মৃত বেড়ে ১১, রোজই চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস, বিপদ এড়াতে যা যা খেতে দেবেন শিশুদের

Adenovirus : ঠিক কোন কোন খাবার খেলে রোগ ছড়াতে পারবে না খুদের শরীরে, কিসে বাড়তে পারে ইমিউনিটি সিস্টেম?

inscript
৩ মিনিট
মৃত বেড়ে ১১, রোজই চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস, বিপদ এড়াতে যা যা খেতে দেবেন শিশুদের

করোনা, ডেঙ্গুর পর ফের আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভাইরাস। এবারে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি এতটাই লাগামছাড়া হয়ে গিয়েছে যে রীতিমতো নাজেহাল অবস্থায় পড়েছেন চিকিৎসকেরা। আইসিইউ উপচে পড়েছে রোগীদের ভিড়ে। কলকাতায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। নয়া এই আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। তবে মূল সমস্যা হল এখনও পর্যন্ত কোনও টিকার খোঁজ পাওয়া যায়নি এই রোগের। ফলে চিকিৎসা বলতে শুধু লাইফ সাপোর্ট কেয়ার।

শীতের শেষ আর বসন্তের শুরু, এই সময়টায় প্রতিবছরই ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভোগে শিশুরা। সোয়াইন ফ্লু বা অন্যান্য ভাইরাল ফিভারের মতোই ভাইরাস সংক্রমণজনিত রোগ এটি। অ্যাডিনোভাইরাসের ক্ষেত্রেও প্রাথমিক উপসর্গ বলতে এটুকুই। তাই মামুলি সর্দি জ্বর ভেবে এড়িয়ে গিয়ে ঘনাচ্ছে বিপদ। চেনা রোগ অচেনা হচ্ছে প্রতি নিয়ত। একবার কাশি শুরু হলে সেই জের থাকছে মাসখানেক। ভিতরে ভিতরেই দানা বাঁধছে নয়া ভাইরাসের আতঙ্ক। যেহেতু এখনও কোনও টিকা আবিষ্কৃত হয়নি তাই রোগ যাতে ছড়াতে না পারে আগে থেকেই সতর্ক করেছেন চিকিৎসকেরা। যেহেতু এটিও একটি বায়ু দ্বারা সংক্রমিত রোগ তাই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডা. অঞ্জন চৌধুরী, কোভিডের মতোই মাস্ক পরা, হাত ভালো করে ধোওয়া, যেখানে সেখানে থুতু না ফেলা, এগুলোই মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রাথমিকভাবে।

কিন্তু এই সব ব্যতিরেকে চিকিৎসকেরা জানিয়েছেন আরও একটি দিক, ঠিক কোন কোন খাবার খেলে রোগ ছড়াতে পারবে না খুদের শরীরে, কিসে বাড়তে পারে ইমিউনিটি সিস্টেম, সে কথাও জানাচ্ছেন তাঁরা। জানুন সেগুলি কী কী -

  • আপনার জন্য আরও কিছু লেখা
অ্যাডিনোভাইরাস কী, কেন এত শিশু আক্রান্ত হচ্ছে বাংলায়

AdenoVirus : প্রাথমিকভাবে সোয়াইন ফ্লু বা অন্যান্য ভাইরাল ফিভারের মতোই একটি ভাইরাস সংক্রমণ এটি। উপসর্গও প্রায় একই। তবে চিন্তার বিষয় হল এই ভাইরাসের মোকাবিলায় এখনও কোনও যথাযথ প্রতিষেধক বা টিকা বেরোয়নি।

১. তেতো জাতীয় খাবার - ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতি দিন ভাতের সঙ্গে তেতো জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। উচ্ছে অথবা করলার পাশাপাশি এই সময় বাজারে পাওয়া যায় নিম পাতা। নিমের মধ্যে রয়েছে ঔষধি গুণ, যার অ্যান্টিভাইরাল উপাদান শরীরকে মজবুত রাখে এবং বাতাসে উড়ে বেড়ানো রোগ-জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে।

২. প্রোটিন জাতীয় খাবার - শরীর সুস্থ রাখতে এমনিতেও চিকিৎসকেরা ডায়েট তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাবার খাওয়ার দিকে জোর দেন। প্রোটিন খেকে শরীরের ইমিউনিটি সিস্টেম চাঙ্গা থাকে। তাই মাছ, মাংস, সয়াবিন, মুসুর ডাল, ডিমের সাদা অংশ ইত্যাদি খাওয়াতে হবে শিশুদের। এতে আপনার শিশুটিও থাকবে সুস্থ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাড়ে ৪৫ হাজার বছরের পুরনো ভাইরাস ডেকে আনছে সর্বনাশ! আবার ঘনাবে মহামারীর কালো ছায়া?

Zombie Virus: এই ভাইরাস যে মেরু অঞ্চলের বরফের গলনের ফলে আবারও যে মাথাচাড়া দিতে পারে, সেই ভয়টাই বিজ্ঞানীরা বহুদিন ধরে পাচ্ছিলেন।

৩. লবঙ্গ, দারচিনি, কাঁচা হলুদ - আয়ুর্বেদ শাস্ত্র মতে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বেশ কিছু মশলার রয়েছে বিবিধ গুণাগুণ। করোনার সময়েও ঘরে ঘরে নিয়মিত লবঙ্গ, দারচিনি, কাঁচা হলুদ এবং টকদই খাওয়ার হুজুগ দেখা যায়। তার পর সেই রোগ কিছুটা থিতিয়ে পড়লে অভ্যাসে ঘাটতি দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও ওই অভ্যাস ফিরিয়ে আনার দিকে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। বাচ্চাদের নিয়মিত এগুলি খাওয়ানোর কথাও বলা হচ্ছে যাতে, সাম্প্রতিক ভাইরাসের বিরুদ্ধে শরীরের মধ্যেই গীরে উঠতে পারে প্রতিরোধ ক্ষমতা। এই সব মশলাতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ভাইরাসের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

৪. টকদই - টক দইয়ের ফারমেন্টেড এনজাইম খাবার হজমের জন্য ভীষণ উপযোগী। এর প্রোবায়োটিক উপাদান লিভারকে সুস্থ রাখতে এবং ব্যাড কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫. রসুন - রোগ প্রতিরোধে রসুন খুবই উপকারী। খালি পেটে তাই এক কোয়া রসুন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট সহ যে কোনও ভাইরাস জনিত রোগ প্রতিরোধে এটি দারুণ কাজ করে।

৬. জল - জলের ওপর নাম জীবন, তাই শরীরকে চাঙ্গা রাখতে দিনে চার থেকে পাঁচ লিটার জল খাওয়া জরুরী। জলের অনেক রোগের সংক্রমণ ঠেকাতে পারে। এই সময় বাতাসে ছড়ানো ভাইরাস থেকে মুক্তি পেতে শিশুদের দিনে অন্তত তিন লিটার জল খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিসলেরির জলে ক্যানসারের অভিযোগ! পাল্টা কী বলছে এই সংস্থা?

Bisleri Water: বিসলেরির বোতলজাত পানীয় জলে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে এমন রাসায়নিকের উপস্থিতির অভিযোগ উঠেছে। নমুনা পরীক্ষায় ব্রোমেট ও পিএএইচের সন্ধান মেলায় সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে এফএসএসএআই। কিন্তু ঠিক কতটা বিপজ্জনক এই রাসায়নিক? বাজারে থাকা সব বোতলজাত জল কি নিরাপদ?

হাসপাতালের দরজায় থমকে যায় অধিকার, ট্রান্সজেন্ডারদের চিকিৎসা কি এখনও অধরা?

Transgender Healthcare in India: সম্প্রতি দ্য উইক (The Week)-এ প্রকাশিত এক প্রতিবেদনে দিল্লির ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো দেখার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দিল্লি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গ বা দেশের অন্যান্য প্রান্তের চিত্রটা ঠিক কেমন? আর এই পুরো প্রক্রিয়ায় ট্রান্সজেন্ডার মানুষেরা ঠিক কেমন আছেন? তাঁদের ঠিক কতটা লাভ হচ্ছে?

১০ বছরের মধ্যেই নিশ্চিহ্ন হবে ক্যান্সার! AI নিয়ে বড় দাবি Anthropic CEO-র

AI Cancer Treatment: সম্প্রতি সংস্থার IPO বা শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে একটি রোডশোতে বক্তব্য রাখেন দারিও আমোদে। সেখানেই তিনি বলেন, ক্যান্সার, আলঝাইমার্স, হৃদরোগ এবং মানসিক অসুস্থতার মতো রোগ এক দশকেরও কম সময়ের মধ্যে অতীত হয়ে যেতে পারে বলে তাঁর বিশ্বাস।

ঘুমের মধ্যেই স্মৃতি হারানোর ইঙ্গিত! মস্তিষ্কে ‘একাকী’ তরঙ্গের হদিস পেলেন বিজ্ঞানীরা

Lonely Waves: গভীর ঘুমের মধ্যেই কি স্মৃতিশক্তি হারানোর ইঙ্গিত লুকিয়ে রয়েছে? সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কে ‘লোনলি ওয়েভস’ বা একাকী তরঙ্গের সন্ধান পেয়েছেন। আলঝাইমার্সের সঙ্গে সম্পর্কিত টাউ প্রোটিন জমার কারণে এই তরঙ্গের স্বাভাবিক ছন্দ ও সমন্বয় ব্যাহত হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়ার আগেই কি এই পরিবর্তন শনাক্ত করা সম্ভব?

প্রতিদিন ওষুধ নয়, ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! HIV প্রতিরোধে নতুন দিশা Dr Reddy’s-এর

HIV Prevention: প্রতিদিন HIV প্রতিরোধের ওষুধ খাওয়ার বদলে ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! Dr Reddy’s-এর তৈরি জেনেরিক লেনাকাপাভির USFDA-র টেন্টেটিভ অনুমোদন পেয়েছে। বছরে মাত্র দু’টি ডোজেই যৌনসম্পর্কের মাধ্যমে HIV-1 সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। কারা নিতে পারবেন এই ইঞ্জেকশন? দাম কত? কবে মিলবে ভারতের বাজারে?

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?