মায়াবতীর জমানা শেষ! বিজেপিকে হারিয়ে দলিত রাজনীতির বাঁক বদলাচ্ছেন চন্দ্রশেখর আজাদ

Chandrashekhar Azad: সারা উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির দুঃখজনক ফলাফলের মধ্যে চন্দ্রশেখরের এই জয় বিশেষ উল্লেখযোগ্য।

inscript
২ মিনিট
মায়াবতীর জমানা শেষ! বিজেপিকে হারিয়ে দলিত রাজনীতির বাঁক বদলাচ্ছেন চন্দ্রশেখর আজাদ

উত্তরপ্রদেশের দলিত রাজনীতিতে বেশ কিছুকাল ধরেই তিনি প্রাসঙ্গিক। লড়েছেন বুক ঠুকে, গুলি খেয়েছেন। দলিত সত্ত্বাকে অপমান নয়, গর্বের নাম করে তুলতে চেয়েছেন চন্দ্রশেখর আজাদ। এবারের লোকসভা নির্বাচনে তাঁর জয় উত্তরপ্রদেশে এক বিশাল চমক। দলিত নেতা এবং আজাদ সমাজ পার্টির (কাঁশি রাম) প্রার্থী চন্দ্রশেখর আজাদ উত্তরপ্রদেশের নাগিনা লোকসভা কেন্দ্রে হারিয়ে দিয়েছেন বিজেপিকে। সারা উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির দুঃখজনক ফলাফলের মধ্যে চন্দ্রশেখরের এই জয় বিশেষ উল্লেখযোগ্য। ১.৫ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি, হারিয়েছেন বিজেপির ওম কুমারকে।

চন্দ্রশেখর আজাদ পেয়েছেন ৫,১২,৫৫২টি ভোট, আর ওম কুমার পেয়েছেন ৩,৬১,০৭৯টি ভোট। সমাজবাদী পার্টির মনোজ কুমার এই আসনে ছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী। তিনি পেয়েছেন ১,০২,৩৭৪টি ভোট এবং বহুজন সমাজ পার্টির প্রার্থী সুরেন্দ্র পাল সিং পেয়েছেন মাত্র ১৩,২৭২টি ভোট।

২০১৯ সালে বহুজন সমাজ পার্টির গিরিশ চন্দ্র এই আসনটি জিতেছিলেন। তিনি সেবার বিজেপির প্রার্থী যশবন্ত সিংকে ১,৬৬,৮৩২ ভোটে হারিয়েছিলেন। ২০১৪ সালে এই আসনটিতে বিজেপি জিতেছিল এবং ২০০৯ সালে আসনটি জেতে সমাজবাদী পার্টি।

২০১৫ সালে ভীম আর্মি গঠন করেন চন্দ্রশেখর। আনুষ্ঠানিকভাবে ভীম আর্মি ভারত একতা মিশন নামে পরিচিত ছিল এই সংগঠন। এই সংগঠনটির লক্ষ্যই ছিল দলিতদের অধিকারের জন্য লড়াই করা। দেশে সংঘটিত বেশ কয়েকটি দলিত আন্দোলনের অগ্রভাগে ছিলেন চন্দ্রশেখর আজাদ।

২০২০ সালের মার্চ মাসে রাজনৈতিক দল আজাদ সমাজ পার্টি গঠন করেছিলেন আজাদ এবং এসপি, বিএসপি, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের বেশ কয়েকজন নেতা এই দলে যোগ দিয়েছিলেন।

Chandrashekhar Azad won by 150000+ votes. Jai Bhim.

  • আপনার জন্য আরও কিছু লেখা
মায়াবতীর বিশ্বাসঘাতকতায় পড়ে যায় সরকার, যে অভাবনীয় প্রতিশোধ নিয়েছিলেন বাজপেয়ী...

Atal Bihari Vajpayee & Mayawati: হঠাৎ মায়াবতী সদর্পে বলে ওঠেন, "আরিফ লাল বোতাম টেপো!" লাল বোতাম অর্থাৎ সরকারের বিরুদ্ধে ভোট, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর ১৩ মাসের সরকারের অবধারিত পতন!

— The Dalit Voice (@ambedkariteIND)

নাগিনা লোকসভা আসনটি তৈরি হয় ২০০৮ সালে। কেন্দ্রটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন। এই আসনে প্রায় ২১ শতাংশ এসসি ভোটার রয়েছেন। মুসলিম ভোটার রয়েছেন ৫০ শতাংশেরও বেশি। নাগিনা লোকসভা কেন্দ্রের অধীনে আছে পাঁচটি বিধানসভা, যার মধ্যে তিনটি বর্তমানে এসপি বিধায়কদের দখলে এবং দু'টি বিজেপির দখলে।

বিরোধীদের ইন্ডিয়া জোটে শামিল হননি চন্দ্রশেখর। নিজের দল, আজাদ সমাজ পার্টির (কাঁশি রাম) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজাদের জয় উত্তরপ্রদেশের দলিত রাজনীতিতে কি মায়াবতীর দাপটের অবসান? প্রশ্নটা নিছক নয় কারণ, বহুজন সমাজ পার্টি দীর্ঘদিন ধরে এই রাজ্য তথা সংসদে দলিতদের প্রতিনিধিত্ব করে এসেছে। এবারের নির্বাচনে একটিও আসন জিততে পারেনি মায়াবতীর দল।

রামের রাজ্যে নিজেকে 'রাবণ' নামে ডাকতে পছন্দ করেন চন্দ্রশেখর আজাদ। ২০১৭ সালে আজাদ শিরোনামে উঠে আসেন। তাঁর সংগঠন, ভীম আর্মিকে উত্তর প্রদেশের সাহারানপুরে হিংসার জন্য দায়ী করা হয়। সেই বছরেরই মে মাসে, উচ্চবর্ণের দ্বারা দলিতদের বাড়িতে হামলার বিরুদ্ধে প্রতিবাদকারী ভীম আর্মি এবং অন্যান্য দলিত সংগঠনগুলি আর পুলিশের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, আজাদকে এই হিংসায় উস্কানি দিয়েছেন। কঠোর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এক বছরেরও বেশি সময় ধরে জেল খেটেছেন এই নেতা।

মুক্তি পাওয়ার পর দলিত রাজনীতিতে আরও আগ্রাসীভাবে ফেরন আজাদ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ২০১৯ সালের শেষের দিকে এবং ২০২০ সালের গোড়ার দিকে দেশব্যাপী বিক্ষোভের অন্যতম বিশিষ্ট মুখ হয়ে উঠে আসেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।