ছুরির বদলে কলম, এক চোখ হারিয়ে রুশদির লেখা বইয়ের প্রচ্ছদই কাঁপিয়ে দিল বিশ্বকে

Salman Rushdie Book 'Knife' : ছুরি দিয়ে কোপানো, এক চোখের দৃষ্টি হারানো, বেঁচে থাকার অভিজ্ঞতা বর্ণনা করবে এই বই।

inscript
৩ মিনিট
ছুরির বদলে কলম, এক চোখ হারিয়ে রুশদির লেখা বইয়ের প্রচ্ছদই কাঁপিয়ে দিল বিশ্বকে

একটি বই। শুধু একটি বই লিখে বারেবারে মৃত্যুকে ডেকে এনেছিলেন তিনি। জীবনের ১৩ টা বছর কাটিয়েছেন ছদ্মনামে। ২০২২ সালে নিউইয়র্কে এক বিশ্ববিদ্যালয়ের মঞ্চে যখন বক্তৃতা দিতে উঠেছেন, মঞ্চের উপর উঠে তাঁকে কুপিয়ে গিয়েছে দুষ্কৃতী। ১০ থেকে ১৫ বার ছুরি দিয়ে তাঁর ঘাড়ের কাছে কোপানো হয়েছিল, রক্তাক্ত লেখক লুটিয়ে পড়েছিলেন মাটিতে। তারপর জীবন নিয়ে সে এক উথালপাথাল! প্রাণ বেঁচেছে, তবে চোখ গিয়েছে! এক চোখের দৃষ্টি হারিয়েছেন লেখক। আর সেই এক চোখ দিয়ে যে বিশ্বকে বিশ্লেষণ তিনি করলেন, তা লিখলেন আবার। লিখলেন Knife: Meditations After an Attempted Murder! আবার একটি বই, শুধু প্রচ্ছদ দিয়েই নাড়িয়ে দিল গোটা বিশ্বকে। সলমান রুশদি তাঁর সেই ছুরিকাহত হওয়ার বিষয়ে যে স্মৃতিকথা লিখলেন তা আগামী বছরের ১৬ এপ্রিল প্রকাশিত হবে, জানিয়েছে পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সলমান রুশদি গত জুন মাসে হে সাহিত্য উৎসবেই জানিয়েছিলেন একটি নতুন বই লিখছেন তিনি। বলেছিলেন, কয়েকশ' পাতার অপেক্ষাকৃত ছোট বই হবে সেটি। রুশদি বলেন, "বিশ্বের সহজতম লিখিত বই এটা নয়। এটি এমন একটি বই যা লেখার জন্য আমাকে অতীতে যেতে হবে। আমি সত্যিই এমন কোনও একটি উপন্যাস লেখা শুরু করতে পারি না যার সঙ্গে এর কোনও যোগই নেই।" রুশদি আরও বলেছিলেন, এই বইটি লেখা তাঁর দরকার ছিল। যা ঘটেছিল সেই কথা লিখতেই হতো তাঁকে। শিল্পই হিংসার জবাব দেওয়ার অন্যতম উপায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র দু'পাতা পড়েই রুশদিকে খুনের সিদ্ধান্ত নিয়েছিল সে!

এমন ঔপন্যাসিকও ইসালামিক রক্তচক্ষুর হাত থেকে রেহাই পেলেন না। পরিণাম, গন্তব্য ভেল্টিলেশন। প্রাণে বেঁচে গেলেও বড় কোনও মাশুল দিতে হবে না তো? বিশ্বের সুস্থ বিবেক এমনটা তো ভাববেই।

নাইফ: মেডিটেশনস আফটার অ্যাটেম্পটেড মার্ডার সলমান রুশদির বেঁচে থাকার লড়াইয়ের অংশটিই তুলে ধরবে। ছুরি দিয়ে কোপানো, এক চোখের দৃষ্টি হারানো, বেঁচে থাকার অভিজ্ঞতা বর্ণনা করবে এই বই। পেঙ্গুইন র‍্যান্ডম হাউজের সিইও নীহার মালব্যর মতে, রুশদির এই নতুন বই অচিন্তনীয় বিষয়কে বোঝানোর জন্য শব্দের সম্মিলিত শক্তির এক অনুস্মারক৷

৭৬ বছর বয়সি রুশদির মিডনাইটস চিলড্রেন এবং দ্য স্যাটানিক ভার্সেস বইদু'টির কথা সকলেই জানেন। অনেকেই জানেন দ্য স্যাটানিক ভার্সেসের জন্য আজীবন এক মৃত্যুর আশঙ্কা তাড়া করে গিয়েছে তাঁকে। ২০১২ সালে আরও একটি স্মৃতিকথা লিখেছিলেন রুশদি। দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পরে বারবার খুনের হুমকি, মাথার দাম ধার্য হওয়া, ছদ্মনামে বাঁচার সময়কালই লিখেছিলেন তিনি তাঁর ওই বইতে। রুশদির সাম্প্রতিক উপন্যাস ভিক্টরি সিটি, এই বছরের শুরুতেই প্রকাশিত হয়েছিল, তবে এটি ২০২২ সালের সেই হামলার আগে লেখা হয়েছিল। গত বছরের ঘটনার পর নাইফ-ই তাঁর লেখা প্রথম বই।

১৯৪৭-এর ১৯ জুন ব্রিটিশ ভারতের বোম্বাই প্রেসিডেন্সিতে জন্ম সলমন রুশদির। ১৯৮১-তে প্রকাশ হয় ভারতের পটভূমিকায় লেখা 'মিডনাইটস চিলড্রেন'। ভারতের স্বাধীনতা, দেশভাগ-সেসবের পটভূমিকায় লেখা এই ম্যাজিক রিয়েল গদ্যই তাঁকে এনে দেয় বুকার পুরস্কার। সাতবার বুকার পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। 'মিডনাইটস চিলড্রেন' উপন্যাসটি দু'বার 'বুকার অফ বুকার্স' জিতেছে: একবার ১৯৯৩ সালে এবং আবার ২০০৮ সালে।

১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর জীবনের বিতর্কিত উপন্যাস 'দি স্যাটানিক ভার্সেস'। বিতর্ক মূলত শুরু হয় ইসলামিক দেশগুলির মধ্যে। ইসলামিক দেশগুলির মতে কোরানের বিভিন্ন পংক্তি এবং নবী মহম্মদের জীবনের কাহিনিকে নাকি বিকৃত করেছেন রুশদি। এই বই লেখার 'অপরাধে'ই ১৯৮৯ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি রুশদির নামে মৃত্যু পরোয়ানা জারি করেন। রুশদির মাথার দাম ধার্য হয় প্রায় ৩০ লক্ষ ডলার। এই বইয়ের জন্যই ২০২২ সালেও তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়। প্রতিটা কোপ লিখেছেন রুশদি, লিখেছেন ছুরি ধার কীভাবে তাঁকে বাঁচিয়ে দিয়েছে, কীভাবে তিনি ফের লিখেছেন। ছুরির মুখের সামনে কলম তুলে দাঁড়িয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।