মেসিই সর্বকালের সেরা ফুটবলার? বিশ্বকাপ কি অবসান ঘটাল এই বিতর্কের

FIFA World Cup 2022 : ২০২২-এই ছাপিয়েছেন মারাদোনা আর বাতিস্তুতাকে। এরপরও সর্বকালের সেরা তকমা থেকে দূরে সরিয়ে রাখা হবে মেসিকে?

Aritra Som
৪ মিনিট
মেসিই সর্বকালের সেরা ফুটবলার? বিশ্বকাপ কি অবসান ঘটাল এই বিতর্কের

ধবধবে সাদা বিছানায় ঘুমিয়ে রয়েছেন তিনি। সেই অবস্থাতেও নিজের ‘স্বপ্ন’কে পাশে নিয়ে শুয়েছেন। বিশ্বকাপ। আর্জেন্টিনায় ফেরার পর লিওনেল মেসির এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২০০৬ সাল থেকে যে স্বপ্ন দেখে আসছেন, সেটি অবশেষে পূরণ হল। তারও আগে ৩৬ বছর ধরে একই স্বপ্ন দেখে চলেছে আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বরের সেই রাত সমস্ত না পাওয়া ভুলিয়ে দিল। অবশ্য তারপরেও মেসি ভক্তরা চুপ নেই। প্রিয় তারকার জন্য গলা ফাটিয়ে চলেছেন তাঁরা। সেইসঙ্গে আরও একটা দাবিও শোনা যাচ্ছে তাঁদের মুখে। মেসি ভক্তদের দাবি, সমস্ত বিতর্কের অবসান ঘটিয়েছে ১৮ ডিসেম্বরের ফাইনাল। হ্যাঁ, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ তখন শেষ হয়ে গিয়েছে। মাঠে অস্থায়ী মঞ্চে এক এক করে চলছে পুরস্কার দেওয়ার পালা। এমবাপের গোল্ডেন বুট, এমি মার্তিনেজের গোল্ডেন গ্লাভের সঙ্গে মেসির গোল্ডেন বল। তখনই কমেন্ট্রি বক্সে কিছু কথা বলে উঠলেন পিটার ড্রুরি। ৫৫ বছর বয়সী এই ব্রিটিশ কমেন্টেটর মাইকেই বলে উঠলেন, মেসিই হয়তো সর্বকালের সেরা ফুটবলার। লুসাইল স্টেডিয়াম তো বটেই, স্টেডিয়ামের বাইরে এবং গোটা বিশ্বের বহু মানুষের মনের কথাটি যেন বলে দিলেন পিটার।

অবশ্য মনে করার যথেষ্ট কারণও আছে। অলিম্পিক সোনা, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে, কোপা আমেরিকা, ক্লাব বিশ্বকাপ, সাতবার ব্যালন ডি অর… আরও বহু পুরস্কারের পাশে একটাই জায়গা খালি ছিল। বিশ্বকাপ জিতে সেটাও পূরণ হয়ে গেল। উপরন্তু ফুটবল বিশ্বের ধারণা, বিশ্বকাপে যে রকম দক্ষতা দেখিয়েছেন মেসি, এই বয়সেও নিজেকে ছাপিয়ে গিয়েছেন বারবার, অষ্টমবারের ব্যালন ডি অর যেন সময়ের অপেক্ষা। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা, ২০২২-এই ছাপিয়েছেন মারাদোনা আর বাতিস্তুতাকে। এরপরও সর্বকালের সেরা তকমা থেকে দূরে সরিয়ে রাখা হবে মেসিকে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেউ কাঁদছেন রাস্তায় বসে, কেউ ল্যাম্পপোস্টের ওপরে, মেসিদের আগমনে বাঁধভাঙা উচ্ছ্বাস আর্জেন্টিনায়

FIFA World Cup 2022 : আলো এখন আরও বেশি উজ্জ্বল। আর্জেন্টিনা যেন দিশাহারা হয়ে গিয়েছে। একটাই মন্ত্র, মেসি! মেসি! মেসি!

এই আলোচনায় আসার আগে একবার ফিরে দেখা যাক সর্বকালের সেরাদের ভিড়ে আছেন কারা। ঠিক কীসের নিরিখে ‘গোট’ তকমা দেওয়া হবে, তার সংজ্ঞা এখনও কেউ নির্ধারণ করতে পারেনি। বারবার সামনে এসেছে প্রতিযোগিতা। লিওনেল মেসির সঙ্গে অবধারিত ভাবে চলে আসবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম। পর্তুগিজ কিংবদন্তি এই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। কিন্তু সেজন্য তাঁর দক্ষতাকে ফেলে উচিত হবে না।

২০১৬-র ইউরো জিতিয়েছেন পর্তুগালকে। রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাসে সর্বোচ্চ পারফরমেন্স দিয়েছেন। ক্লাব ফুটবলে ৬৫১ ম্যাচে ৬৩৬ টি গোল, দেশের হয়ে ১১৮ টি গোল – তাঁর পরিসংখ্যান অতিক্রম করা প্রায় অসাধ্য। সেইসঙ্গে মেসির সঙ্গে ব্যালন ডি অরের মঞ্চে রাজত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বকালের সেরা কে – এই প্রশ্ন এলে এই দু’জনই সামনে চলে আসবেন। মেসি বিশ্বকাপ পেলেও রোনাল্ডো ভক্তরা, এবং স্বয়ং রোনাল্ডোও যে সেটা স্বীকার করবেন না কিছুতেই – তা বলাই বাহুল্য। মেসি-রোনাল্ডো দ্বৈরথ এখনও জারি থাকবে। আর এই দ্বৈরথ বিশ্ব ফুটবলের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কাজেই সর্বকালের সেরার দৌড় থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সরিয়ে রাখা উচিত হবে না।

তবে মেসি, রোনাল্ডোর আগেও ফুটবল বিশ্ব দেখেছে কিংবদন্তিদের। দুনিয়া দেখেছে পেলে (Pele) নামের এক অতিমানবকে। স্বয়ং ফিফা তাঁকে ‘সর্বকালের সেরা’ বলেছে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়, অবিশ্বাস্য গোল, ফুটবল দক্ষতা প্রশ্নাতীত। প্রজন্মের পর প্রজন্ম ধরে পেলে এক দৃষ্টান্ত। যদিও আতসকাচের তলায় রয়েছেন তিনিও। সেই সময়ের ফুটবলের সঙ্গে আজকের খেলা বদলে গিয়েছে অনেকটা। এসেছে প্রযুক্তি। লাতিন আমেরিকাকে পদে পদে টেক্কা দিচ্ছে ইউরোপ। পেলের সময়ের ভিডিও ফুটেজও যে খুব বেশি আছে, বলা যাবে না। তাই আধুনিক প্রজন্ম প্রশ্ন তুলছে প্রতিযোগিতার মান নিয়ে। কিন্তু পেলেকে অস্বীকার করার সাধ্য আছে কার? তিনি ছাড়া ফুটবল অসম্পূর্ণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংসার সামলে মডেলিং এবং নিজস্ব বুটিক, ‘মেসির স্ত্রী’ পরিচয়কে যেভাবে ছাপিয়ে গেলেন আন্তোনেল্লা

Lionel Messi : মেসির নিপাট সুখী সংসারের নেপথ্যে অবশ্যই রয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো

এর পরের প্রজন্মে চলে আসেন আরও দুই নক্ষত্র – যোহান ক্রুয়েফ এবং দিয়েগো মারাদোনা। টোটাল ফুটবলের জনক ক্রুয়েফের ফুটবল স্রেফ খেলা নয়, আদ্যোপান্ত একটা দর্শন। ১৯৯৯ সালে তাঁকে ইউরোপের শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। বিশ্বের নিরিখে পেলের পরই শতাব্দীর দ্বিতীয় সেরা খেলোয়াড়। তাঁর খেলা, তাঁর ভাবনাচিন্তা, ট্যাকটিক্স ফুটবলকে বদলে দেয়। বিশ্বকাপ জেতেননি তিনি, কিন্তু আধুনিক ফুটবলারদের মসিহা তো ক্রুয়েফই। অন্যদিকে আছেন দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার প্রথম স্বপ্নের সওদাগর। ১৯৭৮-এর জয়ের পর ’৮৬-র জয়ের প্রভাব ছিল সর্বাত্মক। সেইসঙ্গে প্রথমবারের জন্য ফুটবল দেখে যুযুধান – পেলে না মারাদোনা? তাঁর বাঁ পায়ের জাদু, ড্রিবলিং এখনও ফুটবল দুনিয়ায় ট্রেন্ডিং।

এরপরই চলে আসেন জিনেদিন জিদান এবং রোনাল্ডো নাজারিও। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও সফল জিদান। সেইসঙ্গে

নিজের সময়ের কিংবদন্তি ফুটবলার। মেসির মতো তিনিও প্রায় সমস্ত ট্রফিই সাজিয়েছেন নিজের ক্যাবিনেটে। জিদানের হাত ধরে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ ঢোকে ফ্রান্সে। মাঠের মধ্যে তাঁর স্কিল, গোল করা এবং করানোর দক্ষতা – এক কথায় অতুলনীয়। অন্যদিকে ব্রাজিলের রোনাল্ডোর ঈগলের নজর আর ক্ষিপ্রতা। ব্রাজিলের আক্রমণ ভাগের বিশ্বস্ত যোদ্ধা, গোলের গন্ধ খুঁজে নিতে পারেন ঠিক। ২০১৪-র বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড তাঁরই ছিল। জার্মানির মিরোস্লাভ ক্লোসে সেসব ভেঙে দেন।

কাজেই আর্জেন্টিনার ভক্তরা যতই বলুন না কেন, মেসিই সর্বকালের সেরা কিনা সেই বিতর্ক এখনও জারি রয়েছে। এতজন প্রবাদপ্রতিম খেলোয়াড়, নিজের সময়ের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে সেরাদের সিংহাসন অর্জন করতে পেরেছেন মেসি? তাঁর ভক্তরা দরাজ গলায় সার্টিফিকেট দিলেও, বিতর্ক এখনও থামেনি।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।