ঢাকা কাঁপাবে আম জনতার লং মার্চ! আরও নির্মম মৃত্যু, হিংসা দেখতে হবে বাংলাদেশকে?

Long March To Dhaka: লংমার্চ করে ঢাকায় আসা জনতা সকাল ১১ টা থেকেই বিভিন্ন স্থানে অবস্থান শুরু করবে।

inscript
২ মিনিট
ঢাকা কাঁপাবে আম জনতার লং মার্চ! আরও নির্মম মৃত্যু, হিংসা দেখতে হবে বাংলাদেশকে?

কথা ছিল ৬ অগাস্ট, মঙ্গলবার বিপুল শক্তি নিয়ে পথে নামবে ছাত্রছাত্রীরা। ঢাকা শহরে লং মার্চ হবে হাসিনাশাহীর অবসান চাওয়া মানুষদের। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। মঙ্গলবার নয়, আজ, সোমবারই এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে তারা। সারা বাংলাদেশ থেকে আন্দোলনকারীরা আসছেন ঢাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করেই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানিয়েছেন আসিফ। কী এই মার্চ টু ঢাকা?

বাংলাদেশের সমস্ত মুক্তিকামী ছাত্র-জনতাকে রাজপথে অবস্থানের ডাক দিয়েছেন আসিফ। এই পথে নামা হাসিনা সরকারের অবসান চেয়ে। আসিফ বলছেন, রবিবার আবার অসংখ্য ছাত্র-জনতাকে খুন করেছে হাসিনা সরকার। তাই আর অপেক্ষা করা সাজে না। এই সরকারকে চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। আশপাশের সমস্ত জেলা থেকে বিপুল পরিমাণ মানুষের ঢাকায় আসার কথা। আসিফ মাহমুদ বলেছেন, "এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই। যে যেভাবে পারেন, ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন করে মৃত্যু মিছিল বাংলাদেশ! "ছাত্র নয়, সব সন্ত্রাসবাদী", কেন বলছেন হাসিনা?

Bangladesh Protest: এখন আর নয় দফা দাবি নয়, একটিই মাত্র দাবিতে লড়ছে আন্দোলনকারী। বাংলাদেশ জুড়ে আওয়াজ উঠছে— হাসিনা সরকারের পদত্যাগ চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে নতুন করে হিংসার আশঙ্কা বাড়ছে তাই। সকাল থেকেই থমথমে ঢাকা। কার্ফিউ জারি হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মোড়ে অবস্থান করছে, নিয়মিত টহল দিচ্ছে। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কাঁটাবন, নীলক্ষেত, শাহবাগসহ বেশ কয়েকটি রাস্তা। আন্দোলনকারীরা এই পথে এগোলে কী ব্যবস্থা নেবে হাসিনা সরকার? কোটা আন্দোলনের ফিকে না হওয়া ভয়াবহ স্মৃতি, দগদগে ঘা যেন খুঁচিয়ে উঠছে আবার!

রবিবার দুপুর থেকেই সারা বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো পরিষেবা বন্ধ রয়েছে। রবিবার নতুন করে পুলিশ, আওয়ামী লীগ কর্মী ও আন্দোলনকারীদের হিংসায় ৯৭ জনের প্রাণ গেছে। এই অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'মার্চ টু ঢাকা'-র ডাক দিয়েছে। আসিফ জানিয়েছেন, ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা সকাল ১১ টা থেকেই বিভিন্ন স্থানে অবস্থান শুরু করবে। শহিদ মিনারে ১১ টা থেকে সবাইকে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল যাবে শাহবাগে। শাহবাগে কেন্দ্রীয় সমাবেশ হবে এবং সেখান থেকেই পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত ঘোষণা করা হবে।

সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আন্দোলন ঘিরে সন্ত্রাসবাদী কাজ চালানোর অভিযোগ তুলে তা আবারও দমনের কথা স্পষ্ট জানিয়েছে। সোমবারের এই লংমার্চ ঘিরে আরও অনেক মানুষের নির্মম মৃত্যু কি দেখতে হবে বাংলাদেশকে? প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসে ইতিমধ্যেই তিনশোর কাছাকাছি মানুষের প্রাণ গেছে। তারপর অসহযোগ কর্মসূচি ঘিরে রবিবার নতুন করে উত্তপ্ত বাংলাদেশে পুলিশের ১৪ জন সহ প্রাণ গেছে ৯৭ জনের। এত বেশি প্রাণহানি এবং রক্ত স্বাধীনতার পর বাংলাদেশ দেখেনি বলেই দাবি ওয়াকিবহাল মহলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সরাসরি 'সন্ত্রাসবাদী' বলেছেন। নৈরাজ্য থামাতে সরকার যে আগের চেয়েও কঠোর হবে সেই ইঙ্গিতও দিয়েছেন। সোমবারের লংমার্চ কর্মসূচি ঘিরে তাই প্রাণহানির আশঙ্কা রয়েই যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।