৬,০০০ বছর ধরে জ্বলছে অবিরাম! পৃথিবীর প্রাচীনতম আগুনের যে কাহিনি অজানাই

World's Oldest Fire: কোনও মানুষ এই আগুন জ্বালায়নি। বজ্রপাত বা ভয়াবহ দাবানল থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

inscript
২ মিনিট
৬,০০০ বছর ধরে জ্বলছে অবিরাম! পৃথিবীর প্রাচীনতম আগুনের যে কাহিনি অজানাই

১৮ শতকে প্রথম অনুসন্ধানকারীদের একটি দল এসে পৌঁছয় বার্নিং মাউন্টেনে। প্রথম ঝলকে সকলেই ভেবেছিলেন এটি আগ্নেয়গিরি। এখানেই হয়েছিল মস্ত ভুল, আগ্নেয়গিরি নয়, এ ছিল এক মহা বিস্ময়! অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এই জায়গাটিতেই রয়েছে বিশ্বের প্রাচীনতম আগুন। হাজার হাজার বছরেও নেভেনি এই কয়লার আগুন। বেশিরভাগ বিজ্ঞানীদেরই বিশ্বাস, এই আগুন কমপক্ষে ৬,০০০ বছর ধরে জ্বলছে। কেউ কেউ আবার দাবি করেন, তার চেয়েও ঢের বেশি প্রাচীন এই আগুন।

মাউন্ট উইনজেনের নীচে প্রায় ৩০ মিটার গভীরে, মানে ৯৮ ফুট গভীরতায় এটি অবস্থিত। এই অঞ্চলের স্থানীয় ওনারুহ জনগণের আদিম ভাষায়, উইনজেন শব্দটির অর্থই 'আগুন'! তবে বার্নিং মাউন্টেনের নীচের এই আগুন ঠিক কেমন, কেউ জানে না। ভরসা কেবল অনুমান। যেহেতু আগুনটি ভূগর্ভস্থ, তাই এই আগুন দেখা বা এর আকারও বোঝা সম্ভব নয়। তবে পাহাড় থেকে ক্রমাগত উঠতে থাকা ধোঁয়াই এই আগুনের উপস্থিতির প্রমাণ।

ব্রিটিশ যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অগ্নি বিজ্ঞানের অধ্যাপক গুইলারমো রেইনের মতে, এটি সম্ভবত প্রায় ৫ থেকে ১০ মিটার (১৯ থেকে ৩২ ফুট) ব্যাসের একটি আগুনের গোলা। এই আগুনের গোলার তাপমাত্রা ১,০০০ ডিগ্রি সেলসিয়াস (১,৮৩২ ফারেনহাইট)। কীভাবে এতকাল ধরে আগুন জ্বলে থাকার মতো জ্বালানি পাচ্ছে? পাহাড়ের নীচে পড়ে থাকা কয়লার স্তুপই এই আগুনের মূল জ্বালানি। ঠিক যেমন কোনও অগ্নিকুণ্ডে জ্বলে শেষ হয়ে যাওয়ার পর কয়লার পিণ্ড সাদা হয়ে যায় আর আগুনহীন ধোঁয়া উপরে উঠে আসে, তেমনই প্রতি বছর প্রায় ১ মিটার (৩ ফুটের বেশি) অবধি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই ধোঁয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এটিই পৃথিবীর দীর্ঘতম মল! দৈর্ঘ্য-প্রস্থ জেনে হাঁ গবেষকরাও!

World's Biggest Poop: বিশ্বের এই লম্বা মলটিকে শেষমেশ রক্ষা করা যায়নি। ২০০৩ সালে প্রদর্শনীতে এই মলটি নিয়ে আসার পর সেটি তিন টুকরো হয়ে যায়।

প্রায় ৬.৫ কিলোমিটার পর্যন্ত প্রসারিত আগুনের পথ পরিমাপ করে এবং এটি যে হারে জ্বলছে তা পরিমাপ করেই আগুনের বয়সের অনুমান করা হয়। তবে এই আগুন ঠিক কবে, কখন জ্বলতে শুরু করেছিল তা কেউ জানে না। আগুন কীভাবে জ্বলতে শুরু করেছিল তা নিশ্চিত নয় ঠিকই, তবে একটি বিষয় প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে, কোনও মানুষ এই আগুন জ্বালায়নি। বজ্রপাত বা ভয়াবহ দাবানল থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

বার্নিং মাউন্টেন সম্পর্কে অধ্যাপক রেইন আরও ব্যাখ্যা করে জানিয়েছেন, কয়লার আগুন থেকে নির্গত তাপ পাহাড়ের চূড়ার চারপাশে ৫০ মিটার (১৬৪-ফুট) জুড়ে এমন একটি এলাকা তৈরি করেছে যেখানে কোনও গাছপালা নেই।

তিনি আরও উল্লেখ করেছেন, এই একই ধরনের ভূগর্ভস্থ কয়লার আগুন বিশ্বের অন্য কিছু স্থানেও মিলেছে, বিশেষ করে চিন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। উদাহরণ হিসেবে বলা যায়, পেনসিলভানিয়ার সেন্ট্রালিয়া খনির আগুনের কথা। ১৯৬২ সালে পরিত্যক্ত কয়লা খনিতে একটি দুর্ঘটনাবশত আগুন লেগে যায়। সেই আগুন নেভানোর জন্য হাজারো চেষ্টা করা সত্ত্বেও, এটি এখনও জ্বলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আরও প্রায় ২৫০ বছর ধরে এই আগুন জ্বলতেই থাকবে।

সিডনি থেকে সড়ক পথে চার ঘণ্টারও কম সময় লাগে এই বার্নিং মাউন্টেন যেতে। এই বার্নিং মাউন্টেন এলাকাতে সিগারেট জ্বালালেই শাস্তি! গোটা স্থানটিকেই প্রশাসন ধূমপানমুক্ত এলাকা বলে ঘোষণা করেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।