মতুয়ারা হাসছেন, অসম ফুঁসছে! কেন বিজেপি শাসিত অসমে CAA-র তীব্র বিরোধিতা?

Assam CAA Protest: অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করা এবং নির্বাসনের প্রাথমিক দাবি নিয়ে ছয় বছর ধরে বিক্ষোভ চলে অসমে।

Madhurima Dutta
৪ মিনিট
মতুয়ারা হাসছেন, অসম ফুঁসছে! কেন বিজেপি শাসিত অসমে CAA-র তীব্র বিরোধিতা?

মতুয়ারা হাসছেন, আর অসমের এক বড় অংশের মানুষ ফুঁসছেন। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হওয়া ঘিরে দেশের দুই রাজ্যে দুই চিত্র। অসম বিজেপি শাসিত হলেও সিএএ না মানতে চেয়ে বিক্ষোভ চরম। পশ্চিমবঙ্গ আর অসম, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছেন এই দুই রাজ্যেই। সিএএ যে তিন দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে তাদের মধ্যে বাংলাদেশ লাগোয়া এই দুই রাজ্যে সিএএ-র কার্যকারিতার এক অন্য ভূমিকা আছে। ২০১৯ সালে ভারতীয় সংসদে পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA। গত ১১ মার্চ তা কার্যকর হয়েছে।

নতুন নাগরিকত্বের নিয়মগুলি অসমের লক্ষ লক্ষ হিন্দুদের মনে এক অন্য শঙ্কার জন্ম দিয়েছে। এনআরসি-তে ভারতের প্রকৃত নাগরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছিল। সিএএ অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে এখন মানুষকে আগে নিজেদেরকে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের বলে ঘোষণা করতে হবে।

অসমে বাংলাভাষী অভিবাসীদের বিরুদ্ধে আগে দীর্ঘ, সহিংস আন্দোলন হয়েছে। সিএএ কার্যকর হতেই সেই রাজ্যে ৩০টি অরাজনৈতিক সংগঠন এবং অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU) শান্তিপূর্ণ গণ বিক্ষোভের ডাক দিয়েছে। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলছেন, এই দিন অসমের 'কালো দিন'। ২০১৯ সালে সিএএ ঘিরে উত্তপ্ত হয়েছিল অসম। সহিংস বিক্ষোভে প্রাণও গিয়েছে মানুষের। সেই আতঙ্ক ফিরছে আবার।

কিন্তু অসমের এক বড় অংশ কেন এত সিএএ বিরোধী? CAA বলছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম মানুষদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যারা এই দেশগুলি থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছিলেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে প্রকৃত নথি দেখালে। নতুন আইনের অধীনে, এই দেশগুলি থেকে আসা সংখ্যালঘু মানুষকে অবশ্যই কমপক্ষে গত এক বছর ভারতে বসবাস করতে হবে এবং বিগত ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ধরে ভারতেই থাকতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
CAA: নাগরিকত্বের নামে ভোট টানতে হিন্দুদের মধ্যেই বিভাজন করে ফেলছে বিজেপি?

CAA Implementation: অসমের হিন্দুরা তো একেবারেই খুশি নন। অসমে বাংলাভাষী অভিবাসীদের বিরুদ্ধে সহিংস আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

পশ্চিমবঙ্গ এবং অসমে বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি ভারত ভাগের পরে দিল্লি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে বসতি স্থাপন করা হিন্দু এবং শিখ অভিবাসীদেরও নাগরিকত্ব দেওয়া হবে।

এই আইনটি নিপীড়নের কারণে পালিয়ে আসা ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার কথা বলে। কিন্তু অসম এনআরসি-র পক্ষে হলেও সিএএ বিরোধী। অসম মনে করে সিএএ অসমের নিজস্ব জনসংখ্যা এবং সাংস্কৃতিক পরিচয়কে নষ্ট করে দেবে। ১৯৬০-এর দশক থেকে অসম রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে বিতাড়িত করার দাবি উঠেছে। এই অভিবাসীরা বেশিরভাগই বাংলাভাষী।

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করা এবং নির্বাসনের প্রাথমিক দাবি নিয়ে ছয় বছর ধরে বিক্ষোভ চলে অসমে। ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চলা এই অসম আন্দোলন প্রথমে অহিংস থাকলেও পরবর্তী পর্যায়ে হিংসাত্মক হয়ে যায়। অল অসম স্টুডেন্টস ইউনিয়ন এবং অল অসম গণসংগ্রাম পরিষদ ছিল অসম আন্দোলনের প্রধান চালিকা শক্তি। অবশেষে ১৯৮৫ সালে অসম অ্যাকর্ড নামে একটি চুক্তি হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রমজান শুরুর দিনটিই কেন সিএএ ঘোষণার জন্য বেছে নিলেন মোদি?

CAA and Matua Vote:সিএএ চালুর দিন হিসেবে ১১ মার্চকেই বাছা হলো কেন? ১২ মার্চ থেকেই শুরু হয়েছে রোজা। তাছাড়া ১১ মার্চ ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি!

রাজীব গান্ধির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার, অসম সরকার, AASU এবং AAGSP ওই চুক্তি স্বাক্ষর করে। তাতে বলা হয় ১৯৭১ সালের ২৪ মার্চের পর ওই রাজ্যে প্রবেশকারী 'বিদেশিদের' শনাক্ত করে নির্বাসন দেওয়া হবে। এই অভিবাসী সমস্যা সমাধানের জন্য, অসম দু'বার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি পরিচালনা করেছে, একবার ১৯৫১ সালে আর একবার ২০১৯ সালে। ২০১৯ সালেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছিল।

প্রায় পাঁচ দশক পরে বলা হচ্ছে সিএএ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে পালিয়ে আসা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। অসম বলেছিল ১৯৭১-এর পর আসা কাউকে রাজ্য থেকে তাড়ানো হবে। বিজেপি সরকার এখন বলছে ২০১৪ সাল অবধি যারা এসেছেন তারা থাকবেন!

অসমে কয়েক দশক ধরে অভিবাসন চলায় রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ১০টিরও বেশি জেলায় জনসংখ্যাগত পরিবর্তন হয়েছে ব্যাপক। অসমের অনেকেই বিশ্বাস করেন এই বাংলাদেশিরা অবৈধ অভিবাসী। যে ধর্মেরই হোক না কেন তারা আসলে অসমের আদিবাসীদের ভাষা, সংস্কৃতি এবং জনসংখ্যাকে বিপদে ফেলবে।

তবে পশ্চিমবাংলায় বাংলাদেশ থেকে আগত মতুয়ারা সিএএ কার্যকরী হওয়াতে আনন্দিত। সিএএ চালু হওয়াতে লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশি অভিবাসী, যাদের বেশিরভাগই তপশিলি মতুয়া সম্প্রদায়ের, যারা ১৯৭১ সালের পরে ভারতে এসেছিলেন, তারা নাগরিকত্ব পাবেন।

১৯৭১ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) সাধারণ জনগণ পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধে নামে। পাকিস্তানি সৈন্যরা, ইসলামিক দলগুলোর সমর্থনে হিন্দুদের গণহত্যা করে, মহিলাদের ধর্ষণ করে নির্বিচারে, যার ফলে এই মানুষরা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মতুয়ারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার ১৭%। বাংলায় ৩৯টি বিধানসভা আসনে ২০ শতাংশের বেশি মতুয়া ভোট রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় মতুয়ারা আছেন। এই মতুয়াদের ভোটের অধিকার আছে কিন্তু নাগরিকত্বের শংসাপত্র নেই।

এনআরসি এবং সিএএ-র বিষয়টি খুব একটা সহজ নয়। অসমে এনআরসি প্রক্রিয়ার জন্য যারা আবেদন করেছেন তারা ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দিয়েছেন। তবে, নতুন আইনের অধীনে এবার নাগরিকত্ব পেতে সেই জনগণকে ঘোষণা করতে হবে যে তারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক। এছাড়াও ভারতে প্রবেশের তারিখ জানাতে হবে। নিজেদেরকে বাংলাদেশি হিসাবে ঘোষণা করে যদি আবেদন খারিজ হয়ে যায় তাহলে তাঁদের কী হবে? অসমে পরিচালিত ২০১৯ সালের এনআরসি অনুযায়ী, ১৯.৬ লক্ষ মানুষ প্রমাণই করতে পারেননি যে তাঁরা ভারতীয় নাগরিক। তাদের মধ্যে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ বাংলাভাষী হিন্দু এবং ৬০,০০০ জন অসমিয়া-ভাষী হিন্দু।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।