ভারতে, হিং, জিরে, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন দিয়ে তৈরি করা হয় তড়কা। দক্ষিণ ভারতে অবশ্য শুকনো লাললঙ্কা, সরিষার বীজ, কারি পাতা এবং রসুন দেওয়া হয়। আর বাংলায় ব্যবহার করা হয় কাসুরি মেথি।

আজকাল ঘরোয়া পথ হিসেবে জনপ্রিয়তা পেল একসময় কেবল আচার অনুষ্ঠানে বিশেষ পদ হিসেবেই রেওয়াজ ছিল তড়কা খাওয়ার। মুঘল আমলে একে পাঁচমেল ডাল বলা হতো। এটি মুঘলদের মধ্যে খুবই জনপ্রিয় পদ। এই পাঁচমেল ডাল হল পাঁচ ধরনের ডালের মিশ্রণ যেমন মুগ, ছোলা, বিউলি, মসুর এবং অড়হর ডাল। কথিত আছে, পঞ্চমেল ডাল ছিল যোধা বাঈয়েরও প্রিয়। তিনি নিরামিষভোজী ছিলেন তাই সেযুগে মুঘল হেঁশেলে নিরামিষ পদ হিসেবে খুবই জনপ্রিয় ছিল এই খাবার। এমনকী ঔরঙ্গজেবের মতো বিশিষ্ট নিরামিষভোজীর পাতেও নিয়মিত পড়ত এই পাঁচমেল ডাল।

এখানেই শেষ নয় মুঘল আমলের পাশাপাশি মহাভারতে উল্লেখ ছিল এই বিশেষ ধরনের ডালের। ইতিহাস মতে মহাকাব্যেই প্রথম উল্লেখ মেলে পদের। তারপর তা ছড়িয়ে পড়ে ভারতীয় রাজাদের পাক ঘরে। মহাভারতের বিরাট পর্বে উল্লেখ আছে, ভীম যখন রাজা বিরাটের রান্নাঘরে বাবুর্চি হিসেবে ছদ্মবেশে ছিলেন সেই সময়ে, তিনি পাঁচটি ডালের মিশ্রণ দিয়ে এই রান্না করেন। মাটির পাত্রের মধ্যে পাঁচ রকমের ডাল মিশিয়ে ধীরে ধীরে পঞ্চরত্ন ডাল তৈরি হয়। পরে সেই দল থেকেই আরও পরিবর্তনে ভারতীয় হেঁশেলে পাকাপাকি জায়গা করে নেয় তড়কা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।