বিদ্যাসাগরের দয়া, করুণার মধ্যেই কি লুকিয়ে ছিল প্রেমের ভাষা?

পাথর-চাপা ঝরনার এই ছবিটি চোখের সামনে রেখে দু'জন মানুষের দিকে তাকাই। খ্যাতিমান, শ্রুতকীর্তি পুরুষ তাঁরা। সমকালীন, তবে দু'-রকম দু'জনে। মধুসূদন আর বিদ্যাসাগরের কথা বলছি।

Biswajit Ray
৪ মিনিট
বিদ্যাসাগরের দয়া, করুণার মধ্যেই কি লুকিয়ে ছিল প্রেমের ভাষা?

দয়াকে কি ভালবাসা বলে? করুণা কি ভালবাসা বলে বিবেচিত হয়? ভালবাসার ঝরনামুখে পাথর চাপালে কি তা দয়া আর করুণা হয়ে চাপানো পাথরের পাশ দিয়ে বাইরে আসে ধীর গতি, এবং ক্রমশ ছড়িয়ে পড়ে ভিজিয়ে দেয় আশপাশের মাটি! ঝরনাটি তীব্র একমুখী ছিল– পাথর চাপাতেই সেই জল আটকে গিয়ে ক্রমে পাথরের গা বেয়ে বাইরে এল, তুলনায় ধীরে, তারপর ছড়িয়ে পড়ল ঝরনাতলার মাটিতে, ক্রমে অনেকটা জায়গা নিয়ে।

পাথর-চাপা ঝরনার এই ছবিটি চোখের সামনে রেখে দু'জন মানুষের দিকে তাকাই। খ্যাতিমান, শ্রুতকীর্তি পুরুষ তাঁরা। সমকালীন, তবে দু'-রকম দু'জনে। মধুসূদন আর বিদ্যাসাগরের কথা বলছি। মধুসূদন রেবেকা আর তাঁর সন্তানদের মাদ্রাজে ফেলে রেখে চলে গেলেন। তখন তাঁর হৃদয়-ঝরনা ধাবমান হেনরিয়েটার দিকে। এই হেনরিয়েটার সঙ্গেই বাকি জীবনের দুঃখ-সুখ-যন্ত্রণা ভাগ করে নেবেন মাইকেল।

মাইকেল লিখেছিলেন, খুব তীব্র এক পত্র-প্রেমের কাব্য। নাম তার 'বীরাঙ্গনা'। সেই 'বীরাঙ্গনা'-য় নারীরা, ভারতীয় নারীরা, তীব্র আবেগে চাইছেন যাঁকে, সেই পুরুষের কাছে নিবেদন করেছিলেন প্রেম। সমাজের দোহাই দিয়ে হৃদয়ের ধারাপথে তাঁরা চাপাননি পাথর। যেমন বিতর্কিত পত্রকাব্যের নায়িকা তারা পরিচয়ে গুরুপত্নী। গুরুপত্নী তো মাতৃসমা হন। শিষ্য তাঁর কাছে সামাজিক বিধি অনুসারে সন্তানতুল্য। তবু যদি অবুঝ হৃদয় জাগে– প্লাবনে ভাসিয়ে দেয় সমাজের শাসন! তারা, গুরুপত্নী তারা, স্বামীর শিষ্য সোমকে ভালোবেসে লিখেছিলেন চিঠি।

এই আশ্চর্য প্রেমের কাব্যখানি মধুসূদন দিয়েছিলেন বিদ্যাসাগরকে। এই বই উৎসর্গ করেছিলেন করুণাসাগরকে। যখনই বেহিসেবি, খামখেয়ালি প্রতিভাবান মধুসূদন বিপদে পড়েছেন, তখনই তাঁকে সাহায্য করেছেন সেকালের ঈশ্বর। সংস্কৃত কলেজ থেকে পাশ করা ছেলেটি বিবেচক, বাস্তববাদী, দয়াময়। বাবা ঠাকুরদাস অনেক ভেবে বিবেচনা করে ঈশ্বরচন্দ্রকে হিন্দু কলেজের পরিবর্তে পড়িয়েছিলেন সংস্কৃত কলেজে। হিন্দু কলেজের ছেলেদের মতো ভারতীয় সমাজের বিধিকে ভাঙেননি তিনি প্রবল তাৎক্ষণিকতায়। মেয়েদের জন্য করেছেন অনেককিছু। সেই করার মধ্যে সমাজ ভাঙার তাৎক্ষণিক উন্মাদনা ছিল না। আবেগের ওপর, অনুভবের ওপর বিবেচনার পাথরটি চাপিয়ে কাজগুলি করেছিলেন সুবিবেচনায়, মেধাবী কৌশলে। জানেন স্বামীবিয়োগ হলে স্ত্রী-শরীর পাষাণবৎ হয়ে যায় না। আর তাই বিধবা রমণীদের ওপর চাপিয়ে দেওয়া অনুচিত বৈধব্য পালনের কঠিন অমানবিক নীতি। পরাশর সংহিতা খুঁজে ঈপ্সিত শ্লোকটি পেলেন। তারই শাস্ত্রীয় দাপটে বিধবাবিবাহ আইনসিদ্ধ হল। বিধবা নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারেন পরাশরের বিধানে, ইংরেজ উপনিবেশের আইনে। এই বিদ্যাসাগর, যিনি এমন করে মেয়েদের শরীর-মন বোঝেন, তাঁকেই তো উৎসর্গ করা চলে 'বীরাঙ্গনা'। মধুসূদন করেছিলেন। রেবেকাকে অন্ধকারে ফেলে আসা, হেনরিয়েটার প্রতি ধাবমান মধুসূদন করেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিবেকানন্দ-রামকৃষ্ণ সম্পর্কের ভিয়েন, আজও অটুট রহস্য

এখন তাঁর মন যে নরেনের দিকে যাচ্ছে আর নরেনও যে তাঁর প্রতি আগ্রহ বোধ করছেন ক্রমশ কী হবে তার পরিণতি? কী ভাবছিলেন ঠাকুর? অকপটে বলছেন, ‘নরেন্দ্র বেশি আসে না। সে ভাল। বেশি এলে আমি বিহ্বল হই।’

কিন্তু সত্যি কি বিদ্যাসাগর প্রণয়, যাকে একমুখী মানুষের প্রতি মানুষীর ও মানুষীর প্রতি মানুষের প্রেম বলে, সেই শরীর-মন আচ্ছন্নকারী প্রণয়ের ভাষা বোঝেন কি‌ংবা যাপন করতে চান? হয়তো বোঝেন, কিন্তু যাপন?

বিদ্যাসাগর যে-সময় বঙ্গদেশে বিরাজমান, সেই সময় মহাভারতের ধর্মব্যাধের কাহিনি খুব জনপ্রিয় ছিল বঙ্গদেশে। সেই গল্পকে বলা হত কাগি-বগির গল্প, জানিয়েছেন স্বামী বিবেকানন্দর ভাই মহেন্দ্রনাথ দত্ত। সেই গল্পে কাক-বককে ভস্ম করতে পারা ব্রহ্মচারী কৌশিক গিয়েছিলেন ধর্মব্যাধের কাছে, উপদেশের আশায়। ধর্মব্যাধ মহাভারতের যুগে আদর্শ পুরুষ। তিনি উপার্জন করেন, শাস্ত্রালোচনাও করেন, আবার সংসারের কর্তব্যও করেন নিখুঁত মহিমায়। সেই ধর্মব্যাধ জানিয়েছিলেন ব্রহ্মচারী কৌশিককে, "আমি বিধাতার বিহিত ধর্ম পালন করি, বৃদ্ধ পিতা-মাতার সেবা করি, সত্য বলি, অসূয়া করি না, যথাশক্তি দান করি, দেবতা অতিথি ও ভৃত্যদের ভোজনের পর অবশিষ্ট অন্ন খাই। আমি নিজে প্রাণিবধ করি না, অন্যে যে বরাহ-মহিষ মারে আমি তাই বেচি। আমি মাংস খাই না কেবল ঋতুকালে ভার্যার সহবাস করি, দিনে উপবাসী থেকে রাত্রে ভোজন করি।" সন্দেহ নেই, নিখুঁত কর্মযোগী মানুষ তিনি। তাঁর কর্মময়তার সঙ্গে বিদ্যাসাগরের কর্মময়তার আদর্শ তুলনীয়। বিশেষ করে যথাশক্তি দান।

তবু একথার মাঝে কিন্তু থেকে যায়। দানবীর, কর্মবীর মানুষটিকে কি প্রেমিক বলা চলে কোনওভাবে? প্রাণীবধের ঈপ্সাহীন, নিরামিষভোজী মানুষটি কেবল ‘ঋতুকালে ভার্যার সঙ্গে সহবাস’ করেন। তাঁর রতিক্রিয়া উৎপাদনশীল এবং ঋতুময়ী নারীটির বাসনা-অভিভূত দেহযন্ত্রর কাছে আরামপ্রদ। আরামকে কি প্রেম বলে? না কি তা দয়াবৃত্তির, সকলের কাজে লাগে, উপকারে লাগে এমন ক্রিয়ার, প্রকাশমাত্র? ব্যাধ কি তাঁর শরীর-মনের তীব্র বাসনা, যাকে বিশেষ প্রকাশে ভালবাসা বলে, তার ওপরে কর্মের আদর্শ-পাথর চাপিয়ে আবেগটিকে কল্যাণময় করে তুললেন?

বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবীকে স্মরণে রেখে একটি নাটক লিখেছিলেন বনফুল। সেই নাটকে ব্যক্তি বিদ্যাসাগরের কাছ থেকে, স্বামী বিদ্যাসাগরের কাছ থেকে, দীনময়ীর না-পাওয়াগুলির কথা উচ্চারিত। কত আর সঙ্গ পেয়েছেন দীনময়ী বিদ্যাসাগরের! সঙ্গের কথা থাক, বিদ্যাসাগর যেভাবে নারীশিক্ষার আলোয় ও মুক্তিতে মেয়েদের সামনে খুলে দিয়েছেন পথ, সেই পথ কি কেটেছেন দীনময়ীর জন্য?

বিদ্যাসাগরের হৃদয় বৃহৎ ও সামাজিক। কত মেয়েকে আশ্চর্য মায়ায়, করুণায়, স্নেহে বঞ্চনার হাত থেকে বাঁচিয়েছিলেন। যাকে প্রেম বলে, সেই তীব্র প্রেমের কাছে সঁপে দিতে না পারলেও মর্যাদাপূর্ণ সামাজিক-পারিবারিক জীবনে স্থিতি দিতে পেরেছিলেন অনেককে। কিন্তু দীনময়ী, বিদ্যাসাগর-পত্নী দীনময়ী, কি শুধু এইটুকুই, বিদ্যাসাগর-পত্নীর পরিচয়টুকুই চেয়েছিলেন? মধুসূদন পৌরাণিক ও মহাকাব্যের নারীদের না-পাওয়া প্রেমের বিরহকথার স্পষ্টতায় সাজিয়েছিলেন তাঁর 'বীরাঙ্গনা' কাব্য। যে নারীরা সমাজ-সংসারে এই না-পাওয়ার বেদনায় ক্ষীণ, যদি লিখতেন তাঁদের কথা, যদি রবীন্দ্রনাথের মতো দীর্ঘজীবনের অধিকারী হতেন, তাহলে কি ‘বিদ্যাসাগরের প্রতি দীনময়ী’ নামে কোনও পত্রকাব্য লিখতেন তিনি?

ঝরনার মুখে পাথর চাপিয়ে সেই জলধারা মাটির ওপরে স্তিমিত বিস্তারে ছড়িয়ে দিলে যে কল্যাণময় উর্বরতা শস্য-শ্যামল করে চারপাশ, তাকে অস্বীকার করতে পারে না মানুষ। করা সম্ভব নয়। বিদ্যাসাগরের করুণার সজীব, সামাজিক প্রকাশ বঙ্গীয় সমাজের অশেষ উপকার করেছে। তবে সেই মাঙ্গলিক নিয়তি মেনে নিলে না-পাওয়ার বেদনা কীভাবে যাপন করে মানুষ, তার ওপর নির্ভর করে অনেক কিছু। দীনময়ী না-পাওয়াকে যাপন করেছিলেন বেদনায়, বিষাদে। কী-ই বা করবেন! বিকল্প পথ কী-ই বা ছিল তাঁর! আর বিদ্যাসাগর! শেষ জীবন কাটছে তাঁর সাঁওতালদের মধ্যে। হরপ্রসাদ শাস্ত্রী লিখছেন তাঁর স্মৃতিকথনে, এই মানুষগুলি বিদ্যাসাগরকে ঘিরে থাকেন, আবদার করেন। বিদ্যাসাগর, একা হয়ে যাওয়া বিদ্যাসাগর, তাঁদের ওষুধ দেন, খেতে দেন। বিদ্যাসাগরকে তাঁরা তুই-তোকারি করেন।

ভালবাসার ঝরনাতলায় কে যে কোন পথ বেছে নেয়! কেন যে নেয়! পাথর না-চাপালে সেই ধারা কীভাবে যেতে পারত, পাথর চাপালে কীভাবে যায়, সেকথা ভাবতে ভাবতে মনে হয় দয়া ভাল, করুণা ভাল, কিন্তু যাকে বলে অবুঝ রক্তমাংসের তীব্র প্রেম, তার দীর্ঘশ্বাস দয়াময় মানুষ-মানুষীর আধারে লেগে থাকে।

দয়াকে, করুণাকে কি প্রেম বলে! বলে না বোধহয়, আবার হয়তো বলা যায়।

লিখেছেন
Biswajit Ray
Biswajit Ray
6 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।