নয়া সংসদ ভবনে নরেন্দ্র মোদির 'অভিষেক'! কোথা থেকে এল এই রাজদণ্ড?

New Parliament Inauguration: সেঙ্গোল শব্দটি এসেছে তামিল শব্দ 'সেম্মাই' থেকে। সেম্মাই মানে 'ধার্মিকতা'।

inscript
৩ মিনিট
নয়া সংসদ ভবনে নরেন্দ্র মোদির 'অভিষেক'! কোথা থেকে এল এই রাজদণ্ড?

দেশে প্রজারাই সব। প্রজাদের তন্ত্র দেশকে চালায়। অন্তত সংবিধানে তেমনই বলা কওয়া আছে। ৭৫ বছর হয়ে গেছে দেশের স্বাধীনতার। দেশে পুরোনো সংসদ ভবনের পাশে কোটি কোটি টাকা খরচা করে নয়া চোখ ধাঁধানো সংসদভবন গড়া হয়েছে। ২৮ মে সেই নতুন সংসদ ভবনের উদ্বোধনে ভারতবর্ষ যে চিত্র দেখেছে তাতে প্রজাতন্ত্র শব্দটি নিয়ে কিঞ্চিৎ প্রশ্ন উঠছে বৈকি! নয়া সংসদ ভবনে 'রাজদণ্ড' স্থাপন করেছেন নরেন্দ্র মোদি। দেশের সাধুরা নরেন্দ্র মোদির হাতে এক রাজদণ্ড তুলে দিয়েছেন। ঠিক যেন কোনও রাজার অভিষেক হলো নয়া সাম্রাজ্যে। ধর্মনিরপেক্ষ দেশের সংসদ ভবনের উদবোধনে কেনই বা হিন্দু সাধুদের রমরমা, কেনই বা রাজদণ্ড স্থাপন, কেনই বা হিন্দু আচার অনুষ্ঠানের এমন ব্যাপক আয়োজন, প্রশ্ন উঠছে। হঠাৎ এই রাজদণ্ড স্থাপনের বিষয়টি সংসদে এসে জুটলই বা কীভাবে? সত্যিই কি দেশে তবে রাজতন্ত্রের ধারণা শুরু হচ্ছে নতুন করে?

এই যে রাজদণ্ডটি, তা নতুন সংসদ ভবনে স্পিকারের চেয়ারের কাছে স্থাপন করা হবে। কিন্তু কেন? "জাদুঘর থেকে 'সেঙ্গল' এনে আনুষ্ঠানিকভাবে মোদির কাছে হস্তান্তর করা তাঁর 'অভিষেকের' প্রতীক। নতুন সংসদ ভবনে এটিকে বিশেষভাবে প্রদর্শন করা, নাগরিক গণতন্ত্রকে নষ্ট করে 'রাজা ও প্রজা'-র শাসন ফিরিয়ে আনারই প্রতীক,” বলেছেন সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি। বামেদের বিতর্ক একদিকে, তারই অন্যপাশে কংগ্রেস আর বিজেপির বিতর্ক শুরু হয়েছে একদম গোড়া থেকে। বলা হচ্ছে, এই রাজদণ্ড নতুন কোনও বিষয় নয়। কংগ্রেসের প্রধানমন্ত্রীর হাতেই প্রথম নাকি এই রাজদণ্ড তুলে দেওয়া হয়েছিল!

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন স্বাধীনতার ৭৫ বছর পর দরকার পড়ল নতুন সংসদ ভবনের?

New Parliament building: পুরনো সংসদ ভবনটি ১৯২৭ সালে চালু করা হয়েছিল।

এখানেই শেষ নয়, বলা হচ্ছে, ব্রিটিশদের থেকে ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক এই দণ্ড। লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোপালাচারী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নাকি এই রাজদণ্ডকে ব্রিটিশদের দ্বারা ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবেই বর্ণনা করেছেন। যদিও, কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, এই বিষয়ে কোনও নথিভুক্ত প্রমাণ কোত্থাও নেই। আম্বালাভানা দেশিকা পরমাচার্য স্বামী থিরুভাবাদুথুরাই আদিনাম বলেছেন, এটিই সেই রাজদণ্ড যা ১৯৪৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দেওয়া হয়েছিল এবং এটি তামিলনাড়ুর গর্ব।

তামিলনাড়ু থেকে ৩০ জন আদিনাম সাধু দিল্লিতে এসে পৌঁছন। শৈব মঠ থিরুভাবাদুথুরাই আদিনামের সন্ন্যাসীরা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই রাজদণ্ড হস্তান্তর করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন। নতুন সংসদে লোকসভার স্পিকারের আসনের পাশে এটি বসানো হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূরদর্শনে মোদির স্তুতিতে তথ্যচিত্র! ঐতিহ্যের নামে বাদ পড়ল ভারতে প্রকৃত ইতিহাসই?

Doordarshan New India Documentary: ভারতীয় ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে বাদ পড়ে গিয়েছে দ্রাবিড়, আদিবাসী বা মুসলিমদের প্রভাব।

প্রাচীনকাল থেকেই রাজদণ্ড হিসাবে পরিচিত এই সেঙ্গোল। এই রাজদণ্ড ক্ষমতার প্রতীক, প্রজাদের জন্য রাজার প্রতিশ্রুতিরও প্রতীক। এই রাজদণ্ড চোল রাজাদের শাসনের সঙ্গেও যুক্ত। প্রাক্তন রাজারা ক্ষমতার উত্তরাধিকার হস্তান্তর করার সময় সেঙ্গোলটিকে নবনির্বাচিত রাজার হাতে তুলে দিতেন। রামায়ণ-মহাভারতেও এ ধরনের উত্তরাধিকার হস্তান্তরের উল্লেখ আছে। মহাভারতে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময়ও রাজদণ্ডের উল্লেখ আছে। শান্তিপর্বে রাজদণ্ড প্রসঙ্গেই বলা হয়েছিল, এই রাজদণ্ডই রাজার ধর্ম, এই দণ্ডই ধর্ম ও অর্থ রক্ষা করে। রাজ্যাভিষেকের পদ্ধতি অনুযায়ী, রাজা যখন সিংহাসনে বসেন, তিনি তিনবার 'আদণ্ডৌ অস্মি' বলেন। রাজপুরোহিত তাঁকে পলাশের লাঠি দিয়ে আলতো আঘাত করে বলেন 'ধর্মদণ্ড্যোঃ অসি' বলে। রাজার কথার অর্থ হলো, তাঁকে শাস্তি দেওয়া যাবে না। পুরোহিতের কথার অর্থ হচ্ছে, ধর্ম রাজাকেও শাস্তি দিতে পারে। এই বলেই রাজার হাতে রাজদণ্ড তুলে দেওয়া হয়।।

সেঙ্গোল শব্দটি এসেছে তামিল শব্দ 'সেম্মাই' থেকে। সেম্মাই মানে 'ধার্মিকতা'। এই রাজদণ্ডই রাজাকে ন্যায্য শাস্তি দেওয়ার অধিকারী করে তোলে। রাজদণ্ড ব্যবহৃত হয়েছে মৌর্য সাম্রাজ্যে, চোল সাম্রাজ্যে, গুপ্ত সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যেও। সম্প্রতি ব্রিটেনে প্রিন্স চার্লসের রাজ্যাভিষেকের সময়ও রাজদণ্ডের প্রতীক একটি লাঠি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।

মোদির হাতে যে রাজদণ্ড তুলে দেওয়া হয়েছে তাতে চূড়ায় রয়েছে নন্দীর মূর্তি। নন্দীর মূর্তি শৈব ঐতিহ্যের সঙ্গে যুক্ত। পাশাপাশি নন্দী আত্মসমর্পণের প্রতীক। নন্দী যে বৃত্তাকার মঞ্চে প্রতিষ্ঠিত তা নাকি বিশ্বের প্রতীক। রাজদণ্ডের দৈর্ঘ্য পাঁচ ফুট। এতে লক্ষ্মীর ছবিও খোদাই করা রয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।