আরব থেকে ফের ইউরোপের পথে রোনাল্ডো? তাঁর কোচের যে বক্তব্য ঘিরে জল্পনায় ফুটবল বিশ্ব

Cristiano Ronaldo Transfer again rumour : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ফের একবার ক্লাব পরিবর্তনের দিকে হাঁটবেন? নাকি ক্লাবই তাঁকে ফের ছেড়ে দেবে?

inscript
২ মিনিট
আরব থেকে ফের ইউরোপের পথে রোনাল্ডো? তাঁর কোচের যে বক্তব্য ঘিরে জল্পনায় ফুটবল বিশ্ব

“ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যথেষ্ট ভালো ফুটবলার। ও নিশ্চয়ই সৌদি আরব থেকে অবসর নেবে না। ইউরোপের ফুটবলেই ও ফিরে যাবে। সেখান থেকেই অবসর নেবে।”

মাত্র কয়েকটি বাক্য। আর সেটাই ফের জল্পনা বাড়িয়ে দিল ফুটবল মহলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ফের একবার ক্লাব পরিবর্তনের দিকে হাঁটবেন? নাকি ক্লাবই তাঁকে ফের ছেড়ে দেবে? এই দোলাচলের মধ্যেই একের পর এক ম্যাচ চলছে। কিন্তু সিআর সেভেন ভক্তদের মনে ফের একবার হৃদকম্প শুরু হয়েছে। সৌজন্যে? আল নাসের এফসির ম্যানেজার, হেড কোচ রুডি গার্সিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেমিফাইনালে হারের দায় রোনাল্ডোর! আরবে গিয়েও মন ভালো নেই সিআর সেভেনের?

Cristiano Ronaldo Al Nassr Defeat : ফাইনালে গেলে আরবে পা রাখার পরই বড় ট্রফি জেতার সুযোগ আসত। কিন্তু সেটাও ব্যর্থ হল।

কয়েকদিন আগেই সৌদি সুপার কাপের সেমি ফাইনাল ম্যাচ হয়েগিয়েছে। সেখানেই আল নাসেরের মুখোমুখি হয়েছিল আল ইত্তেহাদ ফুটবল ক্লাবটি। সবাই ভেবেছিলেন, বড় মঞ্চ পেয়ে জ্বলে উঠবেন রোনাল্ডো। তাঁর হাত ধরেই সুপার কাপ জিতবে আল নাসের। কিন্তু হল ঠিক উল্টোটা। সেমি ফাইনালের সেই ম্যাচে আল ইত্তেহাদ কার্যত দাঁড়াতে দিল না প্রতিপক্ষকে। ৩-১ গোলে হারিয়ে দিল আল নাসেরকে। আর গোটা ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সৌদি আরবে তাঁর অভিষেক ম্যাচ অবশ্য এরকম ছিল না। পিএসজির বিরুদ্ধে খেলা প্রদর্শনী ম্যাচে দুটি গোল করেছিলনে রোনাল্ডো। চির প্রতিদ্বন্দ্বী মেসিকে সেয়ানে সেয়ানে টক্করওদিয়েছিলেন তিনি। কিন্তু অফিসিয়ালি ক্লাবের হয়ে ম্যাচ শুরুর পর সেই ঝাঁঝ আর গোল দেখা যাচ্ছে না। সেমি ফাইনালের পর রোনাল্ডোর বিরুদ্ধেও বলেন খোদ আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। তাঁর বক্তব্য, ম্যাচে রোনাল্ডো দুটো সহজ সুযোগ পেয়েছিলেন। সেটি কাজে লাগাতে পারলে স্কোরবোর্ড অন্যরকম হতেই পারত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার কি ভারতের মাটিতেও পায়ের জাদু দেখাবেন রোনাল্ডো? কোন অঙ্কে এমনটা সম্ভব

Cristiano Ronaldo Al Nassr FC : তাঁর এই আরব আগমন ভারতীয় ফুটবল ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। তাহলে কি ভারতের মাটিতে খেলবেন সিআর সেভেন?

উল্লেখ্য, কোচের সঙ্গে সংঘাতের জেরেই পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলা ভালো, ছাড়তে বাধ্য হন। সাংবাদিক পিয়ার্স মরগ্যানের কাছে দেওয়া সাক্ষাৎকারে ম্যান ইউয়ের সিস্টেম, কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে কথা বলেন রোনাল্ডো। তারপরই কোপ এসে পড়ে তাঁর ওপর। পাশাপাশি বিশ্বকাপের সময়ও কোচের সঙ্গে সংঘাত হয় তাঁর। যার জেরে বেশিরভাগ সময় রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয় তাঁকে।

ফের আরবে এসে কোচ গার্সিয়া রোনাল্ডোকে নিয়ে কথা বলছেন। তবে এর পাশাপাশি জল্পনা বাড়িয়ে দিয়েছেন রুডি গার্সিয়া নিজেই। সাংবাদিকদের সামনে তিনি বলেন, রোনাল্ডো যথেষ্ট ভালো খেলোয়াড়। তাঁর জন্য বিপক্ষের রক্ষণ সবসময় চাপে থাকে। কিন্তু তিনি বড় মাপের খেলোয়াড়। সৌদি আরব থেকে তিনি অবসর নেবেন না। ইউরোপেই ফিরে যাবেন তিনি। সেখান থেকেই অবসর নেবেন। তারপরই শুরু হয়েছে তত্ত্বের লড়াই।

উল্লেখ্য, আড়াই বছরের চুক্তির ভিত্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন রোনাল্ডো। তাঁর বয়স এখন ৩৭ বছর। আপামর ফুটবল ভক্তদের ধারণা, হয়তো আরবের মাটি থেকেই অবসর নেবেন তিনি। কিন্তু খোদ আল নাসেরের কোচের বক্তব্য সংশয় বাড়াচ্ছে। ক্লাবের জার্সিতে অফিসিয়ালি তাঁর এখনও কোনও গোল হয়নি। ওই দুটি গোল ছিল প্রদর্শনী দলের হয়ে। সহজ সুযোগ পেয়েও নষ্ট করছেন তিনি। আজকে নয়, অনেকদিন ধরেই ঠিকঠাক ছন্দ হয়তো পাচ্ছেন না রোনাল্ডো। তবুও তিনি ভয়ংকর। কিন্তু গোল না করলে, ফল না দেখালে কি আল নাসের কোচ তাঁকে দলে রাখবেন? নাকি এখন থেকেই তাঁর ট্রান্সফারের তোড়জোড় চলছে? জল্পনা বেড়েই চলেছে সিআর সেভেনকে ঘিরে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।