সবচেয়ে কম বেতনের কোচ তিনি, মেসিদের বিশ্বকাপ জয়ের রূপকথার সওদাগর স্কালোনি

FIFA World Cup 2022 : আর্জেন্টিনার ভক্তরা ম্যাচ জেতার পর মজা করে একটা কথা বলছেন। “এর আগে আমাদের একটা লিওনেল ছিল, এখন দুটো লিওনেল”।

Aritra Som
৪ মিনিট
সবচেয়ে কম বেতনের কোচ তিনি, মেসিদের বিশ্বকাপ জয়ের রূপকথার সওদাগর স্কালোনি

কাতারের লুসাইল স্টেডিয়ামের মহারণ তখন থেমে গিয়েছে। চারিদিকে উৎসব, আনন্দ আর কান্নার রেশ। মাঠের মাঝে থাকা মঞ্চে এক এক করে পুরস্কার নিচ্ছেন এমি মার্তিনেজ, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসিরা। পরাজিত ফ্রান্স রানার্স আপ মেডেল পাওয়ার পর পালা বিজয়ী আর্জেন্টিনার। ৩৬ বছর আগে মারাদোনা, এবার মেসি। একে একে পুরস্কার নিতে মঞ্চে উঠছেন আর্জেন্টিনার তারকারা। সকলের মুখে হাসি, উদ্দীপনা, ঝকঝকে মুখে স্বপ্নপূরণের আলো। হঠাৎই চোখ গেল মঞ্চে উপস্থিত একজনের দিকে। গলায় ঝোলানো আর্জেন্টিনার নীল সাদা কাপড়। নায়কোচিত মুখ একদম শান্ত। আনন্দ থাকলেও তা চাপা পড়ে আছে। মেডেল নেওয়ার পর এগিয়ে গেলেন বিশ্বকাপের দিকে। একবার হাত রাখলেন। ভালো করে অনুভব করলেন। তারপর আবার একটি কোণের দিকে চলে গেলেন লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি।

জেতার মুহূর্তের পরও ডাগ আউটের এক কোণে দাঁড়িয়ে কেঁদে চললেন আর্জেন্টিনার কোচ। একসময় মেসিকে গিয়ে জড়িয়ে ধরলেন। ফুটবল বিশেষজ্ঞদের মুখে একটাই কথা, বিশ্বকাপ ফাইনাল যতটা মেসি, দি মারিয়া, মার্তিনেজের, ততটাই লিওনেল স্কালোনির। প্রায় ৭৫ মিনিট অপ্রতিরোধ্য ফরাসি ব্রিগেডকে বোতলবন্দি করে রাখলেন। রক্তের স্বাদ পাওয়ার আগে এমবাপে কার্যত হারিয়ে গিয়েছিলেন মাঠ থেকে। ডেম্বেলে, জিরৌয়ের মতো আক্রমণ ভাগের তারকাকে ম্যাচের ৪০ মিনিটেই তুলে নিতে বাধ্য হলেন ফরাসি কোচ। যে গ্রিয়াজমানের পা থেকে খেলা তৈরি হচ্ছিল, তাঁকেও কিছু করতে দিলেন না অনেকটা সময়। স্কালোনি নীরবে থাকা সেই শিক্ষকের মতো, কোনির ক্ষিদ্দা। শান্ত সুশ্রী মুখে দাঁড়িয়ে ম্যাচ দেখবেন, খেলোয়াড়দের সঙ্গে লড়বেন, জেতার পর রুমাল দিয়ে ঢেকে রাখবেন চোখ। একটু একটু করে পিছনের বেঞ্চে গিয়ে বসবেন। গোল খেলো মাথা থাকবে শান্ত। গোল করলে বা ম্যাচ জিতলে কোনও বাঁধ ভাঙা উন্মাদনা নেই। ঠিক যেন নীল সাদাদের 'ক্যাপ্টেন কুল'। বড়ো দাদা, যে সব কিছু মুখ বুজে মেনে কাঁধের ওপর হাতটি রাখবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এটাই শেষ নয়, পরের বিশ্বকাপও খেলবেন বিশ্বজয়ী মেসি?

Lionel Messi: সব ফুটবলাররা মেসি হতে চায়, কিন্তু মেসি হয় মাত্র একজন! আর মৌলিকতার বিদায়-ঘণ্টা না বাজার আবহে আর্জেন্টিনার বিশ্বজয়ের আনন্দ দ্বিগুণ হয়েছে ক্রমশ।

অথচ শুরুর দিকে এই লিওনেল স্কালোনিকে নিয়েই সন্দিহান ছিল আর্জেন্টিনা। সন্দেহ প্রকাশ করেছিল ফুটবল বিশ্ব। দিয়েগো মারাদোনা, আলেজান্দ্রো সাবেল্লার পর ২০১৭ সালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছিলেন জর্জ সাম্পাওলি। তখন তিনি লা লিগার দল সেভিয়ায় কোচিং করাচ্ছেন। মেসিদের দায়িত্ব পাওয়ার পরই সহকারী কোচ হিসেবে নিয়ে এলেন লিওনেল স্কালোনিকে। বয়স তখন ছিল মাত্র বছর চল্লিশ। কোচিং কেরিয়ারের কোনও ছবিই নেই। সেই ব্যক্তিকে কিনা মেসিদের জন্য আনা হল?

সমালোচনার ধার বাড়ল এরপর থেকে। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হল মেসিদের। তারপর সাম্পাওলি সরে যাওয়ার পর মহা ফাঁপরে পড়ে আর্জেন্টিনা। কেন? এখন ভালো, নামী কোচ আনতে গেলে তো অনেক টাকা দরকার। অনেক বিনিয়োগ দরকার। কিন্তু তখন আর্জেন্টিনা ছিল অর্থসংকটে। বেশি অর্থ দিয়ে নামী কোচ আনা মানে হারাকিরি। তাহলে? শেষমেশ ফের ভরসার পাত্র হয়ে উঠে এলেন স্কালোনি। তিনি নিজে আর্জেন্টিনার হয়ে খেলেছেন, ২০০৬ বিশ্বকাপে মেসির সতীর্থও ছিলেন। তিনি এই দলটির প্রতি দায়বদ্ধ। কিন্তু এতবার স্থানীয় কোচ এনেও তো সাফল্য এল না। দিয়েগো মারাদোনাও পারলেন না ২০১০ সালে। আর স্কালোনি তো সেরকম পরিচিত মুখও নন, দক্ষতাও প্রমাণিত হয়নি। কিন্তু কম খরচে এছাড়া আর উপায়ও নেই। শেষমেশ অন্তর্বর্তীকালীন কোচ হলেন স্কালোনি। তিনি জানেন, তাঁকে নিয়ে সমালোচনা হবে। ফলাফল না দেখাতে পারলে ছিঁড়ে খাবে জনগণ। প্রশ্নবাণে বিদ্ধ করবে মিডিয়া। একটি সাক্ষাৎকারে এই পুরো ব্যাপারটিই প্রকাশ করেছিলেন তিনি। তবুও নিজের কাজ করে যাবেন, সেটাই আসল কথা, বলেছিলেন স্কালোনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রথম ম্যাচে হেরেও বিশ্বজয়! কেন রূপকথাকেও হার মানাবে মেসিদের এই যাত্রা?

World Cup Champion Argentina 2022: ইনফান্তিনোর হাত থেকে বিশ্বকাপ নিয়ে বিশ্বাস করতে পারছিলেন না মেসি। আস্তে আস্তে ট্রফি হাতে নিয়ে এগিয়ে যান দলের দিকে এবং তারপর...

২০১৯-এর কোপা আমেরিকাতেও ব্যর্থ হয় আর্জেন্টিনা। তারপর থেকে শুরু হল স্কালোনি অধ্যায়। তিনি বয়সে নবীন, এই মুহূর্তে বিশ্ব ফুটবলের হাল হকিকত জানেন। পুরনো খেলোয়াড় যারা আশানুরূপ খেলা খেলছেন না, তাঁদের বাদ দিলেন তিনি। বদলে নিয়ে এলেন নতুন নতুন মুখ। তৈরি করলেন নতুন একটি আর্জেন্টিনা। মেসি জাহাজ, তাঁর সঙ্গে থাকবেন এই তরুণ তুর্কিরা। প্রথমে সবাই নাক সিটকোলেন। কিন্তু পুরো পরিস্থিতিই বদলে গেল ২০২১-এ। কোপা আমেরিকায় এই দলটিই ট্রফি ছিনিয়ে আনল। তাও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে! মেসির স্বপ্নপূরণের সেই শুরু। দিন ঘোরার শুরু স্কালোনিরও। দুটো পরিসংখ্যান দেওয়া যাক। সৌদি আরবের কাছে পরাজয়ের আগে টানা ৩৬টি ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা। আর লিওনেল স্কালোনির কোচিংয়ে ৫৭টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ৩৯ টি জয়, ১৩ টি ড্র; আর হার? মাত্র পাঁচটি...

এই বিশ্বকাপের আগেও স্কালোনির নাম সেভাবে সামনে আসেনি। বিশ্বকাপ জেতার পরও তিনি ব্যাকফুটে। শুধু কেঁদেই চলেছেন। তাঁর সঙ্গে কাঁদছেন আরও বহু সমর্থক। দেশের জার্সি গায়ে মেসির স্বপ্নের পারফরমেন্স, দি মারিয়ার উত্থান। পাশাপাশি ডিফেন্সে ওটামেন্ডির ভরসা। তবে সবচেয়ে বড়ো ব্যাপার হল, এবারের আর্জেন্টিনার একঝাঁক তরুণ প্রতিভা। জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, রড্রিগো দে পল, লাউতারো মার্তিনেজ, পাবলো ডিবালা, গঞ্জালো মন্ত্রিয়েল, মোলিনা… তালিকা অনেকটাই লম্বা। মেসি নির্ভর খেলা নয়, বরং মেসিকে সামনে রেখে সবাই মিলে একসঙ্গে খেলা। মেসিকে সামনে রেখে সেই টিমগেমকেই সামনে আনলেন স্কালোনি। গোলে রিজার্ভে রয়েছেন আরমানি। আর মাঠে খেল দেখাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ, তাঁর হাত, অঙ্গভঙ্গি, সাহস চমকে দিয়েছে সবাইকে। আর এই তরুণদের এগিয়ে আনার অন্যতম কাণ্ডারি লিওনেল স্কালোনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেনাপতি মেসি, সঙ্গে বিশ্বস্ত মার্তিনেজ, যে মন্ত্রে ফাইনালে স্বপ্নপূরণ আর্জেন্টিনার

Fifa World Cup 2022 : এই দল জিতে নিল বিশ্বফুটবলের সেরা সেরা খেতাব। যে অসাধ্য সাধনের ফলে ওঁরাই যেন কাঁদিয়ে দিলেন বিশ্বের আপামর নীলসাদা ভক্তদের।

আর ট্যাকটিক্স? সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে মাঝ মাঠে খেলতে দিয়ে ট্র্যাপে ফেলা। তারপর প্রতি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ফালাফালা করে দেওয়া। মেসি আর আলভারেজের সামনে দাঁড়াতে পারেননি ক্রোটরা। ফাইনালের ৭৮ মিনিটের আগে পর্যন্ত আর্জেন্টিনাকে দুর্ভেদ্য লাগছিল। অসাধারণ ট্যাকটিক্সে ফ্রান্সের আক্রমণ ভাগকে আটকে দিলেন। পরে এমবাপে ঝড় শুরু হলেও এই ফ্রান্সকেও এই পর্যায়ে নামিয়ে আনা যায়, দেখিয়ে দিলেন মেসিরা। ফাইনালের আগে বসিয়ে রাখলেন দি মারিয়াকে। ফলে তাঁকে রিড করার সুযোগ সেভাবে পেল না ফরাসিরা। ফাইনালে নেমে ফ্রান্স যখন মেসি, আলভারেজকে সামলাচ্ছে; দুটো উইং ধরে সচল হলেন ম্যাক অ্যালিস্টার আর দি মারিয়া। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি দেখলেই বোঝা যায়।

আর্জেন্টিনার ভক্তরা ম্যাচ জেতার পর মজা করে একটা কথা বলছেন। “এর আগে আমাদের একটা লিওনেল ছিল, এখন দুটো লিওনেল”। ভরসা তৈরি করেছেন স্কালোনি। ২০২৬ পর্যন্ত দলের সঙ্গে আছেন ৪৪ বছরের এই নায়ক। খুব করে চাইছেন, মেসি থাকুক। না থাকলেও আর্জেন্টিনীয়দের ভরসা আছে এখন। আরেক লিওনেল যে তারপরও থাকবেন দলে।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।