শোনেননি বাবার বারণ, কথা দিয়েছিলেন 'ফিরে আসব', নেপাল দুর্ঘটনায় মৃত বিমানসেবিকার পরিবারে হাহাকার

Nepal Plane Crash Airhostess Oshin Ale Magar : সমস্ত পৃথিবীটাই তাঁর কাছে অন্ধকার। আর আসবে না মেয়ে, আর আনন্দ উদযাপনে অংশ নেবে না।

Aritra Som
২ মিনিট
শোনেননি বাবার বারণ, কথা দিয়েছিলেন 'ফিরে আসব', নেপাল দুর্ঘটনায় মৃত বিমানসেবিকার পরিবারে হাহাকার

চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। জামা, ব্যাগ, বিমানের ভাঙা টুকরো। ঝলসে গিয়েছে আশেপাশের ঘাস, লতাপাতা। সেদিকেই তাকিয়ে পাথর হয়ে বসেছিলেন মোহন আলে মাগার। তাঁর পরিচয় ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। বিমানের ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়েই রয়েছেন অনেকক্ষণ ধরে। বারবার বলছেন, বারণ করেছিলাম ওকে। বারবার বারণ করেছিলাম। বলেছিলাম, এখন যাস না। পরিবারের সঙ্গে একটু থাক। কিন্তু কথা শুনল না। থেকে থেকেই ফুপিয়ে কেঁদে উঠছেন মোহন মাগার। খানিক আগেই তাঁর মেয়ের দেহ শনাক্ত করে এসেছেন তিনি। ওশিন আলে মাগার, নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় যিনি ছাই হয়ে গিয়েছেন। আর উৎসবে, অনুষ্ঠানে বাড়ি ফিরবেন না তিনি।

নেপালের চিৎওয়ান জেলার বাসিন্দা এই মাগার পরিবার। সেখান থেকেই বড় হয়ে ওঠা ওশিনের। বাবাকে দেখেছেন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতে। তিনিও কিছু একটা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন এমনটাই স্বপ্ন ছিল। নেপালের অক্সফোর্ড কলেজে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য ওশিন চলে যান ভারতে। তারপর নেপালে ফিরে এসে কাঠমান্ডুর সাহারা এয়ার হোস্টেস অ্যাকাডেমিতে ভর্তি হন। তখন মনের মধ্যে বিমানসেবিকা হওয়ার ইচ্ছে তৈরি হয়ে গিয়েছে। তারপর বিগত দুই বছর ধরে ইয়েতি এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত রয়েছেন ওশিন আলে মাগার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৬ বছরের ব্যবধান, স্বামীর মতোই শেষ পরিণতি! নিয়তিই মিলিয়ে দিল নেপালের বিমান দুর্ঘটনার পাইলটকে

Nepal Plane Crash Co-Pilot death : পোখরায় আছড়ে পড়া বিমানের ভেতর জ্বলে পুড়ে গিয়েছে তাঁর দেহ। ১৬ বছর আগে এভাবেই বিমান দুর্ঘটনায় মারা যান তাঁর স্বামী!

মকর সংক্রান্তি কেবল ভারতে নয়, নেপালেও পালন করা হয়। নেপালে অবশ্য এর নাম মাঘে সংক্রান্তি। কাজের সূত্রে কাঠমান্ডুতেই থাকেন ওশিন। দু’বছর আগেই তাঁর বিয়ে হয়েছে। কর্মসূত্রে ওশিনের স্বামী থাকেন বিলেতে। বেশ কয়েক মাস আগে মা বাবাকে নিজের কাঠমান্ডুর বাড়িতে নিয়ে আসেন ওশিন। ১৫ জানুয়ারি, রবিবার গোটা এলাকার মতো মাগার পরিবারেও মাঘে সংক্রান্তি উদযাপন হবে। সেই সময়ই তৈরি হয়ে কাজে বেরনোর প্রস্তুতি নেন। উৎসবের এমন শুভ মুহূর্তে কাজে যেতেই হবে? বাবা মোহন আলে মাগার বারণ করেন মেয়েকে। একটা দিন অন্তত পরিবারের সঙ্গে কাটাও! বারবার বারণ করেছিলেন মোহন মাগার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিমান টুকরো টুকরো হয়ে ৬৮ জনের মৃত্যু! কেন বারবার দুর্ঘটনার মাশুল গুনছেন নেপালের আম জনতা?

Nepal Plane Crash: নেপালে এমন দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়। বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে পার্বত্য এই ছোট্ট দেশের।

কিন্তু মেয়ে ওশিন কথা শোনেননি। কাজে যে যেতেই হবে! তবে বাবার হাত ধরে কথা দিয়েছিলেন, মাত্র দুটি ফ্লাইটে থাকবেন তিনি। ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে ডিউটি শেষ করার পর রাতেই ফিরে আসবেন বাড়ি। ওশিন কথা দিয়েছিলেন, রাতে ফিরেই মাঘে সংক্রান্তির উদযাপনে অংশ নেবেন। পরিবার, মা-বাবা, ভাই বোনদের সঙ্গে থাকবেন।

কিন্তু সেই কথা আর পূরণ হল না। ওইদিন সকালেই পোখরায় ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমান। ৬৮ জনের মৃত্যুর খবর এখনও অবধি পাওয়া গিয়েছে। সেই দলেই আছেন ওশিন আলে মাগার। মেয়ের দেহ শনাক্ত করেন মোহন মাগার। তখন থেকেই পাথর হয়ে আছেন তিনি। মাঘে সংক্রান্তির প্রস্তুতির সময়ই ভেসে আসে দুর্ঘটনা সংবাদ। তারপর থেকে সমস্ত পৃথিবীটাই তাঁর কাছে অন্ধকার। আর আসবে না মেয়ে, আর আনন্দ উদযাপনে অংশ নেবে না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছেন মোহন মাগার।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।