হাসিনাশাহির অবসান চেয়ে ফের মৃত্যু! কোন পথে এগোচ্ছে ঢাকার লং মার্চ?

Bangladesh Long March: যাত্রাবাড়ী থানা এলাকায় ব্যাপক পুলিশ নেমেছে। সাঁজোয়া যানও দেখা গেছে। সেখানে সংঘর্ষে ইতিমধ্যেই ৩ জন মারা গেছেন।

inscript
২ মিনিট
হাসিনাশাহির অবসান চেয়ে ফের মৃত্যু! কোন পথে এগোচ্ছে ঢাকার লং মার্চ?

বাংলাদেশ নতুন করে উত্তপ্ত। হাসিনাশাহীর অবসান চাইছে বাংলাদেশের বিপুল অংশের মানুষ। এত কম সময়ে এত সাধারণ মানুষের মৃত্যু, মুক্তিযুদ্ধের পর আর দেখেনি পড়শি দেশ। রবিবার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বাংলাদেশ জুড়ে এই নতুন করে হানাহানিতে প্রাণ গিয়েছে প্রায় ১০০ জনের। মানিকগঞ্জে রবিবার আহত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের নেতা তায়েবুর রহমান ওরফে টিপু। রাতেই ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই অবস্থাতেই সোমবার ঢাকার উদ্দেশ্যে লং মার্চের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর সোমবার আবারও সাধারণ মানুষের মিছিলে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার সঙ্গে যোগ দেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। সাড়ে ১১টা নাগাদ বিক্ষোভকারীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক বক্সসহ কয়েকটি জায়গায় ভাঙচুর করেন। এরপরই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। তাতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া করেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অংশ নেন। দুই পক্ষের সংঘর্ষেই আওয়ামী লীগের নেতা তায়েবুর রহমানের মাথায় আঘাত লাগে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঢাকা কাঁপাবে আম জনতার লং মার্চ! আরও নির্মম মৃত্যু, হিংসা দেখতে হবে বাংলাদেশকে?

Long March To Dhaka: লংমার্চ করে ঢাকায় আসা জনতা সকাল ১১ টা থেকেই বিভিন্ন স্থানে অবস্থান শুরু করবে।

সোমবারই আবার টোটাল ইন্টারনেট শাটডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মাথায় ফের রবিবার ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে বাংলাদেশজুড়ে। বন্ধ আছে ফেসবুক, টিকটক, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া পরিষেবাও।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির পর সোমবার লং মার্চের ডাক দেওয়া হয়। রবিবারই কেবল এই হিংসায় ১০১ জনের প্রাণ গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে যে লংমার্চ মঙ্গলবার হওয়ার কথা ছিল তা সোমবারই করার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এই কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা নাগাদ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে সরিয়ে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কিছু পড়ুয়া রবিবার রাতেই শহিদ মিনারে অবস্থান শুরু করলে, রাতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পড়ুয়ারা পালিয়ে ঢাকা মেডিকেল কলেজে আশ্রয় নেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন করে মৃত্যু মিছিল বাংলাদেশ! "ছাত্র নয়, সব সন্ত্রাসবাদী", কেন বলছেন হাসিনা?

Bangladesh Protest: এখন আর নয় দফা দাবি নয়, একটিই মাত্র দাবিতে লড়ছে আন্দোলনকারী। বাংলাদেশ জুড়ে আওয়াজ উঠছে— হাসিনা সরকারের পদত্যাগ চাই।

চানখারপুল দিয়ে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে আসা আন্দোলনকারীদের চানখারপুল মোড়েই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে সরিয়ে দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ি এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় মেনেছেন। এই মানুষদের ঠেকাতে যাত্রাবাড়ী থানা এলাকায় ব্যাপক পুলিশ নেমেছে। সাঁজোয়া যানও দেখা গেছে। সেখানে সংঘর্ষে ইতিমধ্যেই ৩ জন মারা গেছেন। ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে, পাল্টা ধাওয়া করে বিক্ষোভকারীরাও।

নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল এলাকা অবরোধ করেছেন আন্দোলনকারীরা। টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা। রামপুরা বিজ্রের কাছ থেকে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার বেলা তিনটেয় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন। অন্তত বেলা ৩টে পর্যন্ত জনসাধারণকে হিংসতা পরিহার করে ধৈর্য ধরার অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।