মমতা-মন্তব‍্যে ফের বিতর্কিত সিঙ্গুর! এক নজরে ফিরে দেখা সেই ইতিহাস

Singur Timeline: কী বলছে সিঙ্গুরের ইতিহাস? দেখে নিন এক নজরে।

Ramen Das
২ মিনিট
মমতা-মন্তব‍্যে ফের বিতর্কিত সিঙ্গুর! এক নজরে ফিরে দেখা সেই ইতিহাস

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের হাত ধরে ফের লাইমলাইটে সিঙ্গুর। প্রশ্ন, বিতর্ক আর জল্পনার দাবদাহে মেতেছে রাজ্য। কিন্তু ঠিক কী হয়েছিল সেদিন? কী বলছে ইতিহাস? দেখে নিন এক নজরে।

২০০৬ বিধানসভা নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্যর নেতৃত্বে বিপুল জয় পেল বামফ্রন্ট।

১৮ মে, ২০০৬

টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা এবং বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন ন্যানো প্রকল্পের।

২০ সেপ্টেম্বর, ২০০৬

সিঙ্গুরে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় হল রাজ্য সরকার। টাটা গোষ্ঠীর কারখানা তৈরির জন্য জমি নেওয়া হল সিঙ্গুরে।

১ ডিসেম্বর, ২০০৬

সিঙ্গুরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রীকে বাধা দিল পুলিশ। শুরু হল উত্তেজনার পরিস্থিতি।

৪ ডিসেম্বর, ২০০৬

এবার এই ইস্যুতে অনশনের পথে হাঁটলেন মমতা।

১৮ ডিসেম্বর, ২০০৬

প্রকাশ্যে এল তাপসী মালিক হত্যাকাণ্ড। উত্তাল হল রাজ্য।

২৮ ডিসেম্বর, ২০০৬

২৬ দিনের অনশন ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৯ মার্চ, ২০০৭

সিঙ্গুরের টাটা মোটরস পেল প্রায় ৯৯৭ একর জমি।

১০ জানুয়ারি, ২০০৮

  • আপনার জন্য আরও কিছু লেখা
কৌশল না স্মৃতিভ্রম! টাটা তাড়ানোর ইতিহাস নিয়ে মমতার মন্তব্যে দানা বাঁধছে জল্পনা

Mamata Banerjee: সিঙ্গুর প্রসঙ্গে মুখ‍্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কী বলছেন শমীক লাহিড়ী, সুখেন্দুশেখর রায় ও শমীক ভট্টাচার্যরা?

রাজধানী দিল্লিতে প্রথম প্রকাশ্যে এলো টাটার ন্যানো।

১৮ জানুয়ারি, ২০০৮

রাজ্যকে ফের জমি অধিগ্রহণের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট।

২৭ জুন ২০০৮

ফের উত্তেজনা। সিঙ্গুরের ন্যানো কারখানার সামনে বিক্ষোভ। গেট ভাঙল উত্তেজিত জনতা।

১৯ অগাস্ট, ২০০৮

অনিচ্ছুকদের দেওয়া জমি ফেরাতে হবে, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০ অগাস্ট, ২০০৮

রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। রাজভবনে বৈঠকে মুখোমুখি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যর্থ হল ওই বৈঠক।

২৪ অগাস্ট, ২০০৮

সিঙ্গুরে জাতীয় সড়কের উপর মঞ্চ বেঁধে অবস্থান শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ অক্টোবর, ২০০৮

সিঙ্গুর থেকে সরল ন্যানো প্রকল্প। সরে গেল টাটা গোষ্ঠী। ঘোষণা করলেন রতন টাটা।

১৩ মে, ২০১১

রাজ্যের বামশাসন হঠিয়ে মহাকরণ দখল করল মমতার তৃণমূল কংগ্রেস।

৯ জুন, ২০১১

কৃষকদের জমি ফেরাতে অর্ডিন্যান্স জারির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা।

১৩ জুন, ২০১১

বিধানসভায় পাশ হলো ‘সিঙ্গুর বিল’।

২০ জুন, ২০১১

সিঙ্গুর বিলে সই করলেন রাজ্যপাল।

২১ জুন, ২০১১

সিঙ্গুরের জমি দখলে নিল রাজ্য সরকার।

২২ জুন, ২০১১

‘সিঙ্গুর আইন’-কে চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো টাটা মোটরস। সরকারের নির্দেশে স্থগিতাদেশ চাইল টাটা মোটরস।

২৭ জুন, ২০১১

টাটাদের আর্জি খারিজ করল কলকাতা হাই কোর্ট। রাজ্যের ওই অর্ডিন্যান্সে স্থগিতাদেশের আবেদন করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল টাটা মোটরস কর্তৃপক্ষ।

২৮ জুন, ২০১১

সকালে জমি মাপার কাজ শুরু হলো। একই দিন সন্ধ্যায় সিঙ্গুরের ওই জমির কাগজ হস্তান্তর হলো।

২৯ জুন, ২০১১

সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতে না করল সুপ্রিম কোর্ট।

৩১ অগাস্ট, ২০১৬

এবার এল ঐতিহাসিক রায়। ২০০৬ সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ ছিল, জানাল দেশের শীর্ষ আদালত।

উচ্ছাস শুরু হলো তৃণমূল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনরত জয় হয়েছে বলা হলো ফের। জমি ফেরতের প্রক্রিয়া শুরু করল রাজ্য।বিতর্কের কেন্দ্রে থাকল সিঙ্গুর ইস্যু। ফের সেই সিঙ্গুর ইতিহাসই তুলে আনলেন মমতা।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?