৫ সিকে পয়সার বিনিময়ে অভিনয় শুরু, পরবর্তী জীবনে কত পারিশ্রমিক ছিল উত্তম কুমারের?

Uttam Kumar Fees: শোনা যায়, চলচ্চিত্র থেকে উপার্জন করা সমস্ত টাকাই উত্তম কুমার ফের চলচ্চিত্রেই বিনিয়োগ করেছিলেন।

Madhurima Dutta
৩ মিনিট
৫ সিকে পয়সার বিনিময়ে অভিনয় শুরু, পরবর্তী জীবনে কত পারিশ্রমিক ছিল উত্তম কুমারের?

বাঙালি তাঁকে 'মহানায়ক' নামে ডেকেছে। তাঁর হাসি, তাঁর ঢেউ খেলানো চুলের গড়িয়ে পড়া, তাকানো, বাঙালিয়ানার টইটম্বুর উদযাপন সবটাই বাঙালি সেই কোন কাল থেকেই অনুকরণ করতে চেয়েছে। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে এই অভিনেতাই ছিলেন খনি থেকে তুলে আনা সেই আশ্চর্য হিরকখণ্ড যার দিকে তাকালে অন্ধত্ব নেমে আসবে জেনেও চোখ ফেরানো যায় না। উত্তম কুমার পর্দায় মানেই প্রেক্ষাগৃহ পরিপূর্ণ। পর্দায় যে নায়িকার সঙ্গেই জুটি বাঁধুন না কেন, মনে মনে সমস্ত কিশোরী-যুবতীরাই উত্তম কুমারের নিজস্ব নায়িকা হয়ে উঠতে চেয়েছেন, যুবকরা আপ্রাণ চেয়েছেন তাঁদের প্রেয়সীর 'উত্তম কুমার' হয়ে উঠতে। আসলে একালের ডায়লগ ধার করে বলতে হয়, উত্তম কুমার নিজেই 'ইন্ডাস্ট্রি'। উত্তম কুমার শুধুই অভিনেতা নন, উত্তম কুমার তারকা। যে তারকা নিজস্ব দীপ্তিতে ভাস্বর করে রেখেছেন বাংলা চলচ্চিত্র জগতের আসমানকে।

তারকা বলে শুধু যে উত্তম কুমারের অভিনয় নিয়ে মাতামাতি হয়েছে এমন নয়। উত্তম কুমারের যাপন, খাদ্যাভ্যাস, ফ্যাশন, ব্যক্তিগত প্রেম, সম্পর্ক, রোম্যান্স নিয়ে চলেছে নিরন্তর চর্চা। সেই সময়ের প্রেক্ষিতে নির্দ্বিধায় বলা যায়, উত্তম কুমারের অভিজাত যাপন ধরা পড় তাঁর সমস্ত ব্যক্তিত্বেই। আর পেশার ক্ষেত্রেও উত্তম একমেবাদ্বিতীয়ম! ছবি হিট করাতে হলে উত্তম কুমারকে চাই, ছবি হিট করাতে উত্তম সুচিত্রার জুটিকে পর্দায় চাই! আর এই অনন্ত চাওয়ার বদলে কী পেতেন মহানায়ক? মানুষের ভালোবাসা, অগাধ সমাদর তো বটেই, মহানায়কের আর্থিক পারিশ্রমিকের পরিমাণও ছিল তাক লাগানো। সিনেমার অন্য সমস্ত খরচের কথা পরে, আগে প্রযোজকদের মাথায় রাখতে হতো মহানায়কের পারিশ্রমিক। এক একটা সিনেমায় অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিতেন মহানায়ক?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র দেড়শো টাকা আর চূড়ান্ত অপমান! সেই মহালয়া উত্তমের কাছে ছিল অভিশাপের মতো

Mahisashuramardini: খোদ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কাছেও নাকি গিয়েছিলেন উত্তম, পরামর্শ নিতে। বীরেনবাবুকে আকাশবাণী কিছুই জানায়নি।

শোনা যায়, সেই সময়ে এক একটি সিনেমার জন্য আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন উত্তম কুমার। সেই স্বর্ণযুগে আড়াই, তিন লক্ষ টাকা আসলে কতখানি ভারী অঙ্কের তা বুঝতে সমস্যা হয় না। অন্য নায়ক নায়িকাদের তুলনায় উত্তম কুমারের পারিশ্রমিক ছিল একেবারেই ভিন্ন। টাকার অঙ্কে মহানায়কের ধারে কাছে কেউ ছিলেন না। তবে শোনা যায়, শেষের দিকে পারিশ্রমিকের পরিমাণটা বদলে যায় মহানায়কের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন নিজের নাম রেখেছিলেন উত্তমকুমার? আত্মজীবনীতে উত্তর দিয়েছিলেন মহানায়ক

নিজের নাম বদল করে রাখলাম উত্তমকুমার। অর্থাৎ আমি হচ্ছি উত্তম-মানুষের পুত্র।... নিজের পিতাকে সব পুত্রই শ্রেষ্ঠ পুরুষ মনে করে।...

প্রথম অভিনয়ের সুযোগ আসে ১৯৪৭ সালে। তাঁরই বাড়ির ভাড়াটে গণেশ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ভোলানাথ আঢ্যের ‘মায়াডোর’ নামের একটি হিন্দি সিনেমায় ছোট্ট একটা চরিত্র পান অরুণ কুমার চট্টোপাধ্যায়। দৈনিক পাঁচ সিকি পারিশ্রমিকে পাঁচ দিন অভিনয় করেন। কিন্তু এই ‘মায়াডোর’ সিনেমাটি মুক্তি পায়নি। দ্বিতীয় সুযোগ পরের বছরই। ১৯৪৮ সালে মুক্তি পেয়েছিল উত্তম অভিনীত প্রথম সিনেমা ‘দৃষ্টিদান’। তবে সেই সিনেমায় উত্তম কুমার (তখনও তিনি অরুণ কুমার চট্টোপাধ্যায়) ছিলেন শিশুশিল্পী, নায়কের ছোটবেলার চরিত্রে অভিনয়। পারিশ্রমিক সাড়ে ১৩ টাকা। ওই বছরের মাঝামাঝি সময়ে তিনি কাজ শুরু করলেন নবেন্দুসুন্দর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘কামনা’ ছায়াছবিতে। এবার নায়কের ভূমিকায়। পারিশ্রমিক দেড় হাজার টাকা! ১৯৪৯ সালে মুক্তি পেল ‘কামনা’। কিন্তু সুপার ফ্লপ। এরপর আরও টানা প্রায় ৫টি সিনেমা ফ্লপ হয় উত্তম কুমারের।

১৯৫১ সালে নামটাই বদলে ফেললেন তিনি। অরুণ কুমার থেকে হয়ে উঠলেন উত্তম কুমার। অভিনয়ে উত্তমের প্রথম সাফল্য নির্মল দে পরিচালিত ‘বসু পরিবার’ সিনেমায়। উত্তম কুমারের জীবনের প্রথম হিট ছবি সেটিই। এরপরেই নির্মল দে আরও একটি সিনেমা করেন উত্তম কুমারকে মুখ্য ভূমিকায় রেখে, নাম ‘সাড়ে চুয়াত্তর’। ব্যাস! আর পায় কে! উত্তম কুমার তখন বাংলা সিনেমার সেরা মুখ! একটার পর একটা সিনেমায় পরিচালক-প্রযোজকরা চাইছেন তাঁকে। চাহিদার সঙ্গে তাল রেখে বাড়তে থাকে মহানায়কের পারিশ্রমিক।

সেই সময়ের আড়াই তিন লক্ষ টাকা মানে এই সময়ের প্রেক্ষিতে সেই টাকার মূল্য দাঁড়ায় প্রায় ৯৫ লক্ষ টাকা। তবে শোনা যায়, চলচ্চিত্র থেকে উপার্জন করা সমস্ত টাকাই উত্তম কুমার ফের চলচ্চিত্রেই বিনিয়োগ করেছিলেন। তবে, চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে খুব একটা সফল হননি মহানায়ক। নিজের পারিশ্রমিক বিপুল হলেও, মহানায়ক বহুবার নিজের পারিশ্রমিকের সঙ্গে সমঝোতাও করেছেন। তাঁকে দিতে গিয়ে প্রযোজকের পকেটে টান, অবস্থা এমন যে টাকা জোগাড় না হওয়ায় সিনেমার কাজই বন্ধের মুখে। শোনা যায়, নিজের পকেট থেকেই টাকা দিয়ে সমস্যা মিটিয়ে দিতেন উত্তম কুমার।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।