রজনীকান্ত থেকে শুরু করে মালাইকা, বাজারে এত গাড়ি থাকতে কেন চড়েন টয়োটা ইনোভাতেই?

Toyota Innova Specifications: এতে এক বিশেষ সাসপেনশন সেটআপ থাকায় ভারতের ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তাতেও মসৃণভাবে এই গাড়ি চালানো যায়।

inscript
৩ মিনিট
রজনীকান্ত থেকে শুরু করে মালাইকা, বাজারে এত গাড়ি থাকতে কেন চড়েন টয়োটা ইনোভাতেই?

মুম্বইয়ে টাকা ওড়ে। আর বেশিই ওড়ে বি-টাউনে। ফলে বলিউড তারকাদের আবাস, পোশাক, আসবাব সবটুকুই চোখ ধাঁধানো। তবে বাড়ি, জামা-কাপড় বা অন্যান্য সাজ সরঞ্জামের চেয়েও বলি তারকাদের যা বিশেষ পছন্দের তা হলো গাড়ি। একাধিক তারকার গ্যারাজে একাধিক নামী দামি গাড়ির ভিড়। দেশিয় নয় শুধু, বিদেশের বিলাসবহুল গাড়িও হরদম চলাফেরা করে মুম্বইয়ের রাস্তায়। তবু, এত বিদেশি গাড়ির মধ্যেও দেশের তাবড় তাবড় সুপারস্টারদের গ্যারেজে একটি গাড়ি থাকতে বাধ্য। প্রতিদিনের যাতায়াতে ভারতীয় সিনেমার অতি-বিখ্যাত ব্যক্তিত্বরা ব্যবহার করেন টয়োটা ইনোভা। রজনীকান্ত, আমির খান থেকে শুরু করে মালাইকা আরোরা, সকলের কেন এত পছন্দ এই গাড়ি? কী এমন আছে এতে?

জাপানি বহুজাতিক গাড়ি নির্মাণ সংস্থা টয়োটা মোটর কর্পোরেশনের ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান টয়োটা কির্লোস্কর মোটর প্রাইভেট লিমিটেড ২০০৫ সালে বাজারে আনে এমপিভি ইনোভা। মূল উদ্দেশ্য ছিল ২০০০ সালে চালু হওয়া কোয়ালিসের বদলে নতুন এক চমক মানুষের কাছে নিয়ে আসা। যেমন ভাবা, তেমনই ফল! বাজারে আসার পর থেকেই ইনোভা হয়ে উঠল অপ্রতিদ্বন্দ্বী! ভারতের নির্ভরযোগ্য গাড়ির কথা উঠলে এখনও ইনোভাই তালিকায় থাকে সবার উপরে।

অতুলনীয় আরাম

টয়োটা ইনোভার এত পরিমাণ বিক্রির পিছনে সবচেয়ে বড় কারণ হল এর আরাম। হ্যাঁ, বাজারে আরও কিছু দামী গাড়ি থাকতে পারে যেগুলি আরও বেশি আরামদায়ক তবে, ইনোভার দামে এই আরাম অন্য কোনও গাড়িই দেয় না।

ইনোভা চালানো খানিক মাখনে ছুরি বোলানোর মতোই। এতে এক বিশেষ সাসপেনশন সেটআপ থাকায় ভারতের ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তাতেও মসৃণভাবে এই গাড়ি চালানো যায়। অভিনেতা আমির খান বিভিন্ন অত্যাধুনিক যানবাহন চালাতে ভালোইবাসেন। তাঁর কাছে একটি ফরচুনা এসইউভি এবং একটি টয়োটা ইনোভা রয়েছে। সম্প্রতি তিনি একটি টয়োটা ভেলফায়ারও কিনেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ন্যানো ইভি থেকে শুরু করে মার্সিডিজ! মুম্বইয়ের রাস্তায় দাপিয়ে বেড়ায় রতন টাটার এই গাড়িরা

Ratan Tata Cars: ২০০৮ সালে টাটা ফোর্ড থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড অধিগ্রহণ করে।

নির্ভরযোগ্য ইঞ্জিন

ইনোভার স্মুদ ইঞ্জিন এই প্রিমিয়াম MPV-এর সামগ্রিক আরামকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। এই গাড়ির ইঞ্জিন সারাজীবন স্থায়ী হতে পারে। দেশে অগণিত ইনোভা রয়েছে যেগুলি ওডোমিটারে কয়েক লক্ষ কিলোমিটার ছুঁয়েছে, তবুও আগের মতোই মসৃণ। D-4D ইঞ্জিন নির্ভরযোগ্যতার জন্য বিখ্যাত। শুধুমাত্র নিয়মিত দেখভালেই কয়েক লাখ কিলোমিটার চলতে পারে এই গাড়ি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরাও ভীষণ পছন্দ করেন ইনোভা ক্রিস্টা গাড়িটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নরেন্দ্র মোদিকে হত্যার ছক? দুর্ভেদ্য নিরাপত্তা পেরিয়ে কীভাবে মালা হাতে পৌঁছে গেলেন যুবক?

Narendra Modi security: এই গাড়িকে চারদিক দিয়ে ঘিরে একে-৪৭ চালালেও যাত্রী এবং গাড়ির কোনও ক্ষতিসাধন হবে না। এই গাড়ির কাঁচ প্রায় ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি পুরু

সহজ রক্ষণাবেক্ষণ

বলিউডে পয়সার অভাব নেই ঠিকই। ফলে রক্ষণাবেক্ষণের খরচের ভয়েও একটা গাড়ি কিনেই ক্ষান্ত হন না তারকারা। তবে সকলেরই গ্যারাজে এমন একটা গাড়ি থাকে যা তুলনামূলক সস্তা এবং রক্ষণাবেক্ষণ করাও সহজ। টয়োটা ইনোভার রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে সস্তা। টয়োটা ইনোভার পরিষেবার খরচ অত্যন্ত কম। টয়োটা ইনোভা ক্রিস্টার খরচ সময়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ঠিকই, তবে এর নির্ভরযোগ্য ইঞ্জিন এবং সস্তা রক্ষণাবেক্ষণের কারণে খরচ পুষিয়ে যায়। অভিনেতা জ্যাকি শ্রফ বিভিন্ন অনেক দামি গাড়ির মালিক হলেও তাঁর গ্যারেজে একটি টয়োটা ইনোভা অবশ্যই রয়েছে৷

গাড়ির স্থান সংকুলান ও প্রবেশ

সাধারণ জনগণের টয়োটা ইনোভা কেনার সবচেয়ে সাধারণ কারণ এটা নাও হতে পারে, তবে তারকাদের গাড়ি কেনার অন্যতম কারণ এটিই। ইনোভার প্রশস্ত খোলা দরজা এবং বসার উঁচু জায়গার কারণে ভিতরে ঢোকা ও বাইরে বেরনো বেশ সহজ। বয়স্ক যাত্রীদের জন্য পিছনের ক্যাপ্টেন সিটগুলি খুব দরকারি কারণ এতে খানিক চেয়ারে বসার মতো অভিজ্ঞতা হয়। সুপারস্টার রজনীকান্তও টয়োটা ইনোভাই ব্যবহার করেন রোজের যাতায়াতের জন্য।

অত্যাধুনিক ব্যবস্থা

সময়ের সঙ্গে সঙ্গে টয়োটা ইনোভাতে প্রয়োজনীয় বদল ঘটিয়ে মান বাড়িয়েছে এবং ইনোভা ক্রিস্টাকে জনপ্রিয় করে তুলেছে ধীরে ধীরে। ইনোভা ক্রিস্টা অনেক বেশি উন্নত চেহারা এবং এতে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন চামড়ার আসন, ড্যাশবোর্ডে কাঠের ইনলে, অত্যাধুনিক আলো, রিয়ার এয়ার কন্ডিশনার ডিজিটাল ডিসপ্লে এবং আরও অনেক কিছুই। এই ফিচারগুলি ক্রেতাদের মধ্যে ইনোভা ক্রিস্টার প্রতি আগ্রহ বাড়িয়েছে। অভিনেতা গুলশান গ্রোভারেরও একটি ইনোভা রয়েছে যা তিনি প্রায়শই ব্যবহার করেন।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

৩১ বছর পর বন্ধ হয়ে গেল ইন্টারনেটের অন্যতম পুরোনো প্রকাশনা স্যালন

Salon Magazine Shutdown: তিন দশক পর কেন বন্ধ হয়ে গেল ইন্টারনেটের অন্যতম পুরোনো প্রকাশনা স্যালন? ১৯৯৫ সালে সান ফ্রান্সিসকো থেকে শুরু হয়ে কীভাবে ডিজিটাল সাংবাদিকতার ভিত্তি গড়েছিল এই ম্যাগাজিন? কেন বিজ্ঞাপন কমে যাওয়া, এআই আর বদলে যাওয়া ডিজিটাল সাংবাদিকতার ব্যবসায়িক পরিস্থিতির চাপে আর টিকতে পারল না স্যালন? পুরোনো আর্কাইভ কি এখনও পড়া যাবে?

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?