অনেকক্ষণ জলে থাকলে কুঁচকে যায় হাত পা, পূর্বপুরুষদের সঙ্গে চমকে দেওয়া যোগ পেলেন বিজ্ঞানীরা

Skin Wrinkle in Water: আগে মানুষ জুতো বা পোশাক কিছুই পরতো না। সারাদিন ভিজে মাটিতেই কাটাতে হতো তাদের। সেই পরিবেশে থাকতে থাকতেই এই অভিযোজন ঘটেছে মানুষের মধ্যে।

Piya Saha
৩ মিনিট
অনেকক্ষণ জলে থাকলে কুঁচকে যায় হাত পা, পূর্বপুরুষদের সঙ্গে চমকে দেওয়া যোগ পেলেন বিজ্ঞানীরা

খানিকক্ষণ জল ঘাঁটলেই হাতের পাতা, পায়ের চামড়া কুঁচকে কিশমিশের মতো হয়ে যায়। এই ঘটনা আমরা সকলেই লক্ষ্য করেছি। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এমন হয়? আরও একটি বিষয় চোখে পড়ার মতো। তা হল, বহুক্ষণ জলে নিমজ্জিত থাকলেও শুধুমাত্র হাতের এবং পায়ের চামড়াই কুঁচকে যায়। শরীরের অন্যান্য অংশের চামড়ার কিন্তু এমন হয়না। সম্পূর্ণভাবে শরীর ডুবে গেলেই একমাত্র দেহের চামড়া কুঁচকে ওঠে। বিজ্ঞানীরা বহু যুগ ধরেই এই বিষয় নিয়ে গবেষণা করছেন। বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন কুঁচকে যাওয়া ত্বকের সঙ্গে আমাদের শরীরের কী সম্পর্ক রয়েছে। গবেষণায় যা উঠে এসেছে তা অবাক করবে আমাদের সকলকে।

গবেষণার ইতিহাস

গবেষণার সময় দেখা গেছে, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা জলে ৩.৫ মিনিট ধরে হাত ডুবিয়ে রাখলেই তা কুঁচকে যেতে শুরু করবে। অন্যদিকে জলের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হলে অর্থাৎ তুলনামূলকভাবে ঠান্ডা জলে প্রায় ১০ মিনিট পর থেকেই এই ঘটনা লক্ষ্য করা যায়। আবার বেশিরভাগ গবেষণাতেই দেখা গেছে যে ৩০ মিনিটেরও বেশি সময় হাত পা জলে থাকলে হাতের বলিরেখা সর্বোচ্চ মাত্রায় পৌঁছচ্ছে। প্রথমদিকে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে হাতের কোশগুলির উপর দিয়ে জল প্রবাহের ফলে ত্বক কুঁচকে যেতে শুরু করে। অভিস্রবন পদ্ধতিতে জল ত্বকের কোশগুলির মধ্যে প্রবেশ করে জল এবং ত্বকের কোশের মধ্যে সমতা রক্ষা করার ফলস্বরূপ এমন ঘটে। কিন্তু ১৯৩৫ সালের এক গবেষণা বিজ্ঞানীদের ধারণা বদলে দেয়। বিজ্ঞানীরা বুঝতে পারেন ত্বকের বলিরেখা তৈরির প্রক্রিয়া সঙ্গে আরও বিষয় জড়িয়ে রয়েছে।

চিকিৎসকরা আহত রোগীদের পরীক্ষা করে দেখেছেন, যেসব আহত রোগীদের মিডিয়ান স্নায়ু আঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ক্ষেত্রে ত্বক কুঁচকে যায় না। এই স্নায়ু উত্তেজনা হাতের পাতা থেকে মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। তাঁদের গবেষণায় দেখা যায় আমাদের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণের ফলেই ত্বক কুঁচকে যায়। পরবর্তীকালে ১৯৭০-এর দশকে চিকিৎসকরা আরও একটি পরীক্ষা করেন। ওই পরীক্ষায় জলে দীর্ঘক্ষণ হাত ডুবিয়ে রাখার ফলে স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত কার্যকলাপে কী প্রভাব পড়ছে তা বোঝার চেষ্টা করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন টালা ব্রিজে মজে কলকাতা! উচ্ছেদ হওয়া শ্রমজীবী-বস্তিবাসীদের সুদিন আসছে কবে?

Chitpur Slum Eviction: চিৎপুর সেতুর কাছে থাকে প্রায় আশিটির কাছাকাছি পরিবার, ব্রিজ ভাঙার কাজ শুরু হলে তাদের কোথায় পাঠানো হতে পারে, এ বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়

কেন কুঁচকে যায় ত্বক?

বিশেষজ্ঞদের মতে, চামড়ার উপরিভাগে সিবাম নামক একটি তৈলাক্ত পদার্থ উপস্থিত থাকে। এর কাজ হল চামড়াকে রক্ষা করা আর ত্বকের আর্দ্রতা বজায় রাখা। তবে বেশিক্ষণ হাত জলে থাকলে বা জলের কাজ করলে সিবাম ধুয়ে যায়। ফলে চামড়ার মধ্য দিয়ে জল প্রবেশ করতে শুরু করে তাই আঙ্গুলের ত্বক ওইভাবে কুঁচকে ওঠে।

জেনে রাখা প্রয়োজন আমাদের ত্বকের তিনটি স্তর রয়েছে।

১. এপিডারমিস,

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রথমবার বাবা হওয়ার পর আয়তনে হ্রাস পাচ্ছে মস্তিষ্ক! নতুন গবেষণায় চাঞ্চল্য বিজ্ঞানমহলে

Brain Plasticity: আপাত দৃষ্টিতে কর্টেক্সের আয়তনে হ্রাস পাওয়ার ঘটনা ক্ষতিকর শুনতে মনে হলেও, এই ঘটনা আদতে সন্তান ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক এবং তার প্রতি স্নেহের টান স্থাপন করতে অগ্রণী ভূমিকা পালন করে।

২. ডারমিস

৩. হাইপোডারমিস।

এই এপিডারমিস স্তরে কোনও স্নায়ু থাকে না। স্নায়ু থাকে ত্বকের দ্বিতীয় অর্থাৎ ডারমিস স্তরে। ২০০৩ সালে এক গবেষণায় দেখা যায়, অনেকক্ষণ ধরে হাত জলে ডুবিয়ে রাখার ফলে হাতের রক্তবাহী নালীতে রক্তের পরিমাণ মাত্রাতিরিক্ত হারে হ্রাস পেয়েছে। চিকিৎসকরা আরও জানান, হাত জলে থাকলে তা একবারে সাদা দেখায় এর কারণও হল রক্তপ্রবাহ কমে যাওয়া। চিকিৎসক ওয়াইল্ডার স্মিথ এবং তাঁর সহকারী গবেষকরা জানান, অনেকক্ষণ ধরে হাত জলে ডুবিয়ে রাখার ফলে ত্বকে উপস্থিত ঘর্মগ্রন্থির মধ্যে জল প্রবেশ করতে শুরু করে এবং এর ফলে আমাদের দেহে লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। লবণের পরিমাণ পরিবর্তনের বার্তা হাতে উপস্থিত নার্ভে পৌঁছলে স্বেদনালীর পার্শ্ববর্তী অঞ্চলে থাকা রক্তনালীগুলি কুঁচকে যেতে শুরু করে। এর ফলে আঙ্গুলের মাংসল অংশের আয়তন কমে যায় এবং ত্বক কুঁচকে যেতে শুরু করে। এই কারণে লবণাক্ত জলের তুলনায় মিষ্টি জলে চামড়া বেশি কুঁচকে যায়।

বিবর্তনের ফলাফল

গবেষকদের মতে, এর সঙ্গে আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রার সম্পর্ক রয়েছে। আগে মানুষ জুতো বা পোশাক কিছুই পরতো না। সারাদিন ভিজে মাটিতেই কাটাতে হতো তাদের। সেই পরিবেশে থাকতে থাকতেই এই অভিযোজন ঘটেছে মানুষের মধ্যে। হাতে জল প্রবেশ করলে কোনও বস্তু শক্তভাবে ধরার ক্ষমতা অনেক কমে যায়। তাই ভেজা অবস্থাতেও হাতের গ্রিপ বজায় রাখতে এই পরিবর্তন ঘটে। ২০১৩ সালে নেচার পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলের মধ্যে কুঁচকে যাওয়া ত্বকের কোনও কিছু আকড়ে ধরে রাখার ক্ষমতা অকুঞ্চিত ত্বকের তুলনায় ১২% বেশি। অন্যদিকে পায়ের পাতা কুঁচকে যাওয়ার সুবিধা হল, ভেজা রাস্তার ওপর দিয়ে আমরা যেন সহজেই হেঁটে যেতে পারি।

তবে হাত ও পায়ের ত্বক সবসময় কুঁচকে থাকে না কেন?

এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সর্বদা কুঁচকে থাকলে ত্বকের সংবেদনশীলতা (কোনও কিছু উপলব্ধি করার ক্ষমতা) হ্রাস পায়। তাই কেবল প্রয়োজনের সময়েই চামড়া কুঁচকে যেতে দেখা যায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।