দুটি পদই দেওয়া হয় শেষ পাতে, জানেন আসলে কী তফাৎ ‘চাটনি’ এবং ‘অম্বল’-এর

Dessert item : বাঙালি বাড়িতে টক স্বাদের রয়েছে রকমফের। কেউ কেউ বলেন চাটনি, কেউ বলেন আচার আবার কোনও কোনও বাড়িতে ভাতের পাতে দেওয়া এই পদটিকে বলা হয় অম্বল। কিন্তু জানেন কেন এমন ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় এই তিনটি পদকে?

Kankana Mukherjee
২ মিনিট
দুটি পদই দেওয়া হয় শেষ পাতে, জানেন আসলে কী তফাৎ ‘চাটনি’ এবং ‘অম্বল’-এর

মাছে ভাতে বাঙালির শেষ পাতে যেমন মিষ্টিমুখ জরুরি ঠিক তেমনই তার ঠিক আগেই পাতে একটু চাটনি না পড়লে খাওয়া দাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়। ঘরোয়া খাওয়াদাওয়া থেকে শুরু করে নিমন্ত্রণ বাড়ির জমজমাট মেনু, সবেতেই চাটনির জায়গাটা বেশ পাকা। প্রথম পাতে তেতো আর শেষ পাতে টক, বাঙালির আহারের এই আদি অকৃত্রিম অভ্যাস আজও রয়ে গিয়েছে। তবে এই টক স্বাদের রয়েছে রকমফের। কেউ কেউ বলেন চাটনি, কেউ বলেন আচার আবার কোনও কোনও বাড়িতে ভাতের পাতে দেওয়া এই পদটিকে বলা হয় অম্বল। কিন্তু কেন এমন ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় একে? জানেন কি স্বাদে কতটা তফাৎ হয় এই তিনটি পদের?

যদিও আচারের সঙ্গে বাকি দুটি পদের তফাৎ অনেকেই জানেন। আচার যে শুধু টক মিষ্টি স্বাদের হয় এমন নয়, ঝাল স্বাদের আচারও বাঙালি বাড়িতে বহুল প্রচলিত। মূলত বিহারী সংস্কৃতির হাত ধরে এই ঝাল আচার খাওয়ার রেওয়াজ বাংলায় ঢুকে পড়ে। আজকাল কোনও মেলায় গেলে প্রায়ই দেখা যায় আচারের স্টল। আম, আমড়া, তেঁতুল এসবের সঙ্গে সেখানে কাচের বয়ামে করে থরে থরে সাজানো থাকে লঙ্কা, রসুন অথবা এঁচোড়ের আচারও। অর্থাৎ আচার হল দীর্ঘদিন রেখে দেওয়া যায় এমন একটি পদ যা ভাতের পাতে নয়, বরং যে কোনও সময় ঘুরতে ফিরতে খাওয়ার চল দেখা যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দু’হাজার বছরের পুরনো হলঘরে সাদা মোজাইক! ইতালির এই ইতিহাস জানলে অবাক হবেন আপনিও

Archaeologicsl survey of Italy : মাটির নিচে আস্ত একটা হলঘর, বিষয়টা শুনতে অবাক লাগলেও সত্যিই। বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল ইতালির পসিলিপনে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই খনন অভিযান।

কিন্তু চাটনি আর অম্বল এই দুটোই বাঙালি বাড়িতে ভাতের সঙ্গে শেষ পাতে পরিবেশন করা হয়। কেউ কেউ আবার অম্বল না বলে কেবল ‘টক’ শব্দটিও ব্যবহার করে থাকেন। বাঙালি বাড়িতে মাছের টক অথবা বড়ার টক খাওয়ার চলও অনেকদিনের। এই টকই হল আসলে অম্বল। আর চাটনি বলতে মূলত নিরামিষ পদকে বোঝায়। আম, তেঁতুল, আমড়া অথবা টমেটো ইত্যাদি দিয়ে তৈরি হয় চাটনি, যাতে টক স্বাদের তুলনায় মিষ্টির পাল্লাটাই থাকে ভারী। অন্যদিকে অম্বল বা টকের ক্ষেত্রে টক স্বাদের প্রভাব বেশি থাকে। অম্ল থেকেই এসেছে অম্বল শব্দটি। এছাড়াও আমিষ নিরামিষ নিয়েও রয়েছে তফাৎ। চাটনি কখনওই আমিষ পদ হিসেবে রান্না করা হয় না, কিন্তু অম্বল না টক যেহেতু মাছ দিয়েই করা হয় তাই সেটি কিছু ক্ষেত্রে আমিষ পদ হিসেবেও বিবেচ্য হয়।

অন্যদিকে, টক অথবা অম্বল হল বাঙালি বাড়ির নিজস্ব রান্না, কিন্তু চাটনি দেশের বিভিন্ন প্রান্তে রাঁধা হয়। আরও একটি পার্থক্য লক্ষ্য করা যায় এই দুটি পদের। ‘চাটনি’ শব্দ আসলে এসেছে চেটে খাওয়া যায় এমন, এই থেকে। অর্থাৎ চাটনি এমন পদ যা চেটে চেটে খেতে হয়। অপরদিকে অম্বল বা টকের ক্ষেত্রে সে বালাই নেই। জলের মতো চুমুক দিয়ে অথবা ভাতে মেখে খাওয়া যায়। অর্থাৎ সোজা ভাবে বলতে গেলে চাটনি সাধারণত তুলনামূলকভাবে জেলির মতো থকথকে হয়, সেখানে অম্বল বা টক হয় ঝোলের মতো পাতলা। তবে স্বাদ অথবা নামের পার্থক্যে বিশেষ কিছুই এসে যায় না বাঙালির, আসল বিষয়টি হল ভোজনের পরিতৃপ্তি। তাই শেষ পাতে পছন্দসই টক স্বাদ জিভে ঠেকিয়েই আসল সুখ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।