কতটা বিপজ্জনক 'অশনির চোখ'? ইয়াস-আমফানের মতোই ধ্বংসাত্মক হবে এই ঘূর্ণিঝড়?

আশপাশের অংশে ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি হওয়ার দরুন স্থলভাগে প্রবেশ করার পর ব্যপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এই চোখ। এই জন্যই তাকে ক্ষতিকারক বলে মনে করেন বিশেষজ্ঞরা।

rudranjan
৩ মিনিট
কতটা বিপজ্জনক 'অশনির চোখ'? ইয়াস-আমফানের মতোই ধ্বংসাত্মক হবে এই ঘূর্ণিঝড়?

দিনকয়েক আগেই ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর, এবার তার মোকাবিলার জন্য জরুরি সমস্তরকম ব্যবস্থা নিতে উদ্যোগী হল প্রশাসন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘অশনি’ বর্তমানে পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে ‘অশনি’। তবে স্থলভাগে প্রবেশ করলে ‘অশনি’ কতটা ক্ষয়-ক্ষতি করতে সক্ষম হবে, তা নির্ভর করবে তার চোখের অবস্থানের ওপর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কাকে বলে ঘূর্ণিঝড়ের 'চোখ'? তা এতটা ক্ষতিকারকই বা কেন? দেখে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, যে কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ের কেন্দ্রে অবস্থা করে এক গতিহীন অংশ। একেই বলা হয় ঘূর্ণিঝড়ের চোখ। এই চোখকে ঘিরে থাকে চক্ষুপ্রাচীর বা ‘আই ওয়াল’। বিশেষজ্ঞরা মনে করেন, যে কোনও ঘূর্ণিঝড়ের চোখ আয়তনে প্রায় ৩০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত বড় হতে পারে। তার চক্ষুপ্রাচীরের প্রধান উপাদান নিথোস্ত্র্যাটাস মেঘ। সাধারণত এই চোখের পার্শ্ববর্তী অংশেই ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম কেন 'অশনি'? নামের মধ্যেই কি লুকিয়ে বিপদের পূর্বাভাস?

এবার মার্চে ঘূর্ণিঝড় অশনি ধেয়ে আসার সম্ভাবনা ছিল প্রবল। তবে মার্চ মাসের চেয়ে এপ্রিলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

যে কোনও সমুদ্রের তাপমাত্রা ২৬ ডিগ্রির বেশি হলে তৈরি হয় নিম্নচাপ। তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে ওপরের দিকে উঠতে থাকে। এর ফলে সমুদ্রের ওপর সৃষ্টি হয় এক বায়ুশূন্য স্থানের। তারপর এই বায়ুশূন্য স্থানকে পূরণ করার চেষ্টা করে আশপাশের শীতল বাতাস। এই শীতল বাতাসের গতি বৃদ্ধির ফলেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঝড়ের ঘূর্ণনগতি বাড়ার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে একটা চোখ তৈরি হয়। বিশেষজ্ঞরা মনে করেন, আপাতভাবে শান্ত হলেও ঘূর্ণিঝড়ের চোখই তার সবচেয়ে ক্ষতিকারক অংশ। আশপাশের অংশে ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি হওয়ার দরুন স্থলভাগে প্রবেশ করার পর ব্যপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এই চোখ। এই জন্যই তাকে ক্ষতিকারক বলে মনে করেন বিশেষজ্ঞরা।

২০২০ সালে দীঘা এবং সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘আমফান’। সেবার ঘূর্ণিঝড়ের চোখ ছিল বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। সেই কারণেই বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে। সূত্র মারফৎ জানা যায়, কেবলমাত্র পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলেই ‘আমফান’ থেমে থাকেনি। উড়িষ্যার বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে তা আছড়ে পড়েছিল। ইন্ডিয়া মেটিরিওলজিকাল ডিপার্টমেন্টে’র (আইএমডি) তথ্য অনুসারে, উড়িষ্যার জগতসিংপুর বা ভদ্রক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ঘূর্ণিঝড় ‘ফণী’-র চোখ ছিল উড়িষ্যার পুরী এবং ভুবনেশ্বরের কাছাকাছি। ২০১৯ সালে ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পুরীতে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়েছিল ‘ফণী’। আইএমডি-র মতে, উড়িষ্যার ওপর অবস্থান করার সময় ফণীর চোখের আয়তন ছিল আনুমানিক ৩০ থেকে ৫০ কিলোমিটার। আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় ‘ফণী'-র তীব্রতার ফলে উড়িষ্যার ঢেঙ্কানল জেলায় আনুমানিক ১৯৯ মিলিমিটার বৃষ্টি হয়। ‘নিসর্গ’-র ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য আমফান বা ফণীর তুলনায় কম ছিল। ২০২০ মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়া এই ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান ছিল আলিবাগের কাছাকাছি। মহারাষ্ট্রের পর গুজরাত হয়ে দমন ও দিউ দ্বীপের দিকে এগিয়েছিল নিসর্গ।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে গতি বাড়িয়ে বঙ্গোপসাগরের ওপর দিয়ে দ্রুত ধেয়ে আসছে অশনি। তবে তাঁদের মতে, পশ্চিমবঙ্গে ‘অশনি’-র সরাসরি কোনও প্রভাব পড়বে না। ঝড়ের ফলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছেন তাঁরা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ‘অশনি’ আদৌ কোনও অশনি সংকেত বয়ে নিয়ে আসছে কি না, তা সময় বলে দেবে।

লিখেছেন
rudranjan
rudranjan
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।