রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কি মৃত?

Vladimir Putin Russia: ব্রিটিশ যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্র জানিয়েছিল পুতিন খুব অসুস্থ, সম্ভবত মৃতও। তবে মৃত্যু গোপন করার জন্য রাষ্ট্রপতির 'ডামি' ব্যবহার করা হচ্ছে।

Madhurima Dutta
৩ মিনিট
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কি মৃত?

ভ্লাদিমির পুতিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত, মৃত্যুর সঙ্গে লড়ছেন? না কি থাইরয়েড ক্যান্সার? পেটের ক্যান্সারও হতে পারে আবার পারকিনসন্সও। রাষ্ট্রপতির ডিমেনশিয়া আছে, তিনি দৃষ্টিশক্তিও হারাচ্ছেন। সমস্ত দেহ আস্তে আস্তে সাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে। আসলে পুতিনের ঠিক কী হয়েছে সেই তথ্য নির্ভর করছে কোন সংবাদ মাধ্যমের নোটিফিকেশন পাচ্ছেন আপনি তার উপর। কেউ কেউ বলছে বিভিন্ন রোগে মারাত্মকভাবে অসুস্থ রাশিয়ার রাষ্ট্রপতি। কিছু কিছু সংবাদপত্র আবার বলছে ভ্লাদিমির পুতিন মারা গিয়েছেন। ব্রিটিশ যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস MI6-এর এক গোয়েন্দা সূত্র ডেইলি স্টারকে গতবছরই জানিয়েছিল পুতিন খুব অসুস্থ, সম্ভবত মৃতও। তবে মৃত্যু গোপন করার জন্য রাষ্ট্রপতির 'ডামি' ব্যবহার করা হচ্ছে। ভ্লাদিমির পুতিন বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও!। জেলেনস্কি প্রশ্ন তুলেছেন, "এখন কার সঙ্গে কথা বলব বুঝতে পারছি না। আমি নিশ্চিত নই যে রাশিয়ার প্রেসিডেন্ট এখনও বেঁচে আছেন কিনা।"

পুতিনের মৃত্যু সম্পর্কে গুজব এতদূর এবং এত দ্রুত ছড়িয়ে পড়ে যে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ ফরাসি টেলিভিশন চ্যানেল TF1-এর একটি সাক্ষাত্কারে সব গুজব অস্বীকার করতে বাধ্য হন। তিনি জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিদিন জনসমক্ষে উপস্থিত হচ্ছেন। মানুষ তাঁকে টিভি পর্দায় দেখতে পাচ্ছেন, তাঁর বক্তৃতা পড়তে এবং শুনতে পারছেন। তিনি অসুস্থ বা মৃত হলে এসব কীভাবেই বা সম্ভব হতো?

সত্যিই তাই! পুতিন যে গুরুতর অসুস্থ তার কোনও যাচাইযোগ্য প্রমাণও হাতে নেই। তিনি মারা গেছেন কী না তাই নিয়েও নিশ্চিত হওয়ার উপায় নেই। সূত্রের খবর, সম্ভবত রাষ্ট্রপতির স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ে গোপনীয়তা ইচ্ছাকৃতভাবেই বাড়ানো হয়েছে। পুতিন কেমন আছেন সেই সম্পর্কে রাশিয়ারই একটি স্বাধীন সংবাদমাধ্যম কিছু নথি ফাঁস করেছে। পুতিনের ভ্রমণ সংক্রান্ত তথ্য তুলে এনে সেই সংবাদমাধ্যম জানিয়েছে পুতিনের নিবিড় চিকিৎসা চলছে। ১ এপ্রিল প্রকাশিত একটি তদন্ত অনুসারে, সাম্প্রতিক বছরগুলিতে তিনি প্রায়শই তাঁর কৃষ্ণ সাগরের বাসভবনে ঘুরতে যান। সেখানে তাঁর সঙ্গে যান একজন অঙ্কোলজি সার্জন এবং দু'জন অটোল্যারিঙ্গোলজিস্ট সহ সেরা চিকিৎসকদের একটি দল। যে ধরনের চিকিৎসা চলছে তা থাইরয়েড ক্যান্সারের চিকিত্সার মতোই খানিক। যদিও পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব দাবিগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

৬৯ বছর বয়সী ভ্লাদিমির পুতিনের জীবন যাপন সবটাই রহস্যে মোড়া, বলা ভালো তাঁর প্রতিটি পদক্ষেপ নিরাপত্তায় ঢাকা। শোনা যায়, কোথাও ভ্রমণে গেলে নিজস্ব শৌচালয়ও বয়ে নিয়ে যাওয়া হয় যাতে তাঁর দেহনিঃসৃত বর্জ্যটুকুও শত্রুপক্ষের হাতে না আসে। গত ২১ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রী সার্জেই শোইগুর সঙ্গে একটি টেলিভিশন বৈঠকে হঠাৎই দেখা যায় পুতিন আসনে ঝুঁকে পড়ে প্রায় ১২ মিনিট ধরে সামনের টেবিলটি আঁকড়ে ধরে রয়েছেন। অনেকেরই অনুমান হাত কাঁপা লুকনোর চেষ্টা করছিলেন তিনি যা পারকিনসন্স রোগের সঙ্গেও জড়িত হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ মিসাইল রাশিয়ার হাতে! ইউক্রেনের পর পুতিনের টার্গেট কে?

পুতিনের বক্তব্য পরিষ্কার, জার্কনের মাধ্যমে এইসব ‘নিজেদের সিদ্ধান্ত নেওয়া শক্তিকেন্দ্র’-গুলোকে আক্রমণ করা যাবে কয়েক মিনিটের মধ্যে। সেই ক্ষমতা রাশিয়ার রয়েছে।

পশ্চিমের গোয়েন্দা সূত্রগুলি সাম্প্রতিক সময়ে পুতিনের চেহারা দেখে অনুমান করছে, তিনি ক্যান্সার বা স্নায়বিক রোগের জন্য স্টেরয়েড গ্রহণ করছেন। একইভাবে, গত ৯ মে মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখার সময় তাঁর হাঁটু ঢেকে রাখার জন্য কম্বল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। হয়তো সবটাই সত্য বা সবটাই গুজব। হতেও পারে বার্ধক্যজনিত রোগে ভুগছেন এই স্বৈরশাসক।

পুতিনের স্বাস্থ্য নিয়ে এত গুজব কেন তা বোঝা খুব একটা দুষ্কর নয়। পুতিন কতকাল বাঁচবেন তার উপরেই নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ, বিশ্বের রাজনীতি এবং রাশিয়ার অর্থনীতিও। যে রাষ্ট্রপতির শাসনামলে এতকাল ধরে যুদ্ধ চলতে পারে, এতকাল ধরে মানুষ উদ্বাস্তু হয়ে থাকতে পারে সেই শাসকের স্বাস্থ্য আর মৃত্যু সারা বিশ্বের কাছে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ।

রাশিয়ার সংবিধান অনুযায়ী, পুতিন মারা গেলে, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে। তারপরে তিন মাসের মধ্যে নতুন নির্বাচন হবে। কিন্তু মিশুস্টিন মূলত একজন টেকনোক্র্যাট যার রাজনৈতিক অভিজ্ঞতা সামান্যই। যদিও রাশিয়ায় তিনি পুতিনের নিতান্তই অনুগত কর্মী, ফলে আশা করা যায় পুতিনের পদচিহ্নই তাঁর অনুপ্রেরণা। এমনও হতে পারে যে তিনি পুতিনের চেয়েও বেশি স্বৈরাচারী। মিশুস্টিনের নিকটতম প্রতিযোগীদের মধ্যে থাকতে পারেন নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ, যাকে 'রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি' মনে করা হয়।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?