রশ্মিকা মান্দানার 'ডিপফেক' ভিডিও ভাইরাল! AI-এর কেরামতিতে কতটা ঝুঁকির মুখে মহিলারা?

Rashmika Mandanna Deepfake Video : ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় কালো একটি পোশাক পরে লিফটে ঢুকছেন রশ্মিকা। পোশাক এবং ভিডিওর উদ্দেশ্য অশ্লীল।

inscript
৩ মিনিট
রশ্মিকা মান্দানার 'ডিপফেক' ভিডিও ভাইরাল! AI-এর কেরামতিতে কতটা ঝুঁকির মুখে মহিলারা?

কয়েক দশক আগে, মানে যখন নানা ভিডিও এডিটিং, ফটো এডিটিং ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে তখন একটি বড় সমস্যা, অপরাধ প্রায়ই ঘটত। হামেশাই সেই খবর নিয়ে তোলপাড় হতো খবরের কাগজ। মহিলারাই ছিলেন এই অপরাধের মূল শিকার। ফটো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে একজন মহিলার মুখ কেটে অন্য কোনও চরিত্রের উপর বসিয়ে দেওয়া, ভিডিওতে বসিয়ে দেওয়ার ঘটনা হামেশাই ঘটেছে। প্রেমের সম্পর্ক নষ্ট হলে, ব্ল্যাকমেল করার হাতিয়ার হয়ে ওঠে এই প্রযুক্তি। এতকাল পরে যেন ফের সেই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে অভিনেত্রী রশ্মিকা মান্দানার সঙ্গে ঘটা এক ঘটনা। সম্প্রতি ভাইরাল হয়েছে রশ্মিকা মান্দানার একটি ভিডিও। প্রযুক্তির ভাষায়, এই ভিডিওটি আসলে 'ডিপফেক'। ভিডিওটি এআই-এর সাহায্যে তৈরি করা। রশ্মিকার মুখ বসানো হয়েছে অন্য এক মহিলার দেহে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় কালো একটি পোশাক পরে লিফটে ঢুকছেন রশ্মিকা। পোশাকের ব্যবহার এবং ভিডিওর উদ্দেশ্য 'অশ্লীল'। আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই মহিলা রশ্মিকা নন, রশ্মিকাও ওই মহিলা নন। অন্য এক মহিলার দেহে রশ্মিকার মুখটি অত্যন্ত দক্ষভাবে বসানো হয়েছে। একজন বিখ্যাত অভিনেত্রীর সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে, কতটা নিরাপদ রয়েছেন অন্য মহিলারা? রশ্মিকা মান্দানার সঙ্গে 'গুডবাই' সিনেমাতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। রশ্মিকার সঙ্গে ঘটা এই ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অমিতাভ।

🚨 There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.

You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.

This thread contains the actual video. (1/3)

— Abhishek (@AbhishekSay)

  • আপনার জন্য আরও কিছু লেখা
৬৮-তেও অনন্ত যৌবন! ছাই থেকে যেভাবে বারবার জেগে উঠেছেন রেখা...

Evergreen Rekha: মণীশ মালহোত্রার ডিজাইন করা প্রতিটি পোশাকেই উজ্জ্বল হয়ে উঠেছেন রেখা। কার্যত আগুন ঝরিয়েছেন। তাকানো থেকে শুরু করে শরীরের প্রতিটি ভঙ্গি, কোথাও বয়সের ছাপ নেই।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর একজন সাংবাদিক, অভিষেক কুমার নিজে এগিয়ে এসে ভিডিওটি ভুয়ো বলে নিশ্চিত করেন। “ভারতে ডিপফেক সমস্যার মোকাবিলার জন্য আইনি ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ কাঠামোর জরুরি প্রয়োজন। আপনি হয়তো ইনস্টাগ্রামে অভিনেত্রী রশ্মিকা মান্দানার এই ভাইরাল ভিডিওটি দেখেছেন। তবে এটি জারা প্যাটেলের একটি ডিপফেক ভিডিও,” তিনি X এ লেখেন। তিনি আরও লিখছেন, ভিডিওটি মন দিয়ে দেখলেই ঠিক ০:০১ সেকেন্ডে দেখা যাবে লিফটে যখন ঢুকছিলেন তখনই হঠাৎ তাঁর মুখটি অন্য মেয়ের থেকে বদলে রশ্মিকার মুখ হয়ে যায়।

রশ্মিকা এই ঘটনায় অত্যন্ত হতচকিত, আহতও! অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, "সত্যিই কষ্ট হচ্ছে যে আমার ডিপফেক ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার বিষয়ে কথা বলতে হচ্ছে। এইরকম ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। শুধু আমার জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্যই যারা আজ প্রযুক্তির অপব্যবহারের কারণে এত ক্ষতির মুখে পড়ছি। আজ, একজন মহিলা এবং একজন অভিনেতা হিসাবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের জন্য কৃতজ্ঞ যারা আমার সুরক্ষার কথা মাথায় রাখছেন এবং আমাকে সমর্থন করছেন। কিন্তু আমি যখন স্কুল বা কলেজে পড়তাম তখন যদি আমার সঙ্গে এমনটা ঘটত, আমি সত্যিই কল্পনা করতে পারছি না যে আমি কীভাবে তা সামলাতাম।"

yes this is a strong case for legal

— Amitabh Bachchan (@SrBachchan)

জারা প্যাটেল কি নিজে এই ডিপফেক ভিডিও তৈরি করেছেন? কোনও প্রমাণ নেই। কে তাহলে এই ভুয়ো ভিডিও তৈরি করেছেন, উদ্দেশ্যই বা কী তা এখনও জানা যায়নি। সাম্প্রতিক কালে এআইয়ের ভুয়ো ভিডিওর শিকার হয়েছেন অনেক তারকাই৷

ডিপফেক ভিডিও আসলে কী? ডিপফেক হল এক ধরনের 'সিন্থেটিক মিডিয়া'। এখানে কোনও ইমেজ বা ভিডিওতে থাকা কোনও ব্যক্তিকে এআই ব্যবহার করে অন্য কারও সঙ্গে বদলে দেওয়া যায়। বিষয়টি আগেও হতো কিন্তু ডিপফেক ভিডিওগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন আরও নিখুঁত তৈরি করা যাচ্ছে। ডিপফেক ভিডিওতে প্রায়ই মুখের অস্বাভাবিক অভিব্যক্তি বা নড়াচড়া দেখা যায়। যেমন, খুব ঘন ঘন চোখের পলক ফেলা, বেশিই নড়াচড়া করা। খুব ভালো করে খতিয়ে দেখলেই একটি ভিডিও আসল নাকি নকল তা বোঝা যাবে। ডিপফেক ভিডিওগুলিতে প্রায়ই চোখ ঝাপসা থাকে, বা ফোকাসহীন থাকে। ব্যক্তির মাথার নড়াচড়ার সঙ্গে এই চোখ মেলে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।