তৃণমূলের সঙ্গে বাংলায় জোট? সিপিএমের চরম সিদ্ধান্তে বিপাকে 'ইন্ডিয়া'

No CPIM-TMC Tie Up : সিপিএম গত সপ্তাহে ইন্ডিয়া সমন্বয় কমিটির বৈঠকেও যোগ দেয়নি। ১৪ সদস্যের প্যানেলে একটি আসন এখনও খালিই রাখা হয়েছে।

inscript
২ মিনিট
তৃণমূলের সঙ্গে বাংলায় জোট? সিপিএমের চরম সিদ্ধান্তে বিপাকে 'ইন্ডিয়া'

দশের লাঠি, একের বোঝা! প্রবাদ বদলে যেতে কতক্ষণ? দশজনের কাছেও যে লাঠি আসলে বোঝাই, তা ইন্ডিয়া জোটকে না দেখলে বোঝা যেত না! কথা ছিল, দশে (এক্ষেত্রে ২৬) মিলে বিজেপির বিরোধিতা করা হবে। বিজেপি-আরএসএস শক্তিকে হারাতে দুনিয়ার বিরোধী এক হও বলে ডাক দিয়েছিলেন নেতারা। বিরোধীরা এক হলেন, কিন্তু একমত হলেন না। ইন্ডিয়া নাম নিয়ে মোদির হাত থেকে দেশ বাঁচানোর লড়াই শুরুর আগেই বনিবনাই হচ্ছে না শরিক দলগুলির। যে দল নিজ নিজ রাজ্যে যুযুধান তারা কীভাবেই বা লোকসভার খাতিরে একজোট হয়ে ভোটে লড়তে পারে? সেই প্রশ্নটাই বাস্তব হতে চলেছে। সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছে বাংলা এবং কেরলে এই জোটের হয়ে একসঙ্গে লড়াই সম্ভব না। বাংলায় তৃণমূল আর কেরলে কংগ্রেসের সঙ্গে বনিবনা নৈব নৈব চ! শুধু তাই নয়, বিজেপি-বিরোধী ফ্রন্টের সমন্বয় সভায় কোনও প্রতিনিধির নাম না রাখারও সিদ্ধান্ত নিয়েছে লাল দল।

সিপিএমের সূত্র বলছে, বাংলায় বিজেপি এবং তৃণমূল দুইয়ের থেকেই দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। কারণ এরাজ্যে সিপিএম বারেবারেই বলে এসেছে যাহা বিজেপি তাহাই তৃণমূল! তাহলে দেশে বিজেপিকে ঠেকাতে কী করে ছদ্মবেশী গেরুয়া তৃণমূলের সঙ্গে জোট সম্ভব? দিল্লিতে সিপিএমের পলিটব্যুরোর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী ভোট ভাগ করতেই নাকি এই 'কৌশল'। অথচ এই ঘটনাতেই সাফ হয়ে যাচ্ছে বিরোধী জোটের ত্রুটিগুলি আসলে কোথায়? কেন সত্যিই, যত মত তার লাখো পথ। যে পথেরা আসলে কোনওদিনই মেলে না, রাজনীতিতে তো নয়ই। আগামী বছরের জাতীয় নির্বাচনে বিজেপিকে হারানোর লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই যে সম্ভব না, প্রমাণ হয়ে যাচ্ছে বারেবারেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় সিপিএম তৃণমূল জোট সম্ভব? INDIA যা ঠিক করল...

INDIA Alliance : বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হবেন কে? যেখানে নীতিশ কুমারও রয়েছেন আবার রাহুল গান্ধীও, যেখানে শরদ পাওয়ার আছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও!

অন্যদিকে, সিপিএম গত সপ্তাহে ইন্ডিয়া সমন্বয় কমিটির বৈঠকেও যোগ দেয়নি। ১৪ সদস্যের প্যানেলে একটি আসন এখনও খালিই রাখা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? বামপন্থীদের সঙ্গে একই মঞ্চ, একই রাজ্যে আসন ভাগাভাগির মতো গলার কাঁটা তাঁর বেরিয়ে গেছে, কিন্তু জোটে তিনি কী করবেন?

পলিটব্যুরোর বিবৃতি বলছে, "পলিটব্যুরো ভারতীয় প্রজাতন্ত্রের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র, সংবিধান, গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা রক্ষার প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য ইন্ডিয়া জোটের আরও একত্রীকরণ এবং সম্প্রসারণের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছে৷ এর জন্য বিজেপিকে অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ক্ষমতা নিয়ন্ত্রণ থেকে দূরে রাখতেই হবে। পলিটব্যুরো এই প্রচেষ্টাগুলিকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।" কিন্তু জোটেরই একটি দলের সঙ্গে যেখানে আদর্শগত সংঘাত এত প্রবল, সেখানে এমন সিদ্ধান্তে বিজেপিই কি হালে পানি পাবে না?

সিপিআইএম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে জোট করবে কিনা এই জটিল প্রশ্নটি জুলাই মাসে ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) নামে গঠিত বিরোধী জোটকে প্রথম থেকেই ভাবিয়েছিল। ঠিক এমনই আরেকটি জটিল প্রশ্ন হচ্ছে কংগ্রেস বনাম আম আদমি পার্টির দ্বন্দ্ব। সিপিএম নিজেদের জায়গা জানিয়ে দিয়েছে, আম আদমিও যদি পঞ্জাবে, দিল্লিতে একই পন্থা নেয় তাহলে এই জোটের ভেতরের জটিল সমীকরণ ভোট টানতে আদৌ পারবে কিনা প্রশ্ন উঠছেই। ব্যুমেরাং হয়ে বিজেপির হাতই মজবুত না হয়ে যায়, এমন শঙ্কা উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।