বয়স ১০২! বাংলার সবচেয়ে প্রাচীন সারিন্দা শিল্পীকে পদ্মশ্রী সম্মান দেশের

Padma Awards 2023: বাংলাদেশের শিল্পী ধুমাকান্ত রায়ের কাছ থেকে তিনি প্রথম সারিন্দা বাজানো শেখেন।

inscript
২ মিনিট
বয়স ১০২! বাংলার সবচেয়ে প্রাচীন সারিন্দা শিল্পীকে পদ্মশ্রী সম্মান দেশের

জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম আমগুড়ি। সেই গ্রাম পঞ্চায়েত অধীনেই গ্রাম ধওলাগুড়িতে মঙ্গলাকান্তি রায়ের বাড়ি। বয়স ১০২! বাংলার শতবর্ষ প্রাচীন এই মানুষটি এবার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। ১০২ বছর বয়সেও নিপুণ চলে হাত, সেই হাতে সারিন্দা বেজে ওঠে অনাবিল। সারিন্দার সুরে জগত মাতাতে পারেন তিন ছেলে আর চার মেয়ের বাবা মঙ্গলা কান্তি রায়। এই প্রবীণ শিল্পী এতকাল বিবিধ সম্মানই পেয়েছেন, কিন্তু অতটুকুই। সম্মান মিললেও আর্থিক কোনও উন্নতি হয়নি বলেই অভিযোগ শিল্পীর।

বাংলাদেশের শিল্পী ধুমাকান্ত রায়ের কাছ থেকে তিনি প্রথম সারিন্দা বাজানো শেখেন। প্রথম তাঁর কাছ থেকেই সারিন্দা কেনেনও। মঙ্গলাকান্তি পাঁচ বছর বয়স থেকেই এই যন্ত্র বাজাতে শেখেন। সারিন্দা দিয়ে তিনি মুরগির ডাকও হুবহু নকল করতে পারতেন, এখনও পাখির কলতান নিপুণভাবে ফুটে ওঠে তাঁর বাদ্যযন্ত্রে। উত্তরবঙ্গের ৫০০ বছরের প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাজান এই শিল্পী। সারিন্দা বাদক হিসেবে নামডাকও বিপুল। ২০১৭ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গরত্ন পুরস্কার গ্রহণ করেন বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বর্ষীয়ান লোকশিল্পী মঙ্গলাকান্তি। তারপর থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ডাক পড়তে থাকে তাঁর। কিন্তু লকডাউনের সময় সরকারি অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সরকারি অনুষ্ঠান করতে পারলেই মিলত ১ হাজার টাকা। সবটাই বন্ধ হয়ে যায় টানা প্রায় দু'বছর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বের ৫ কোটি মানুষকে বাঁচিয়েছে নুন-চিনি জল! মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত দিলীপ মহলানবিশ

Dilip Mahalanabis ORS: বনগাঁর উদ্বাস্তু শিবিরে মড়কের খবর পেয়ে ছুটলেন দিলীপ। ক্যাম্প জুড়ে ছড়িয়ে থাকা রোগী, যত্রতত্র মল, দুর্গন্ধ!

এখন গলা আর সেভাবে সঙ্গ দেয় না। বার্ধক্য জড়িত কারণে কানেও শুনতে পান না তিনি। ফলে এমনিতেও অনুষ্ঠানের ডাক আসা প্রায় বন্ধই। সারিন্দা শিল্পীর দিন গুজরান করাই এখন মূল লড়াই। পদ্মশ্রী পাচ্ছেন শুনে তাই স্বাভাবিকভাবেই খুশি শিল্পী মঙ্গলা। বিশেষ চাহিদা নেই, অসুখ বিসুখ ছাড়া দিন পেরিয়ে গেলেই তিনি নিশ্চিন্ত। রাজবংশী সমাজের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা বাদ্যযন্ত্র সারিন্দাই তাঁর প্রাণভোমরা।

শুধু মঙ্গলা কান্তি রায়ই পদ্ম সম্মান না। টোটো ভাষা সংরক্ষণের জন্য ধনীরাম টোটোকেও পদ্মশ্রী প্রদান করছে ভারত সরকার। টোটো ভাষায় বর্তমানে ৩৭টি বর্ণমালা রয়েছে। ধনীরামই প্রথম টোটো ভাষায় একটি বই লেখেন। টোটো উপজাতির মানুষের সংখ্যা বর্তমানে হাতে গোনা। টোটো উপজাতির এই ভাষাও তাই মৃতপ্রায়। ইউনেসকোর লুপ্তপ্রায় ভাষার তালিকায় রয়েছে এই ভাষাটি। ৫৭ বছর বয়সি ভাষা সংরক্ষক ধনীরামকে এবার পদ্ম সম্মানে ভূষিত করছে কেন্দ্র। পাশাপাশি বাংলার প্রীতিকণা গোস্বামীও পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ওআরএস-এর জন্য মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন চিকিৎসক দিলীপ মহলানবিশও। এই বছর মোট ৬ জনকে পদ্মবিভূষণ, ৯ জনকে পদ্মভূষণ ও ৯১ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।