সিনেমা দেখায় বিশ্বরেকর্ড! এক বছরে ৭৭৭টি সিনেমা কীভাবে দেখলেন এই ব্যক্তি?

Guinness World Record: প্রতিদিন ভোর ৬.৪৫-এ উঠে কাজে ছুটতেন তিনি। যা শেষ হক দুপুর ২.৪৫ নাগাদ। এর পর ব্যাক টু ব্যাক তিনটি করে সিনেমা নিয়মিত দেখতে হত জ্যাককে।

Sohini Das
২ মিনিট
সিনেমা দেখায় বিশ্বরেকর্ড! এক বছরে ৭৭৭টি সিনেমা কীভাবে দেখলেন এই ব্যক্তি?

সিনেমা দেখার নেশা অনেকেরই থাকে, তাই বলে সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ডে নাম! এমনই আশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেললেন আমেরিকার বাসিন্দা জ্যাক সোপ। সিনেমার পোকা বললেও তাঁকে কম বলা হবে। নাহলে মাত্র এক বছরে অন্তত ৭৭৭টি সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখে ফেলতে ফেলা কি সহজ কথা নাকি! ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের জুলাই, মাত্র এই এক বছরের সময়সীমাতেই ওই বিপুল সংখ্যক সিনেমা দেখে ফেলেছেন তিনি। আর তাতেই গড়া হয়ে গিয়েছে বিশ্ব রেকর্ড।

আরও পড়ুন: রিয়েলিটি শো থেকে সোজা গিনেস বুকের পাতায়, মার্শাল আর্টে ভারতের মুখ উজ্জ্বল করল নাগাল্যান্ড

এর আগে ৭১৫টি সিনেমা দেখে বিশ্বরেকর্ড গড়েছিলেন ফ্রান্সের বাসিন্দা ভিনসেন্ট ক্রোহন। সেটা ২০১৮ সালের ঘটনা। তবে ভিনসেন্টের সেই রেকর্ড পুরোপুরি ভেঙে নয়া রেকর্ড গড়েছেন ৩২ বছরের জ্যাক। আমেরিকার পেনসিলভিনিয়ার বাসিন্দা সে। ছোটো থেকেই সিনেমা দেখার নেশা তাঁর। এমনিতেই প্রতিবছর একশো-দেড়শো করে সিনেমা দেখতেন তিনি। তবে এবার তিনি ময়দানে নেমেছিলেন রেকর্ড গড়ার লক্ষ্যমাত্র নিয়েই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৯১ বছরেও পুরোদমে কাজ করছেন ক্যামেরার পিছনে, চেনেন গিনেস বুকে নাম তোলা এই পরিচালককে?

World oldest director : পুরোদমে কাজ করছেন থাইল্যান্ডের চ্যালং পাকদীভিজিৎ, সবচেয়ে বেশি বয়স্ক পরিচালক ইনিই

এক বছরে ৩৬৫টি দিন। এই ৩৬৫টি দিনে তিনি দেখে ফেলেছেন মোট ৭৭৭টি সিনেমা। অর্থাৎ এক বছরের যত দিন, তার চেয়েও দ্বিগুণ সংখ্যক সিনেমা দেখতে হয়েছে তাঁকে। সেই হিসেবে দেখতে গেলে প্রতিদিন অন্তত দুটি করে সিনেমা তো দেখতেই হয়েছে, একেকদিন তার চেয়েও বেশি সংখ্যক সিনেমা দেখতে বাধ্য হয়েছেন জ্যাক। সিনেমা দেখার ক্ষেত্রে তেমন কোনও বাছবিচার ছিল না তাঁর। বিভিন্ন রকম সিনেমা দেখেছেন জ্যাক এই এক বছরে। দেখেছেন বিভিন্ন ভাষার সিনেমা। তাঁর এই যাত্রা শুরু হয়েছিল 'মিনিয়নস: রাইজ অব গ্রু' ছবিটি দিয়ে, শেষ হয়েছে 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি' ছবিটি দিয়ে।

তবে এই রেকর্ড গড়ার ক্ষেত্রে কিন্তু কড়া ধরনের বেশ কিছু শর্ত রয়েছে। ব্রিটিশ রেফারেন্স বুকের শর্ত অনুযায়ী, এই রেকর্ডের লড়াইয়ে নামা ব্যক্তিটিকে সমস্ত সিনেমা মনোযোগ সহকারে দেখতে হবে। সিনেমা চলাকালীন ঘুমিয়ে পড়লেন বা মোবাইলের দিকে তাকিয়ে খুটখুট করলেন, এমনটা কিন্তু চলবে না মোটেই। শুধু কি তাই! সিনেমা দেখার সময় খাওয়া-দাওয়ার ব্যাপারেও কঠোর নিষেধাজ্ঞা ছিল জ্যাকের। তিনি এই সব শর্ত পালন করছেন কিনা তা নজরদারীর জন্য রীতিমতো পাহারাদারেরা ঘুরত জ্যাকের পাশাপাশি। জ্যাক জানিয়েছেন. সিনেমাহলের কর্মীরা প্রতিটি স্ক্রিনিংয়ের সময় চোখে চোখে রাখত জ্যাককে।

বেশিরভাগ সিনেমাই তিনি দেখেছেন রিগ্যাল সিনেমায়। তার জন্য জ্যাকের কাছে ছিল রিগ্যাল সিনেমার আনলিমিটেড সদস্যপদ। যার মাধ্যমে মাত্র ২২ ডলারের বিনিময়ে আনলিমিটেড সিনেমা দেখার সুযোগ পেয়েছেন মার্কিন এই বাসিন্দা। সহজ ছিল না এই রেকর্ড গড়ার কাজ। তবে এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়েও কিন্তু প্রতিদিনের কাজ থেকে সরে আসেননি জ্যাক। প্রতিদিন ভোর ৬.৪৫-এ উঠে কাজে ছুটতেন তিনি। যা শেষ হক দুপুর ২.৪৫ নাগাদ। এর পর ব্যাক টু ব্যাক তিনটি করে সিনেমা নিয়মিত দেখতেন জ্যাক। এ তো গেল, সপ্তাহের পাঁচ দিনের গল্প। সপ্তাহান্তে আরও বেশি সংখ্যক সিনেমা দেখার চেষ্টা করতেন জ্যাক।

আর সেই বিপুল পরিশ্রমেরই পুরস্কার মিলেছে হাতেনাতে। সিনেমাপোকার খেতাব তো তিনি ছিনিয়ে নিয়েছেন বটেই, তার সঙ্গে মিলেছে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে আপাতত সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা এক বছরে দেখার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। পরবর্তীতে আরও বেশি সংখ্যক সিনেমা দেখার লক্ষ্যমাত্রা নিয়ে তিনি কি নামতে চলেছেন ময়দানে, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।