দু'বছর পর বেকসুর খালাস, জেল থেকে ছাড়া পাবেন উমর খালিদরা?

Delhi Riot 2020: দিল্লির আদালত ইতিমধ্যেই উমর খালিদদের বেকসুর ঘোষণা করে দিয়েছে। তারপরও অবশ্য জেলে থাকতে হবে এই ছাত্রনেতাদের।।

Aritra Som
৩ মিনিট
দু'বছর পর বেকসুর খালাস, জেল থেকে ছাড়া পাবেন উমর খালিদরা?

২০২০-র ১৩ সেপ্টেম্বরের পর কেটে গিয়েছে দু’বছর। বারবার আদালতে জামিনের আবেদন করেও লাভ হয়নি। তবে এবার খানিকটা স্বস্তি পেলেন উমর খালিদ। ৩ ডিসেম্বর দিল্লির করকরদুমা আদালত প্রাক্তন ছাত্রনেতা খালিদকে বেকসুর খালাস হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে আরও এক প্রাক্তন ছাত্রনেতা খালিদ সইফিকেও বেকসুর ঘোষণা করেছেন বিচারক। ২০২০ দিল্লি দাঙ্গার সময় পাথর ছোঁড়ার মামলায় এই রায় দেওয়া হল বলে জানা গিয়েছে। এরপরই এই রায়কে ‘সংবিধানের জয়’ বলেছেন খালিদ সইফির স্ত্রী নার্গিস সইফি। অবশ্য বেকসুর খালাস হলেও এখনও জেলেই থাকতে হবে উমর এবং সইফিকে। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ আইনে রুজু করা মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তাই এখনই জেল থেকে মুক্তি পাবেন না এই দুই প্রাক্তন ছাত্রনেতা।

এই সুযোগে আরও একবার চোখ ফেরানো যাক ২০২০-র ফেব্রুয়ারির দিকে। কী হয়েছিল ওইদিন দিল্লিতে? ওই সময় গোটা দেশজুড়ে চলছিল এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন। কলকাতা থেকে দিল্লি – নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অনেকেই। সেই সময় ২৩ ও ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লিতে শুরু হয় বিপুল গণ্ডগোল। একদিকে সিএএ আইনকে সমর্থনকারী, অন্যদিকে এই আইনের বিরোধী – এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষই বদলে যায় হিন্দু মুসলিম দাঙ্গায়। ২২ ফেব্রুয়ারি জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরে প্রায় ১০০০ প্রতিবাদী মানুষ এসে জড়ো হন। সেই দলে মহিলারাও ছিলেন। এর জেরে সিলামপুর, জাফরাবাদ, মৌজপুরের রাস্তা বন্ধ হয়ে যায়। পরের দিন দুপুর নাগাদ ভারতীয় জনতা পার্টির নেতা কপিল মিশ্রা তাঁর সঙ্গীদের নিয়ে মৌজপুরের দিকে রওনা দেন। উদ্দেশ্য ছিল ‘সবক শেখানোর’। তারপরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে বলে অভিযোগ। কারাওয়াল নগর, মৌজপুর চক, বাবরপুরের মতো বেশ কিছু জায়গায় শুরু হয় পাথর বৃষ্টি। সেইসঙ্গে শুরু হয় গাড়ি জ্বালানো, দোকান ভাঙচুর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রাপ্য শুধুই সহমর্মিতা! উমরের মুক্তি চেয়ে কি আদৌ জোট বাঁধবে দেশ?

Umar Khalid: উমর খালিদের মা সাবিহা খানুম বলেন, “উমর নিজের অসুবিধার কথা শেয়ার করে না। সবসময় হাসিমুখে কথা বলে।”

এর পরের দিন, ২৪ ফেব্রুয়ারি পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। মুখ ঢেকে, হাতে তরোয়াল নিয়ে হামলা চালায় একদল লোক। শুরু হয় দাঙ্গা। হিন্দু ও মুসলিম – উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। উত্তর-পূর্ব দিল্লির চারটে মসজিদে তাণ্ডব চালানো হয়। আশঙ্কায়, ভয়ে অনেকে ঘর থেকেও পালিয়ে যান। তাঁরা পরবর্তী অনেকগুলো দিন নিজের এলাকায় ফিরতে সাহস পাননি। গেরুয়া ও ‘জয় শ্রী রাম’-এর দাপটের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণ করা হয়। এই পুরো ঘটনায় পুলিসের ভূমিকাও বড়সড় সমালোচনার মুখে পড়ে। দিনের শেষে হিসেবে দেখা যায়, দাঙ্গায় ৫৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২০০-রও বেশি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিচারের আগেই মিডিয়া যে ভাবে 'অপরাধী' বানিয়েছে উমর খলিদকে

Umar Khalid: আদালতের রায়ের অপেক্ষা না করে জনমানসে উমরকে তারা দোষী সাব্যস্ত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে বলে মত সংবাদমাধ্যমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই এবং সেই মোতাবেক পদক্ষেপ করার দায়িত্বে থাকা স্বাধীন নিয়ামক সংস্থা ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস-এর।

সেই সময়ই দিল্লির খাজুরি খাস থানায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ, খালিদ সইফি সহ আরও কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়। একজন কনস্টেবল বলেন, চাঁদ বাগ পুলিয়ায় একদল উন্মত্ত জনতা পাথর ছুঁড়তে শুরু করেছিল। তারপর দোকান ভেঙে, আশেপাশের মানুষদের মারধোর করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বলা হয়, এই ঘটনায় উমর খালিদদের প্ররোচনা রয়েছে। পাশাপাশি দিল্লির এই দাঙ্গায়ও এই ছাত্রনেতাদের হাত রয়েছে বলে দাবি করে বিজেপি ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি। তার ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয়। মোট ২২০০ জনকে এই দাঙ্গায় গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছিল।

২০২০-র দিল্লির হিংসা ঠিক কী ছিল? সাম্প্রদায়িক দাঙ্গা? নাকি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ রুখতে ‘সবক শেখানো’? এই প্রশ্ন বারবার তোলা হয়েছে। শাহিনবাগ ও সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই উমর খালিদ। সেজন্যই কি তাঁকে দু’বছর ধরে তিহার জেলের ওপারে থাকতে হচ্ছে? দিল্লির এই করকরদুমা আদালতই অক্টোবরে খালিদদের জামিনের আবেদন খারিজ করে। বিচারক জানিয়েছেন, এই মামলার চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। তাই অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার না করা অবধি উমর খালিদদের জেলে বন্দি করে রাখা চলবে না। অবশ্য ইউএপিএ-র গেরোয় এখনও তাঁরা জেলে।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।