মা-বাবা দুজনেই সাফাইকর্মী, জীবনযুদ্ধে যেভাবে লড়াই জারি রেখেছিল ইউটিউবার অমিত মন্ডল

Youtuber Amit Mondal : ইউটিউব দুনিয়ায় পরিচিত নাম অমিত মন্ডল। মাত্র ২২ বছরেই বাংলার অন্যতম কনটেন্ট ক্রিয়েটরের জায়গা দখল করে নেন তিনি।

Kankana Mukherjee
২ মিনিট
মা-বাবা দুজনেই সাফাইকর্মী, জীবনযুদ্ধে যেভাবে লড়াই জারি রেখেছিল ইউটিউবার অমিত মন্ডল

প্রতিবন্ধকতাকে কোনও দিনই বিশেষ পাত্তা দেয়নি সে, হাঁটা চলা করতে না পারলেও জীবনের স্বপ্নের পথে চলার হদিশ খুঁজে নিয়েছিল নিজের দমেই। কিন্তু ভাগ্য এবারও বিমুখ করল তাঁকে, সময়ের অনেক আগেই আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার অমিত মন্ডল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

ইউটিউব দুনিয়ায় পরিচিত নাম অমিত মন্ডল। মাত্র ২২ বছরেই বাংলার অন্যতম কনটেন্ট ক্রিয়েটরের জায়গা দখল করে নেন তিনি। ফ্রেজারগঞ্জের শিবপুর জংশনের বাসিন্দা এই পরিবার। বাবা মা দুজনেই ছিলেন পেশায় সাফাইকর্মী। এমনিতেই অভাবের সংসার, তার ওপর আবার জন্ম থেকেই প্রতিবন্ধী ছেলে অমিত। তাই বাড়তি হিসেবে যোগ হয়েছিল ছেলের দায়িত্ব। তবুও হাল ছাড়েননি তাঁরা। কষ্ট করেও চালিয়ে নিয়ে গিয়েছিলেন ছেলের পড়াশোনা। অমিতও ছোট থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে মর্মে মর্মে উপলব্ধি করেছিল এই সফরটা। তাই ঘুরে দাঁড়ানোর একটা জেদ মনের মধ্যে ছিল তাঁরও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিকল্পের সন্ধানে যুবরা! প্রতি ঘরে একজন ইউটিউবার, ভারতেই রয়েছে ইউটিউবারদের আস্ত গ্রাম

YouTube Village India: ছত্তিশগড়ের সবচেয়ে জনপ্রিয় প্রথম বারোটি ইউটিউব চ্যানেলই এই গ্রাম থেকে। মাসে অন্তত এক লক্ষ টাকা করে রোজগার করেন ইউটিউবাররা।

ফ্রেজারগঞ্জের অমিতের পড়াশোনা শুরু সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে। তার পর বাড়ির কাছেই কৃষ্ণপ্রসাদ আদর্শ বিদ্যাপীঠে পড়াশোনা করেন তিনি। গৃহ শিক্ষক রাখার ক্ষমতা ছিল না পরিবারের, অমিত নিজের চেষ্টায় উচ্চমাধ্যমিক পাশ করে ভর্তি হন নামখানা কলেজে। তার পর ইতিহাসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ে। উচ্চ শিক্ষায় আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। যদিও অকালেই সেই স্বপ্নে চড়া পড়ল। সম্প্রতি একটি দুর্ঘটনার জেরে অকালে প্রাণ হারালেন অমিত মন্ডল। জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনার মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত মণ্ডল। এক স্কুটার দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। এরপর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। SSKM-এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অমিত মন্ডল, ইউটিউব চ্যানেলে এখন জ্বলজ্বল করছে মুখটা। তাঁর জীবন যুদ্ধের সবটুকু খতিয়ান সেখানে এখনও সযত্নে রয়েছে। নেই কেবল অমিত মন্ডল নামের তরতাজা ছেলেটি। ইউটিউবে ৩০৭ হাজার সাবস্ক্রাইবার ছিল অমিতের চ্যানেলে। সকাল থেকে রাত অবধি তাঁর জীবনের নানা কিছু, তাঁর মা কীভাবে অমিতের দেখভাল করছে ইত্যাদি থেকে শুরু করে কলেজের ফ্রেসার্স অনুষ্ঠান সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তিনি ওই চ্যানেলে। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে যে পড়শিরা ভবিষ্যত চিন্তায় হাহুতাশ করতেন, তাঁদের সামনে উদাহরণ হয়ে উঠেছিল ফ্রেজারগঞ্জের অমিত মন্ডল। রোজগার করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছিল সে। এমনকী শখ করে কিনেছিল একটা আইফোন। কার্যত ছেঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন সত্যিই করেছিল সে।কিন্তু দিন বদলের শুরুতেই যবনিকা টেনে দিল ভাগ্য। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে আবারও অথৈ জলে অমিত মণ্ডলের পরিবার।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।