মায়ের থেকে সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র! মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের আসল ঘটনা কী?

Mrs Chatterjee vs Norway True Story: ২০১১ সালের মে মাসে অনুরূপ এবং সাগরিকার কাছ থেকে তাঁর দুই সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র।

Madhurima Dutta
৩ মিনিট
মায়ের থেকে সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র! মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের আসল ঘটনা কী?

এক বাঙালি মা, বিপক্ষে নরওয়ে সরকার। এতটুকু লিখলেই বোঝা যায় মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের কথা হচ্ছে। রানি মুখোপাধ্যায় বড়পর্দায় ফিরছেন, সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত। ট্রেলারেই বোঝা গিয়েছে, নরওয়ে সরকারের সঙ্গে নিজের দুই সন্তানের হেফাজত চাওয়ার জন্য লড়াই করে চলেছেন এক ভারতীয় দম্পতি। কোনও খুন-জখম-বীভৎস দৃশ্য ছাড়াই এই সিনেমার ট্রেলার হাড় কাঁপিয়ে দিয়েছে আমজনতার। এমনটাও যে হতে পারে, একজন মাকে কখনও এই লড়াইও যে লড়তে হতে পারে ভাবেননি কেউ। ট্রেলার দেখে মুহূর্তের জন্য আতঙ্ক আর আশঙ্কার মেঘে ঢেকে গিয়েছে বাস্তবের সাধারণ যাপন। ট্রেলারেই লেখা, ‘বেসড অন আ ট্রু স্টোরি'। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমার আকর যা, অর্থাৎ মূল কাহিনি যা তা রীতিমতো থ করে দিয়েছিল বিশ্বকে। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' আগামী ১৭ মার্চ মুক্তি পেতে চলেছে। সত্য ঘটনাটি ঘটার প্রায় ১২ বছর পর।

সত্য ঘটনা জানতে যেতে হবে ২০১১ সালে। নরওয়ের শিশু কল্যাণ পরিষেবা, যা বার্নেভার্ন নামেও পরিচিত, অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্যের দুই সন্তানকে তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেয়। মা বাবার কাছ থেকে কেড়ে নিয়ে ওই দুই শিশুকে সরকারের 'যত্নে' রাখা হয়। নিজের সন্তানদের ফিরে পেতে আস্ত একটা দেশের বিরুদ্ধে এই দম্পতির লড়াই এবং অবশেষে জয়ই রানি-অনির্বাণ অভিনীত চলচ্চিত্রের মূল বিষয়।

ঠিক কী ঘটেছিল মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্যের সঙ্গে? নরওয়েতে বসবাসকারী সাগরিকা ও অনুরূপের দুই সন্তান। তিন বছরের অভিজ্ঞান এবং এক বছরের মেয়ে ঐশ্বর্য। অনুরূপ ভট্টাচার্য এবং সাগরিকা ভট্টাচার্য ২০০৭ সালে নরওয়েতে চলে আসেন। তাদের প্রথম সন্তান অভিজ্ঞান জন্মায় ২০০৮ সালে। ২০১০ সালে তাঁদের কন্যা ঐশ্বর্যর জন্ম। অভিজ্ঞানের মধ্যে অজিটমের কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। বাড়ির কাছেই একটি কিন্ডারগার্টেনে ভর্তি করা হয় তাঁকে। ২০১১ সালের মে মাসে অনুরূপ এবং সাগরিকার কাছ থেকে তাঁর দুই সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র। নরওয়ের সরকারের দাবি, শিশুদের যত্ন নিতে অপারগ বাবা-মা। শিশুদের জোর করে খাওয়ানো, হাতে করে খাওয়ানোর মতো বিষয় নিয়ে আপত্তি করে সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর উদ্ধার দু'মাসের শিশু! যে ঘটনায় অবাক উদ্ধারকারীরাও

Turkey Earthquake: এখনও অবধি তুরস্ক এবং সিরিয়া জুড়ে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৬,২১৭। শুধু তুরস্কেই মৃতের সংখ্যা ৩১,৬৪৩-এ পৌঁছেছে।

নরওয়ে সরকার আরও জানায়, শিশুদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। বাচ্চাদের অনুপযুক্ত জামাকাপড় এবং খেলনা দেওয়ার অভিযোগও আনা হয়েছিল সাগরিকার বিরুদ্ধে। নরওয়ের চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস শিশুদের বাবার সঙ্গে একই বিছানায় ঘুমানোর মতো বিষয়েও আপত্তি তোলে। সে দেশের সরকারের নিয়ম অনুযায়ী, শিশুর আলাদা বিছানা থাকতে হবে।

দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের পর, নরওয়ের কর্তৃপক্ষ শিশুদের বাবা অনুরূপের ভাইকে দুই শিশুদের হেফাজত দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তিনি তাদের ভারতে ফিরিয়ে আনতে পারেন। তবে ততদিনে অনুরূপ ও সাগরিকা পৃথক হয়ে গিয়েছেন। সাগরিকা তাঁর সন্তানদের হেফাজত পেতে আইনের পথেই হাঁটেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সাগরিকা তাঁর সন্তানদের ফিরে পান। ২০১৩ সালের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট সাগরিকাকে তাঁর ছেলে অভিজ্ঞান এবং মেয়ে ঐশ্বর্যর হেফাজত মঞ্জুর করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'দরকার হলে সারাজীবনে চারটে সিনেমা করব, কিন্তু সৎভাবে করব': অনির্বাণ ভট্টাচার্য

Exclusive Interview of Anirban Bhattacharya: ইনস্ক্রিপ্ট-এর সঙ্গে একান্ত কথোপকথনে অনির্বাণ ভট্টাচার্য।

কিন্তু কোনও দেশ কি বাবা মায়ের কাছ থেকে সন্তানকে চাইলেই কেড়ে নিতে পারে? নরওয়ের শিশু কল্যাণ দফতরের আইন অত্যন্ত কড়া। শিশু সুরক্ষার বিষয়ে অত্যন্ত কঠোর এবং দেশে বসবাসকারী সকল নাগরিকের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এই দেশে। সেই বসবাসকারী, যে দেশের যে সংস্কৃতিরই হোক না কেন, এই আইন সকলের জন্য বলবৎ। শিশুকে আলতো করে থাপ্পড় মারাও সেই দেশে বেআইনি।

যে যে শিশুর বিশেষ যত্নের প্রয়োজন বা বাড়ির মধ্যে বাবা মায়ের সঙ্গে থেকেও বিশেষ নজরদারি প্রয়োজন শিশু কল্যাণ পরিষেবার তরফে এইসব পরিস্থিতিতে বাবা মায়ের কাউন্সেলিং এবং বিভিন্ন সাহায্য প্রদান করা হয়, যার মধ্যে বাড়িতে নানা সুবিধা সরবরাহের পাশাপাশি ডে-কেয়ার ব্যবস্থাও রয়েছে। ভট্টাচার্য পরিবারের ক্ষেত্রে, কাউন্সেলিং করা হতো নিয়মিত।

নরওয়ে সকারের বিরুদ্ধে এই মামলায় হস্তক্ষেপ করার জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন অনুরূপ ও সাগরিকা। এমন অমানবিক শিশু কল্যাণ পরিষেবার জন্য ভারত সরকার তীব্র সমালোচনা করে নরওয়ের। নরওয়ের হিউম্যান রাইটস অ্যালার্টের প্রধান বেরিট আরসেট ঘটনাটিকে 'রাষ্ট্রীয় অপহরণ' বলেন। তিনি জানিয়েছিলেন, নরওয়েতে এই ধরনের ঘটনা প্রথম নয়... দেশের আইনি ব্যবস্থা শিশু কল্যাণ পরিষেবার পক্ষপাতী এবং তারা সব সময় যা ইচ্ছা তাই করে। নরওয়ের কোনও মানুষ যদি অন্য দেশের কাউকে বিয়ে করেন, তাঁদেরও একই ঝক্কি পোহাতে হয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই সরকার বলে যে বাবা-মায়ের কারও একজনের মানসিক সমস্যা আছে, পুরোটাই কেবলমাত্র নিজেদের মামলা শক্তপোক্ত করার জন্য ...এটিই ঘটেছে এই ক্ষেত্রেও।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।